চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জিদান-পিএসজি যোগাযোগের খবর গুজব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:12 অপরাহ্ন 10, জুন 2022
in ফুটবল, স্পোর্টস
A A
জিদান পিএসজি যোগাযোগের খবর গুজব, ফুটবল মাঠে হাস্যোজ্জ্বল।. Channel i News - চ্যানেল আই নিউজ

পিএসজিতে মেসি-এমবাপেদের কোচ হতে কাতারের উদ্দেশে রওনা দিয়েছেন জিনেদিন জিদান। স্প্যানিশ গণমাধ্যম মুন্ডো দেপোর্তিভো’র দেওয়া খবরটি ভুয়া বলে উড়িয়ে দিয়েছেন কিংবদন্তি ফ্রেঞ্চম্যানের উপদেষ্টা মিগ্লিয়াসিও।

ফরাসি দৈনিক লেকুইপে’কে মিগ্লিয়াসিও বলেছেন, ‘পিএসজির সঙ্গে চুক্তিবিষয়ক সব গুজব ভিত্তিহীন। পিএসজি মালিক সরাসরি আমার বা জিদানের সঙ্গে যোগাযোগ করেননি।’

‘আজ থেকে একমাত্র আমিই জিদানের পক্ষে কথা বলার এবং তার প্রতিনিধিত্ব করার অনুমতি পেয়েছি।’

কাইলিয়ান এমবাপের পর জিদানকে ফরাসি চ্যাম্পিয়ন ক্লাবটিতে দেখতে চেয়েছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তার চাওয়ার কথা প্রকাশ্যে আসার পর জিদানের কাতারের উদ্দেশে রওনা হওয়ার খবর জানায় মুন্ডো দেপোর্তিভো।

স্প্যানিশ গণমাধ্যমটি খবরে জানিয়েছিল, পিএসজি কোচ মাউরিসিও পচেত্তিনোর জায়গায় কোচ হিসেবে আসছেন জিদান। ক্লাবটির মালিকদের সঙ্গে চুক্তি চূড়ান্ত করতে ফরাসি মহাতারকা কাতারের উদ্দেশে রওনা হয়েছেন এবং শনিবার ক্লাবটির নতুন কোচ হিসেবে আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা হতে পারে।

মুন্ডো এমন খবর প্রকাশ করার পর ফুটবল বিশ্বে সাড়া পড়ে যায়। রিয়াল মাদ্রিদের সাবেক বস জিদান প্যারিসের ক্লাবটির কোচ হওয়ার বেশ কয়েকটি প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন। ফ্রান্স প্রেসিডেন্টের চাওয়ার পর সিদ্ধান্ত পরিবর্তন করেছেন বলেও ধারনা করা হচ্ছিল। যদিও পুরো বিষয়টিকে ভুয়া বলে খোলাশা করেছেন মিগ্লিয়াসিও।

ফুটবলে বর্ণাঢ্য ক্যারিয়ারের পর কোচিংয়েও দারুণ সফল জিদান। কোচ হিসেবে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদকে তিনটি চ্যাম্পিয়ন্স লিগ এবং দুটি লা লিগা জিতেছেন। ২০২০-২১ মৌসুমে লস ব্লাঙ্কোস ডেরা ছাড়ার পর অন্যকোনো ক্লাবের কোচ হননি ফ্রেঞ্চম্যান।

Tags: এমবাপেকাতারজিদানপচেত্তিনোপিএসজিফ্রান্সম্যাক্রোঁলিড স্পোর্টস
Previous Post

সীতাকুণ্ড ট্র্যাজেডি: তদন্তের গতি ত্বরান্বিত হোক

Next Post

এসএমই উদ্যোক্তাদের উন্নয়নে কাজ করবে ব্র্যাক ব্যাংক এবং আইডিই 

Next Post
ব্যবসায়ী ও কর্মকর্তাদের সমন্বয়ে ব্র্যাক ব্যাংক ও আইডিই এর উদ্যোগের আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

এসএমই উদ্যোক্তাদের উন্নয়নে কাজ করবে ব্র্যাক ব্যাংক এবং আইডিই 

অর্থমন্ত্রী বাজেট ঘোষণা করছেন, বাংলাদেশ অর্থনীতি উন্নতির পথে. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন বাজেটে দেশের অর্থনীতি আরও গতিশীল হবে: অর্থমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT