চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৮ বছর পর ক্রিকেটে ফিরে এক ইনিংসে ৯ উইকেট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:35 অপরাহ্ন 10, নভেম্বর 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশি ক্রিকেটাররা মাঠে হাঁটছেন, সবাই হাসছে ও শুভেচ্ছা জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

২০০৯ থেকে ২০১৭ জিম্বাবুয়ের হয়ে খেলে লম্বা বিরতি। গ্রায়েম ক্রেমার সবশেষ সাউথ আফ্রিকার বিপক্ষে বক্সিং ডে টেস্ট খেলে আর জাতীয় দলের হয়ে লাল বলের ক্রিকেটে নামেননি। ২০১৮ সালের পর পুরোপুরি বাইরে ছিলেন পেশাদার ক্রিকেট থেকে। ৮ বছর পর প্রথম শ্রেণির ক্রিকেটে ফিরেই ৯ উইকেট নিয়েছেন জিম্বাবুয়ের অভিজ্ঞ লেগ স্পিনার।

জিম্বাবুয়ের প্রথম শ্রেণির টুর্নামেন্ট লোগান কাপে রাইনোর হয়ে চার দিনের ম্যাচে রাইনোর সাউদার্ন রক্সের বিপক্ষে প্রথম ইনিংসে ১৪৪ রান খরচ করে ক্রেমার নিয়েছেন ৯ উইকেট। রোববার বৃষ্টিবিঘ্নিত দিনে এসে ম্যাচের সমাপ্তি ঘটে, ড্র করেছে দুদল। ২০১৭-১৮ মৌসুমের পর প্রথম শ্রেণির ম্যাচে দেখা গেল তাকে।

ক্রেমার পেশাদার ক্রিকেট থেকে ২০১৮ সালে অবসর নিয়ে পরিবারসহ পাড়ি জমান সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে। স্ত্রী এমিরেটস এয়ারলাইন্সের হয়ে কাজ করেন। ক্রিকেটে ফেরার আগে কোচিংয়ের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি।

জিম্বাবুয়ের চতুর্থ বোলার হিসেবে ৪৬.২ ওভার বোলিং করে ইনিংসে ৯ উইকেট নিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে রেকর্ড গড়েছেন ক্রেমার। লেগ স্পিনার তারকার আগে এ কীর্তি দেখিয়েছিলেন মাইক প্রক্টর, জন রেনি ও স্টিভেন পিয়াল।

রোডেশিয়ানদের হয়ে ২০০৫ সাল থেকে ১৯ টেস্ট, ৯৬ ওয়ানডে ও ২৯ টি-টুয়েন্টি খেলেছেন ৩৯ বর্ষী ক্রেমার। আন্তর্জাতিক ক্রিকেটের তিন সংস্করণে ১৫০ উইকেট আছে। শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন হারারেতে, ২০১৮ সালের মার্চে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে।

আগস্টে স্বীকৃত ক্রিকেটে ফেরেন তিনি। অক্টোবরে ডাক পেয়ে যান জাতীয় দলেও। এবার প্রথম শ্রেণির ক্রিকেটে ফেরার উপলক্ষটা রাঙালেন দারুণ পারফরম্যান্সে।

গত অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে টি-টুয়েন্টিতে জাতীয় দলে আবারও ডাক পেয়েছিলেন ক্রেমার। যদিও খেলা হয়নি কোন ম্যাচে।

Tags: জিম্বাবুয়েলিড স্পোর্টসসাউথ আফ্রিকা
Previous Post

আবারও স্বর্ণের দামে বড় উত্থান

Next Post

অধিনায়ক ও কর্মকর্তাদের ভূয়সী প্রশংসায় সেনাপ্রধান

Next Post
সেনাপ্রধানের সঙ্গে অধিনায়ক ও কর্মকর্তাদের বৈঠক. Channel i News - চ্যানেল আই নিউজ

অধিনায়ক ও কর্মকর্তাদের ভূয়সী প্রশংসায় সেনাপ্রধান

বাংলাদেশ ক্রিকেটার সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘একজন শান্তর চেয়ে বাংলাদেশ দলটা বড়’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT