চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুলিশ বক্সে হামলা: মামলার নথি তলব, রিমান্ড প্রশ্নে রুল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:27 অপরাহ্ন 09, জুন 2022
in আদালত
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর জুরাইনে পুলিশ বক্সে হামলা ও ট্রাফিক সার্জেন্টসহ তিন পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় করা মামলার নথি তলব করেছেন হাইকোর্ট।

সেই সঙ্গে এই মামলার আসামী এক আইনজীবীসহ ৫ জনকে তিন দিন করে রিমান্ড মঞ্জুরের আদেশ কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। আগামী রোববারের মধ্যে মামলার নথি হাইকোর্টে পাঠানোর নির্দেশ দিয়ে ওইদিন পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

জুরাইনের ওই ঘটনার বিচারবিভাগীয় তদন্ত ও রিমান্ড আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন অ্যাডভোকেট সৈয়দ ফজলে ইলাহী। আর ফাইলিং লইয়ার ছিলেন অ্যাডভোকেট এবিএম শিবলী সাদিকীন।

বৃহস্পতিবার এই রিটের শুনানি নিয়ে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ রুলসহ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও ব্যারিস্টার অনিক আর হক। এছাড়া শতাধিক আইনজীবী এসময় রিটের পক্ষে উপস্থিত ছিলেন। আজ আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। এসময় তার সাথে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাছান চৌধুরী, শেখ মোহাম্মদ মোরশেদ ও ডেপুটি অ্যাটর্নি বিশ্বজিৎ দেবনাথসহ রাষ্ট্রপক্ষের আরো আইনজীবী উপস্থিত ছিলেন।

গত মঙ্গলবার সকালে রাজধানীর জুরাইনে মোটরসাইকেল আরোহী এক আইনজীবী দম্পতিকে আটকানোর পর কথা-কাটাকাটির একপর্যায়ে ট্রাফিক পুলিশের ওপর চড়াও হয় স্থানীয় লোকজন। পরবর্তীতে সার্জেন্টসহ পুলিশের তিন সদস্য আহত হয়। আহত তিন পুলিশ সদস্য হলেন সার্জেন্ট আলী হোসেন, ট্রাফিক কনস্টেবল সিরাজুল ইসলাম ও শ্যামপুর থানার উপপরিদর্শক উৎপল চন্দ্র। এদের মধ্যে সার্জেন্ট আলী হোসেনের হাত কেটে যাওয়ায় ২১টি সেলাই পড়ে।

এঘটনায় মঙ্গলবার রাতে শ্যামপুর থানায় ট্রাফিক সার্জেন্ট মো. আলী হোসেন বাদী হয়ে তিন জনের নাম উল্লেখসহ অজ্ঞাত প্রায় সাড়ে চারশ’ জনকে আসামি করে মামলা করেন। সে মামলায় পুলিশের ওপর হামলা, পুলিশের কাজে বাধা, হত্যাচেষ্টা ও সরকারি স্থাপনা ভাঙচুরের অভিযোগে করা হয়।

পরবর্তীতে এই মামলায় ছয় আসামিকে আদালতে হাজির করা হয়। এদের মধ্যে পাঁচ আসামির সাত দিন করে রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা শ্যামপুর থানার পরিদর্শক খন্দকার জালাল উদ্দিন মাহমুদ। আর অপর আসামি ইয়াসিন জাহান নিশান ভুইয়াকে কারাগারে আটক রাখার আবেদন করেন। এরপর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত শুনানি শেষে আসামী সোহাগ উল ইসলাম রনি, ইয়াসিন আরাফাত ভুইয়া, মো. শরিফ, মো. নাহিদ ও মো. রাসেলকে তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন। অপর আসামি ইয়াসিন জাহান নিশান ভুইয়ার জামিন মঞ্জুর করা হয়।

Tags: আইনজীবীপুলিশহাইকোর্ট
Previous Post

১০ শতাংশের বেশি পাবলিক শেয়ারে কর হার কমানোর প্রস্তাব

Next Post

নিজেদের জালেই গোল দিয়েছে ৪১ বার, নিষিদ্ধ ৪ দল

Next Post
রেফারির হাতে লাল কার্ড দেখানো হচ্ছে, ফুটবল ম্যাচের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

নিজেদের জালেই গোল দিয়েছে ৪১ বার, নিষিদ্ধ ৪ দল

জাতীয় সংসদে বাজেট উপস্থাপন উপলক্ষে সংসদ সদস্যরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় সংসদে বাজেট উপস্থাপন প্রত্যক্ষ করলেন রাষ্ট্রপতি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT