চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এই বাজেটেও সংস্কৃতি খাতকে উপেক্ষা করা হয়েছে: গোলাম কুদ্দুছ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:11 অপরাহ্ন 09, জুন 2022
in বিনোদন
A A
গোলাম কুদ্দুছ বক্তৃতা দিচ্ছেন, পেছনে সবুজ গাছের পাতা ও ব্যাকড্রপ।. Channel i News - চ্যানেল আই নিউজ

সংস্কৃতি খাতে সরকারের প্রস্তাবিত বাজেট নিয়ে বিগত বছরগুলোর মতোই এবারও হতাশার কথা জানিয়েছেন সংস্কৃতি অঙ্গনের অভিভাবক সংগঠন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ।

বাজেট পরবর্তী তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সংস্কৃতি খাতে সরকারের প্রস্তাবিত বাজেটকে ‘হতাশার’ বলেও মন্তব্য করেন তিনি। যদিও এ বছর সংস্কৃতি খাতে প্রস্তাবিত বাজেটে গেল বছরের তুলনায় বরাদ্দ কিছুটা বেড়েছে।

প্রস্তাবিত জাতীয় বাজেটে সংস্কৃতি মন্ত্রণালয়কে ৬৩৭ কোটি টাকা প্রস্তাব করা হয়েছে। যা গত অর্থবছরে এই খাতে প্রস্তাবিত বাজেটের তুলনায় ৫০ কোটি টাকা বেশি। গত অর্থবছরে এ খাতে প্রস্তাবিত বাজেট ছিলো ৫৮৭ কোটি টাকা।

বৃহস্পতিবার (৯ জুন) জাতীয় সংসদে অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল ২০২২-২৩ অর্থবছরের বাজেট বক্তব্যে এ তথ্য জানান।

গত বছরের তুলনায় এ বছর সংস্কৃতি খাতে বাজেট অল্প বাড়লেও চ্যানেল আই অনলাইনকে গোলাম কুদ্দুছ তার প্রতিক্রিয়ায় বলেন,‘সংস্কৃতি খাতে সরকারের প্রস্তাবিত এই বাজেটে আমরা সংস্কৃতিকর্মীরা হতাশ। আমরা মনে করি, এই বাজেটে সংস্কৃতি খাতকে উপেক্ষা করা হয়েছে।’

তিনি আরও বলেন,‘আমরা সরকারের কাছে দাবি জানিয়ে এসেছি, সংস্কৃতির যে বিষয়গুলো বাস্তবায়ন না হলে মুক্তিযুদ্ধের চেতনা ক্ষতিগ্রস্ত হবে, অসাম্প্রদায়িক চেতনা ক্ষতিগ্রস্ত হবে, বাংলার সার্বজনিন সংস্কৃতি হুমকির মুখে পড়বে- তার জন্য সংস্কৃতি খাতকে উপেক্ষার কোনো সুযোগ নেই। অথচ তার প্রতিফলন আমরা প্রস্তাবিত বাজেটে পাইনি।’

এই বাজেট নিয়ে সম্মিলিতভাবে বসে কী করা যায়, এ সময় সে বিষয় নিয়েও পরবর্তীতে সিদ্ধান্ত জানানোর কথা বলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের এই সভাপতি।

Tags: গোলাম কুদ্দুছজাতীয় বাজেটবাজেটলিড বিনোদনসংস্কৃতিসংস্কৃতি খাত
Previous Post

সামাজিক নিরাপত্তায় ১ লাখ ১৩ হাজার ৫৭৬ কোটি টাকা

Next Post

১০ শতাংশের বেশি পাবলিক শেয়ারে কর হার কমানোর প্রস্তাব

Next Post
ঢাকা স্টক এক্সচেঞ্জের লোগো, বাংলাদেশে শেয়ার বাজারের গুরুত্বপূর্ণ কেন্দ্র. Channel i News - চ্যানেল আই নিউজ

১০ শতাংশের বেশি পাবলিক শেয়ারে কর হার কমানোর প্রস্তাব

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

পুলিশ বক্সে হামলা: মামলার নথি তলব, রিমান্ড প্রশ্নে রুল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT