চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ভারতকে ছাড়াও পাকিস্তানের ক্রিকেট চলবে’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:03 অপরাহ্ন 29, আগস্ট 2015
in স্পোর্টস
A A

পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান শাহরিয়ার খান বলেছেন, ভারতের সঙ্গে না খেলেও পাকিস্তানের ক্রিকেট টিকে থাকতে পারবে।

পাকিস্তানের সঙ্গে ক্রিকেট ম্যাচে ভারতীয় কর্তৃপক্ষের অনীহার পরিপ্রেক্ষিতে এ ধারণা ব্যক্ত করেন তিনি। ক্রিকেট নির্ভর জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফো শাহরিয়ার খানের বরাত দিয়ে এ কথা জানিয়েছেন।

বর্তমানে বিরাজমান পরিস্থিতিতে পাকিস্তান-ভারত ক্রিকেট সিরিজের সম্ভাবনা প্রায় নেই উল্লেখ করে পিসিবি চেয়ারম্যান বলেন,ভারত পাকিস্তানের সঙ্গে ক্রিকেট খেলবে না এটা আমাদের মেনে নিতেই হবে। ভারতীয় ক্রিকেট কর্তৃপক্ষ বিসিসিআই আনুষ্ঠানিক ভাবে এখনো পাকিস্তানের সঙ্গে ক্রিকেট খেলতে অস্বীকার করে নি বলেও জানান তিনি।

২০১৫ থেকে ২০২৩ সালের মধ্যে পাকিস্তানের বিপক্ষে ছয়টি সিরিজ খেলার কথা রয়েছে ভারতের। তবে তিনি বলেন, অনিশ্চয়তা নিয়ে অপেক্ষা করতে পারে না পিসিবি বরং বিকল্প পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে হবে।

অদূর ভবিষ্যতে দু’দেশের সম্পর্কের কিছু উন্নতি হওয়ার আশা ব্যক্ত করে তিনি বলেন, ক্রিকেটকে রাজনীতির শিকারে পরিণত করা উচিত নয়। ভারতের সঙ্গে না খেলেও পাকিস্তানের ক্রিকেট টিকে থাকতে পারবে বলে দৃঢ়তার সঙ্গে জানান তিনি।

স্পট ফিক্সিং কেলেঙ্কারী থেকে সাজা শেষে সালমান বাট, মোহাম্মদ আমীর ও মোহাম্মদ আসিফ দলে ফিরেছেন।

তাদের ফেরা প্রসঙ্গে পিসিবি চেয়ারম্যান জানান, দূর্নীতি এখনো সম্পূর্ণরুপে আমরা দূর করতে পারি নি। তবে আমরা দুর্নীতি প্রতি জিরো টলারেন্স নীতি বজায় রেখেছি এবং ২০১০ সালে ইংল্যান্ডে সফরে স্পট ফিক্সিংয়ের মতো ঘটনা যেন আর কখনোই না ঘটে সেদিকে সজাগ দৃষ্টি রয়েছে।

Tags: ভারত-পাকিস্তান ক্রিকেটশাহরিয়ার খান
Previous Post

আটকরা দেশে ফিরবে, কোনো মৃতদেহ নয়: লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস

Next Post

ড্রয়ের স্বস্তি নিয়ে কঠিন পরীক্ষায় যাত্রা

Next Post

ড্রয়ের স্বস্তি নিয়ে কঠিন পরীক্ষায় যাত্রা

ড্রয়ের স্বস্তি নিয়ে কঠিন পরীক্ষায় যাত্রা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT