চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সামাজিক নিরাপত্তায় ১ লাখ ১৩ হাজার ৫৭৬ কোটি টাকা

রোকসানা আমিন by রোকসানা আমিন
6:06 অপরাহ্ন 09, জুন 2022
in - সেমি লিড, বাংলাদেশ
A A
জনসমাগমে নারী ও পুরুষের ভিড়, বৃষ্টির মধ্যে মানুষজন. Channel i News - চ্যানেল আই নিউজ

আগামী ২০২২-২৩ অর্থবছরের বাজেটে ১২৩টি কর্মসূচিতে ১ লাখ ১৩ হাজার ৫৭৬ কোটি টাকা বরাদ্দ রেখেছে সরকার। যা মোট দেশজ উৎপাদনের ৩ শতাংশের কম।

এবার সরকারের আর্থিক টানা পড়েনের কারণে প্রতিবন্ধী ভাতা ছাড়া সামাজিক নিরাপত্তা খাতে অন্তর্ভুক্ত অন্যদের ভাতা বরাদ্দ বাড়ছে না। চলতি ২১-২২ অর্থবছরের বাজেটে এ খাতে বরাদ্দ ছিল ১ লাখ ৭ হাজার ৬১৪ টাকা। এতে মোট ১ কোটি ১৫ লাখ লোক সামাজিক সুরক্ষার আওতায় আসবে।

প্রতি বছরই সরকারের বাজেট নিয়ে মাথা ব্যাথা না থাকলেও বাজারে চাল থেকে শুরু করে দরকারি নিত্য প্রয়োজনীয় খাদ্য পণ্যের দামে হিমশিম খাচ্ছেন ঢাকা শহরে খেয়ে পড়ে বেঁচে থাকা নিম্ন ও নিম্নমধ্যবিত্ত শ্রেণীর মানুষ।

বর্তমানে সামাজিক নিরাপত্তা বলয়ের আওতায় ১২৩টি কর্মসূচি রয়েছে যা বাস্তবায়নের দায়িত্ব ২৪টি মন্ত্রণালয় ও বিভাগের। ২৯ শতাংশ পরিবারকে সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় আনা হয়েছে বলা হলেও এ খাতের উপকার ভোগীদের পুরো তথ্য নেই সরকারের কাছে। বয়স্ক, বিধবাপ্রতিবন্ধী দুস্থ নারী হিজড়া চা শ্রমিকসহ সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠির চাওয়া বিবেচনায় রেখে জাতীয় সংসদ ভবনে আগামী ২০২২-২৩ অর্থবছরের বাজেট পেশ অর্থমন্ত্রীর। বৃদ্ধকালীন সুরক্ষা নিশ্চিত করতে সরকারের নির্বাচনী অঙ্গীকারকে বিবেচনায় নিয়ে আগামী অর্থবছর থেকেই সর্বজনীন পেনশনস্কিম চালুর ঘোষণাও আছে ২২-২৩ অর্থবছরের বাজেটে।

এছাড়া চার ধরনের জাতীয় সামাজিক বীমা স্কীমচালুর ঘোষণাও আছে এবারের বাজেট বক্তৃতায়। আগামী অর্থবছরের বাজেটে সামাজিক সুরক্ষার ছয় খাতে চলতি বছরের তুলনায় সামাজিক কল্যাণ ও কর্ম সৃজনখাতে বরাদ্দ কমেছে। তবে করোনাকালীন নতুন দরিদ্রদের বিষয়ে কোন দিক নির্দেশনা নেই বাজেটে।

প্রতিবন্ধীভাতা ৭৫০ থেকে বাড়িয়ে ৮৫০ করা হয়েছে। তবে উর্ধগতির বাজারে এই ভাতায় প্রয়োজন মেটে না এমনটাই বলছিলেন মহাখালীর কড়াইল বস্তিতে থাকা প্রতিবন্ধী ইয়াসিনের খালা।

আগামী অর্থবছরে সামাজিক সুরক্ষাখাতে ১ কোটি১ ৫ লাখের বেশি মানুষের জন্য ৯টি বিষয়ে প্রায় ৪৫ হাজার কোটি টাকা নগদ সহায়তা বরাদ্দ থাকলেও এর মধ্যে ৮ লাখের কাছাকাছি অবসরভোগী সরকারি কর্মচারিদের পেনশন বাবদ বরাদ্দই প্রায় ৩০ হাজার কোটি টাকা। তবে আওতা বাড়লেও বয়স্ক ও বিধবা ভাতার পরিমাণ ৫’শ টাকাই থাকছে।

Tags: করোনাকালীনপ্রতিবন্ধী ভাতাবাজেটসামাজিক নিরাপত্তা খাত
Previous Post

ট্রেনের প্রথম শ্রেণির টিকিটের দাম বাড়বে

Next Post

এই বাজেটেও সংস্কৃতি খাতকে উপেক্ষা করা হয়েছে: গোলাম কুদ্দুছ

Next Post
গোলাম কুদ্দুছ বক্তৃতা দিচ্ছেন, পেছনে সবুজ গাছের পাতা ও ব্যাকড্রপ।. Channel i News - চ্যানেল আই নিউজ

এই বাজেটেও সংস্কৃতি খাতকে উপেক্ষা করা হয়েছে: গোলাম কুদ্দুছ

ঢাকা স্টক এক্সচেঞ্জের লোগো, বাংলাদেশে শেয়ার বাজারের গুরুত্বপূর্ণ কেন্দ্র. Channel i News - চ্যানেল আই নিউজ

১০ শতাংশের বেশি পাবলিক শেয়ারে কর হার কমানোর প্রস্তাব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT