চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আটকরা দেশে ফিরবে, কোনো মৃতদেহ নয়: লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস

জামিল আক্তার by জামিল আক্তার
9:52 অপরাহ্ন 29, আগস্ট 2015
in বাংলাদেশ
A A

বৃহস্পতিবার ৫’শ অভিবাসী নিয়ে ভূমধ্যসাগরে ডুবে যাওয়া দু’টি নৌকায় থাকা ৭৮ জন বাংলাদেশীর হিসেব পাওয়া গেছে। যাদের মধ্যে ২৪ জন মারা গেছেন বলে নিশ্চিত করলেও তাদের মরদেহ দেশে ফিরিয়ে আনা সম্ভব নয় বলে জানিয়েছে লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস। নিখোঁজ থাকা অভিবাসীদের মধ্যে আরো বাংলাদেশী থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মৃতদের তালিকায় আছেন শরীয়তপুরের চারজন: স্বপন, আজাদ, জাকির ও সুমন। টাঙ্গাইলের মারা গেছেন তিনজন: বাদল, বাবুল ও সালাহউদ্দিন। মৃতদের তালিকায় নোয়াখালিরও তিনজন আছেন: সাহাবুদ্দিন, সোহেল ও রুবেল। কুমিল্লা থেকে আছেন দুইজন: ইসলাম ও ফারুক।

এছাড়া নারায়ণগঞ্জের মাহমুদ; মাদারীপুরের ফয়েজ; ঢাকার কেরানিগঞ্জের গাজীউল, যশোরের জিয়াউর রহমান, চট্টগ্র‍ামের করিম এবং রাজবাড়ীর মফিজের মৃত্যুর খবর জানিয়েছে দূতাবাস। মৃত অন্য ছয় বাংলাদেশীর পরিচয় এখনো জানা যায়নি।

নৌকাডুবিতে বেঁচে যাওয়া কয়েকজনকে ছেড়ে দিলেও বেশীরভাগ বাংলাদেশীদের আটকে রেখেছে লিবিয়ার আইনশৃঙ্খলা বাহিনী।

আটক বাংলাদেশীদের খুব শিগগিরই মুক্ত করার কথা জানিয়েছে লিবিয়ার বাংলাদেশ দূতাবাস। তাদের দেশে ফিরিয়ে আনতে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম এর সহায়তাও চাওয়া হয়েছে। তবে কোনো মৃতদেহ দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে না বলে চ্যানেল আইকে জানিয়েছেন লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স মোহাম্মদ মোজাম্মেল হক।

জীবিত উদ্ধার ৫৪ বাংলাদেশীর মধ্যে ১২ জনকে দূতাবাসের জিম্মায় ছেড়ে দিলেও এখনো ৪২ জনকে একটি ডিটেনশন সেন্টারে আটকে রাখা হয়েছে। তাদের উদ্ধারে কাজ করছে দূতাবাস।

মোহাম্মদ মোজাম্মেল হক আরো বলেন, আমরা উদ্ধার হওয়াদের সঙ্গে কথা বলেছি। উদ্ধার হওয়ারা দেশে ফিরতে চাইলে আমরা মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে সব ঠিকঠাক করবো। আইএমও এর সহায়তাও নেব।

জীবিত উদ্ধার হওয়া কেউ দেশে ফিরতে চাইলে দূতাবাসের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে বলে জানানো হয়।

Tags: অভিবাসী
Previous Post

এক অ্যাপে দেশের ৭০ রেডিও

Next Post

‘ভারতকে ছাড়াও পাকিস্তানের ক্রিকেট চলবে’

Next Post

‘ভারতকে ছাড়াও পাকিস্তানের ক্রিকেট চলবে’

ড্রয়ের স্বস্তি নিয়ে কঠিন পরীক্ষায় যাত্রা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT