চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধান উপদেষ্টাকে হত্যার হুমকি, থানায় জিডি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:28 অপরাহ্ন 04, অক্টোবর 2025
in - টপ লিড নিউজ, অপরাধ
A A
প্রধান উপদেষ্টাকে হত্যার হুমকি, থানায় জিডি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিদেশি নম্বর থেকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও শরীয়তপুরের জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইনুল ইসলামকে হত্যার হুমকি দেওয়া হয়েছে।

এ ঘটনায় শুক্রবার একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন জাজিরা থানার ওসি মাইনুল ইসলাম। জিডিতে এক যুবলীগ নেতা হত্যার হুমকি দিয়েছেন বলে অভিযোগ করেছেন তিনি।

অভিযুক্ত মিথুন ঢালী রাজধানীর তেজগাঁও কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমানে ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক।

জিডি সূত্রে জানা গেছে, গত ২৮ সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে কার্যক্রম নিষিদ্ধ হওয়া সংগঠনের নেতাকর্মীদের নিয়ে জাজিরায় গোপন বৈঠক করেন মিথুন ঢালী। পরদিন তারা গোপনে বৃক্ষরোপণ কর্মসূচি পালন ও মিছিল করেন।

বিষয়টি জানতে পেরে পুলিশ অভিযান চালালে মিথুন উপজেলার কুণ্ডেরচর এলাকায় ফিরোজ খার বাড়িতে অবস্থান নেন। পরে সেখানে পুনরায় অভিযান চালানো হলে মাইকে ঘোষণা দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা পুলিশের ওপর হামলার চেষ্টা করেন এবং কৌশলে পালিয়ে যান।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে গত ২ অক্টোবর জাজিরা থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে। এতে ৬৫ জনের নাম উল্লেখসহ আরও ৩০ থেকে ৪০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়। দুই নম্বর আসামি হন মিথুন ঢালী।

এতে তিনি ক্ষিপ্ত হয়ে শুক্রবার দুপুরে একটি বিদেশি নম্বর থেকে ফোন করে জাজিরা থানার ওসিকে ফোন করেন। ফোনে প্রধান উপদেষ্টা এবং ওসিকে হত্যার হুমকি দেন। এ ঘটনায় জাজিরা থানায় জিডি (নং- ৯৫) করা হয়েছে।

এ বিষয়ে কথা বলতে অভিযুক্ত মিথুন ঢালীর সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।

ওসি মাইনুল ইসলাম বলেন, ‘মিথুন ঢালী কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে জাজিরা থানা এলাকায় গোপন বৈঠক করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছেন। এ ঘটনায় একটি মামলা হয়েছে। এরপর গতকাল দুপুরে একটি বিদেশি নম্বর থেকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও আমাকে হত্যার হুমকি দেয়। এ ব্যপারে জাজিরা থানায় একটি জিডি করা হয়েছে।’

Tags: জাজিরা থানাড. মুহাম্মদ ইউনূসথানায় জিডিশরীয়তপুর
Previous Post

ষড়যন্ত্রের শিকার জুবিন গার্গ, সিঙ্গাপুরে বিষপ্রয়োগে খুন?

Next Post

মিরপুরে বাসে আগুন দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ২

Next Post
বাংলাদেশ সেনাবাহিনী সেমিনারে অংশগ্রহণকারী দুই ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

মিরপুরে বাসে আগুন দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ২

ইসরায়েলি প্রধানমন্ত্রী ও ট্রাম্পের ছবি, যুদ্ধ পরিস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রাম্পের শান্তি পরিকল্পনা প্রস্তাবের আংশিক মেনে নিতে রাজি হামাস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT