এক অ্যাপে শোনা যাবে বাংলাদেশের ৭০টি রেডিও। অ্যাপটি উন্মুক্ত করেছে নিউইয়র্কভিত্তিক প্রতিষ্ঠান অলমিডিয়ালিংক লিমিটেড।
বাংলা রেডিও নামের ওই অ্যাপ এখন গুগল প্লে-স্টোরে পাওয়া যাচ্ছে। অ্যাপটির সাহায্যে সংবাদ, বিনোদন, গান, আড্ডা, খেলার ধারাভাষ্য, ঢাকার ট্রাফিক আপডেটসহ প্রতি মুহূর্তের খবর পাওয়া যাবে।
নিউইয়র্কভিত্তিক প্রতিষ্ঠানটির অন্যতম ম্যানেজিং পার্টনার ডেইজি হ্যামিলটন বলেন, দেশের মানুষ সঙ্গীতপ্রেমী। সেই সঙ্গে তারা সব সময় তথ্যও জানতে চান। তাই আমাদের প্রতিষ্ঠান অ্যাপটি তৈরি করেছে।






