চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথম সেটের পরই সরে গেলেন জোকোভিচ, ফাইনালে জভেরেভ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:33 অপরাহ্ন 24, জানুয়ারি 2025
in অন্যান্য খেলা, স্পোর্টস
A A
নোভাক জোকোভিচ টেনিস খেলছেন, কোর্টে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

দশবারের অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচ সেমিফাইনালে আলেক্সান্ডার জভেরেভের বিপক্ষে প্রথম সেট হারের পর চোটে ম্যাচ থেকে সরে দাঁড়িয়েছেন। এককভাবে সর্বোচ্চ গ্র্যান্ড স্লামের মালিক হওয়া অপেক্ষা তাতে বাড়ল সার্বিয়ান মহাতারকার। ফাইনালে উঠে গেছেন জার্মান তারকা জভেরেভ।

মেলবোর্নের রড লেভার অ্যারেনায় শুক্রবার সকালে জোকোভিচ সরে দাঁড়ানোর আগে লড়াই করেছেন বেশ। প্রথম সেটে ১ ঘণ্টা ২১ মিনিট হাড্ডাহাড্ডি লড়াইয়ের ৭-৬ (৭/৫) শেষে হারেন সার্বিয়ান কিংবদন্তি।

প্রথম সেটে লড়াইয়ের সময় বাঁ-পায়ের সমস্যায় ভুগছিলেন ২৪ বারের গ্র্যান্ড স্লামজয়ী জোকো। এ নিয়ে দ্বিতীয়বার চোটে পড়ে অস্ট্রেলিয়ান ওপেন থেকে সরে দাঁড়াতে হল ৩৭ বর্ষী মহাতারকাকে। ২০০৯ সালে অ্যান্ডি রডিকের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে সরে দাঁড়িয়েছিলেন।

রোববার অস্ট্রেলিয়ান ওপেনে ছেলেদের ফাইনালে জভেরেভের প্রতিপক্ষ এখনও ঠিক হয়নি। ছেলেদের অন্য সেমিফাইনালে জান্নিক সিনার ও বেন শেলটনের মধ্যে জয়ীর মুখোমুখি হবেন জভেরেভ।

Tags: অস্ট্রেলিয়ান ওপেনজভেরেভজোকোভিচটেনিসমেলবোর্নলিড স্পোর্টস
Previous Post

জনগণের ন্যায্য ভোটাধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামায়েতের

Next Post

দিল্লিকে ছাড়িয়ে দূষণের শীর্ষে ঢাকার বাতাস

Next Post
ঢাকার রাস্তা ধুলাবালি ও দূষণের কারণে ধোঁয়ায় আচ্ছন্ন. Channel i News - চ্যানেল আই নিউজ

দিল্লিকে ছাড়িয়ে দূষণের শীর্ষে ঢাকার বাতাস

কিশোরগঞ্জে আগুনে পুড়েছে দোকান, ক্ষয়ক্ষতির ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

কিশোরগঞ্জে আগুনে পুড়েছে ৬ দোকান, ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT