চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ষড়যন্ত্রের শিকার জুবিন গার্গ, সিঙ্গাপুরে বিষপ্রয়োগে খুন?

রিমান্ড নোটে বিস্ফোরক দাবি জুবিনের ব্যান্ডমেটের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:19 অপরাহ্ন 04, অক্টোবর 2025
in বিনোদন
A A
জুবিন গার্গের সহশিল্পী গ্রেপ্তার, ছবি তোলা হয়েছে একটি অনুষ্ঠানে. Channel i News - চ্যানেল আই নিউজ

সিআইডির রিমান্ড প্রতিবেদনে দাবি করা হয়েছে, গায়ক জুবিন গার্গকে তার ম্যানেজার সিদ্ধার্থ শর্মা এবং ‘নর্থইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যাল’-এর আয়োজক শ্যামকানু মহন্ত ষড়যন্ত্র করে হত্যা করেন এবং ঘটনাটিকে দুর্ঘটনা হিসেবে সাজানোর চেষ্টা করেন।

পুলিশের রিমান্ড নোট অনুযায়ী, জুবিনের ব্যান্ডমেট শেখর জ্যোতি গোস্বামী অভিযোগ করেছেন যে সিঙ্গাপুরে গায়ককে বিষপ্রয়োগ করা হয়েছিল।

জুবিন গার্গ সিঙ্গাপুরে ‘নর্থইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যাল’-এর চতুর্থ আসরে অংশ নিতে গিয়ে সাগরে সাঁতার কাটার সময় মারা যান। আয়োজক ছিলেন শ্যামকানু মহন্ত ও তাপ্রতিষ্ঠান।

গোস্বামী পুলিশের কাছে জানান,“যখন জুবিন গার্গ শ্বাস নিতে হিমশিম খাচ্ছিলেন, তখন সিদ্ধার্থ শর্মাকে চিৎকার করে বলতে শোনা যায়— ‘যাব দে, যাব দে’ (ছাড় দে, যেতে দে)।”

তিনি আরও বলেন, জুবিন ছিলেন দক্ষ সাঁতারু, তাই ডুবে মারা যাওয়া অসম্ভব।

গোস্বামীর দাবি, ম্যানেজার শর্মা ও আয়োজক মহন্ত আগেই পরিকল্পনা করেছিলেন সিঙ্গাপুরে ঘটনাটি সম্পন্ন করতে। যাতে বিদেশের মাটিতে হত্যাকাণ্ডের সত্য গোপন রাখা যায়।

পুলিশের রিমান্ড নোটে উল্লেখ আছে,“শর্মা ইয়টের চালককে জোর করে সরিয়ে নিজে নিয়ন্ত্রণ নেয়, যার ফলে নৌকাটি বিপজ্জনকভাবে দুলতে থাকে। যখন জুবিনের মুখ ও নাক থেকে ফেনা উঠছিল, শর্মা বলেন এটা কেবল অ্যাসিড রিফ্লাক্স, চিন্তার কিছু নেই- চিকিৎসা দেওয়ার পরিবর্তে তিনি ঘটনাটি নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করেন।”

নোটে আরও বলা হয়েছে,“গোস্বামীর বয়ান থেকে স্পষ্ট হয়, জুবিন গার্গের মৃত্যুর আগে থেকেই এটি ‘দুর্ঘটনা হিসেবে দেখানোর’ ষড়যন্ত্র ছিল। ঘটনাস্থলে শর্মার আচরণ সন্দেহজনক ছিল।”

সিআইডি সূত্রে জানা গেছে, রিমান্ড নোটের বিশ্বস্ততা যাচাই করা হয়েছে এবং তাতে উল্লিখিত প্রমাণ, সাক্ষ্য, নথি ও আর্থিক লেনদেন— প্রাথমিকভাবে শর্মার জড়িত থাকার ইঙ্গিত দেয়।

এই ঘটনার পর আসাম ও উত্তর-পূর্ব ভারতে তীব্র আলোড়ন তৈরি হয়েছে।

জুবিনের মৃত্যুকান্ডে এখন পর্যন্ত সিঙ্গাপুরের উৎসব আয়োজক, গায়কের ম্যানেজারসহ ব্যান্ডের দুই সদস্য শেখর জ্যোতি গোস্বামী ও অমৃতপ্রভা মহন্ত— চারজনকেই গ্রেপ্তার করে ১৪ দিনের পুলিশ রিমান্ডে পাঠানো হয়েছে।

অপরদিকে, সিআইডির নয় সদস্যের বিশেষ তদন্ত দল (এসআইটি) এই মামলার তদন্ত চালাচ্ছে। পাশাপাশি আসাম সরকার একটি এক সদস্যবিশিষ্ট বিচার বিভাগীয় কমিশনও গঠন করেছে। আউটলুক ইন্ডিয়া

Tags: আসামগানজুবিনজুবিন গার্গলিড বিনোদনসংগীতসিনেমা
Previous Post

৫০ ওভারের ম্যাচে ট্রিপল সেঞ্চুরি, কে এই ২০ বর্ষী ব্যাটার?

Next Post

প্রধান উপদেষ্টাকে হত্যার হুমকি, থানায় জিডি

Next Post
প্রধান উপদেষ্টাকে হত্যার হুমকি, থানায় জিডি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধান উপদেষ্টাকে হত্যার হুমকি, থানায় জিডি

বাংলাদেশ সেনাবাহিনী সেমিনারে অংশগ্রহণকারী দুই ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

মিরপুরে বাসে আগুন দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ২

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT