চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সীতাকুণ্ড ট্র্যাজেডি: তদন্তের গতি ত্বরান্বিত হোক

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
9:07 অপরাহ্ন 10, জুন 2022
in সম্পাদকীয়
A A
অগ্নিকাণ্ডের দৃশ্য, ধোঁয়া ও আগুন ছড়িয়ে পড়ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রামে স্মরণকালের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় কলকারখানা ও কন্টেইনার ডিপো নিয়ে নতুন করে চিন্তা করার সময় এসেছে। নিরাপত্তা নিশ্চিত না করে লোভী মুনাফার বলি হচ্ছে সাধারণ খেটে খাওয়া মানুষ। উন্নয়নের মহাসড়কে সাধারণ শ্রমিকের জীবন যেন মধ্যযুগীয় বলিপ্রথার কথা মনে করিয়ে দেয়।

স্বরাষ্ট্রমন্ত্রী আজ আসাদুজ্জামান খান বলেছেন: চট্টগ্রামের সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডের ঘটনায় কার গাফিলতি আছে, সেটি বের করতে উচ্চ পর্যায়ের দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনায় মামলাও হয়েছে। তদন্ত কমিটির তদন্তে যারা দোষী সাব্যস্ত হবে, যাদের গাফিলতি পাব, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। তারা যদি ইচ্ছাকৃত কিছু করে থাকে, অবশ্যই তারা সেই অনুযায়ী শাস্তি পাবে। তবে তদন্তের আগে কে দোষী, কে নির্দোষ আমরা বলছি না। আমরা মনে করি: এটা তদন্তের পরই সবকিছু পাব। আজ শুক্রবার সকালে গাজীপুরের কালিয়াকৈরে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মন্ত্রী আরও বলেন: আগে ফায়ার সার্ভিস ঘণ্টা বাজিয়ে বাজিয়ে আগুন নেভার পর ঘটনাস্থলে যেত। পরবর্তী সময় বর্তমান সরকার প্রতিটি উপজেলায় একটি করে ফায়ার স্টেশন করেছে। ফায়ার সার্ভিসের কর্মীদের প্রশিক্ষণ, দক্ষতা ও সময়োপযোগী যন্ত্রপাতি এনে দিয়েছে। বসুন্ধরায় আগুন লেগেছিল, দাঁড়িয়ে দাঁড়িয়ে দৃশ্য দেখা ছাড়া উপায় ছিল না। তখন ছয়তলার ওপর মই ছিল না, কিন্তু এখন সেটা ২২ তলায় পৌঁছায়।

গত ৪ জুন চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নে বিএম ডিপোতে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত হোন ৪১ জন। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন ডিপোর কর্মকর্তা-কর্মচারী ও পরিবহন শ্রমিকেরা। এ ছাড়া আহত হয়েছেন ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যসহ দুই শতাধিক শ্রমিক-কর্মচারী। তাদের মধ্যে পুলিশের এক সদস্যের পা বিচ্ছিন্ন হয়ে গেছে। শনিবার রাত ১০টার দিকে সীতাকুণ্ডের সোনাইছড়িতে কাশেম জুটমিল সংলগ্ন বি এম কন্টেইনার ডিপোতে ভয়বহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। সেই আগুনে ক্যামিকেল কন্টেইনারে বিকট বিস্ফোরণে কেঁপে উঠে প্রায় তিন কিলোমিটার এলাকা। ভেঙ্গে পড়ে আশপাশের ঘরবাড়ির দেয়াল এবং জানালা।

এ ঘটনায় সীতাকুণ্ড থানায় একটি মামলা ও তিনটি তদন্ত কমিটি হয়েছে। আমাদের আশা পূর্বেকার তদন্ত কমিটিগুলোর মত এই কমিটিও যেন হাস্যকর রিপোর্ট না দেয়। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে সরকার যেন উদাহরণ সৃষ্টি করে। নতুবা এইসব কলকারখানার নামে মৃত্যুকূপ বানানো বন্ধ হবে না। দেশ যত ডিজিটাল বা উন্নত প্রযুক্তির কথা বলে দেশের কলকারখানাগুলোতে আমরা তার ছিঁটেফোটাও দেখতে পাই না। যুগের পর যুগ অনিয়ম অবহেলা আর লোভের বলি হচ্ছে সাধারণ শ্রমিক। এই মৃত্যুর বৃত্ত থেকে বের হয়ে আসতে হবে। রাষ্ট্রের এখানে গুরুতর দায়িত্ব রয়েছে।

Tags: চট্টগ্রামবিএম ডিপোসম্পাদকীয়সীতাকুণ্ড ট্র্যাজেডিস্বরাষ্টমন্ত্রী
Previous Post

পদ্মা সেতুতে পৌঁছানোর সহজ সমাধান উবার

Next Post

জিদান-পিএসজি যোগাযোগের খবর গুজব

Next Post
জিদান পিএসজি যোগাযোগের খবর গুজব, ফুটবল মাঠে হাস্যোজ্জ্বল।. Channel i News - চ্যানেল আই নিউজ

জিদান-পিএসজি যোগাযোগের খবর গুজব

ব্যবসায়ী ও কর্মকর্তাদের সমন্বয়ে ব্র্যাক ব্যাংক ও আইডিই এর উদ্যোগের আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

এসএমই উদ্যোক্তাদের উন্নয়নে কাজ করবে ব্র্যাক ব্যাংক এবং আইডিই 

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT