চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কিশোরগঞ্জে আগুনে পুড়েছে ৬ দোকান, ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি

এস কে রাসেল by এস কে রাসেল
3:07 অপরাহ্ন 24, জানুয়ারি 2025
in কিশোরগঞ্জ, জনপদ
A A
কিশোরগঞ্জে আগুনে পুড়েছে দোকান, ক্ষয়ক্ষতির ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আগুনে ৬টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ব্যবসায়ীদের দাবি এতে অন্তত ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) দিবাগত রাত সারে ৩টার দিকে উপজেলার পুলেরঘাট বাজারের গচিহাটা রোডে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় ব্যবসায়ী সূত্রে জানা গেছে, বিদ্যুতের শর্টসার্কিট থেকে মরহুম জালাল উদ্দিনের দোকান সোনালী স্টোরে থেকে আগুন লেগে দ্রুতই চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনে দুইটি মনোহরি, তিনটি মোবাইল, একটি স্বর্ণের দোকান পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে সবকিছুই পুড়ে ছাই হয়ে যায়।

সোনালী স্টোরে মালিক আলমগীর জানান, তার দোকানে নগদ টাকাসহ ৬০ লাখ টাকার ওপরে মালামাল ছিল। আরেক ব্যবসায়ী সেলিম মিয়ার দাবি, তার দোকানে দুই লাখ টাকা নগদসহ অর্ধকোটি টাকার ওপরের মোবাইল স্টেশনারি সামগ্রী ছিল। মোট ছয়টি দোকান মালিকদের দাবি অনুযায়ি এই অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় দুই কোটি টাকার ওপরে মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

পাকুন্দিয়া ফায়ার সার্ভিসের সাবস্টেশন কর্মকর্তা শাজাহান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পাকুন্দিয়া, কিশোরগঞ্জ সদর ও কটিয়াদী থেকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে আসে আগুন নেভানো শুরু করেন। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। তবে বিষয়টা তদন্তাধীন বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তা।

Tags: আগুনে পুড়েকিশোরগঞ্জক্ষয়ক্ষতি
Previous Post

দিল্লিকে ছাড়িয়ে দূষণের শীর্ষে ঢাকার বাতাস

Next Post

উন্নত চিকিৎসা নিতে সিঙ্গাপুর গেলেন গণঅভ্যুত্থানে আহত ৭ জন

Next Post
সিঙ্গাপুরে উন্নত চিকিৎসা নিতে যাওয়া আহত ৭ জনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

উন্নত চিকিৎসা নিতে সিঙ্গাপুর গেলেন গণঅভ্যুত্থানে আহত ৭ জন

সাইফের উপর হামলাকারী ও গ্রেপ্তার হওয়া ব্যক্তির ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সাইফের উপর হামলাকারী আর গ্রেপ্তার হওয়া ব্যক্তি এক নয়!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT