চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অধিনায়ক ও কর্মকর্তাদের ভূয়সী প্রশংসায় সেনাপ্রধান

আকরামুজ্জামান by আকরামুজ্জামান
3:36 অপরাহ্ন 10, নভেম্বর 2025
in - সেমি লিড, বাংলাদেশ, যশোর
A A
সেনাপ্রধানের সঙ্গে অধিনায়ক ও কর্মকর্তাদের বৈঠক. Channel i News - চ্যানেল আই নিউজ

যশোর সেনানিবাসে সিগন্যাল ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুল (এসটিসিঅ্যান্ডএস)-এ কোর অব সিগন্যালস্-এর বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

সোমবার (১০ অক্টোবর) দুপুরে ১২টা ১২.২০ মিনিটে সেনাপ্রধান অনুষ্ঠানস্থলে পৌঁছালে আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড (আর্টডক)-এর জিওসি, ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি ও যশোর অঞ্চলের এরিয়া কমান্ডার এবং এসটিসিএন্ডএস-এর কমান্ড্যান্ট তাকে অভ্যর্থনা জানান।

এ সময় সেনাপ্রধান বাৎসরিক অধিনায়ক সম্মেলনে উপস্থিত কোর অব সিগন্যালস্-এর অধিনায়ক ও অন্যান্য কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।

তিনি কোরের প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও ভবিষ্যৎ পরিকল্পনাসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।
একই সাথে তিনি মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী কোর অব সিগন্যালস্-এর সেনানীসহ সকল বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

সেনাবাহিনী প্রধান দেশ ও জাতি গঠনে কোর অব সিগন্যালস্-এর গৌরবোজ্জল ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি দেশমাতৃকার সেবায় বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন।

সততা, সত্যনিষ্ঠা ও কর্তব্যবোধে ব্রতী হয়ে উন্নয়নমূলক কার্যক্রমের মাধ্যমে দেশ গঠনে কোর অব সিগন্যালস্-এর প্রশংসনীয় ভুমিকা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সম্মেলনে আর্টডট জিওসি, এমআইএসটি’র কমান্ড্যান্ট, ডিজিডিপি’র ডিজি, ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি ও যশোর অঞ্চলের এরিয়া কমান্ডার, সেনাসদরের উর্ধতন সামরিক কর্মকর্তাগণ, এসটিসিএন্ডএস-এর কমান্ড্যান্ট, বাংলাদেশ সেনাবাহিনীর সকল সিগন্যাল ব্রিগেডের কমান্ডারগণ, সিগন্যাল ইউনিটগুলোর অধিনায়কগণ উপস্থিত ছিলেন।

Tags: জেনারেল ওয়াকার-উজ-জামানসেনাপ্রধানের বার্তা
Previous Post

৮ বছর পর ক্রিকেটে ফিরে এক ইনিংসে ৯ উইকেট

Next Post

‘একজন শান্তর চেয়ে বাংলাদেশ দলটা বড়’

Next Post
বাংলাদেশ ক্রিকেটার সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘একজন শান্তর চেয়ে বাংলাদেশ দলটা বড়’

বাংলাদেশ বিমান বাহিনী আন্তঃঘাঁটি ভলিবল প্রতিযোগিতা সম্পন্ন. Channel i News - চ্যানেল আই নিউজ

শেষ হল বাংলাদেশ বিমান বাহিনীর আন্তঃঘাঁটি ভলিবল প্রতিযোগিতা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT