চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জানুয়ারিতেই বাংলাদেশকে ‘বিদায়’ বলছে জি-ফাইভ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:58 অপরাহ্ন 05, জানুয়ারি 2023
in বিনোদন
A A
জি-ফাইভের লোগো ও টিভি চ্যানেলের স্ক্রিনশট, বাংলাদেশে জনপ্রিয় চ্যানেল. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বজুড়ে বাঙালি দর্শকের কাছে বাংলাদেশের বিনোদনমূলক কন্টেন্ট পৌঁছে দেয়ার প্রতিশ্রুতি নিয়ে ২০১৯ সালের ৩ জুলাই ঢাকঢোল পিটিয়ে যাত্রা শুরু করে ভারতীয় জনপ্রিয় স্ট্রিমিং প্লাটফর্ম ‘জি-ফাইভ’। সাড়ে তিন বছরের কার্যক্রম চালানোর পরও কাঙ্ক্ষিত সাফল্য পায়নি এই ওটিটি প্লাটফর্মটি।

অবশেষে ব্যর্থতার গ্লানি নিয়ে বাংলাদেশকে বিদায় বলছে ‘জি-ফাইভ’। ৪ জানুয়ারি সাবস্ক্রাইবারদের কাছে পাঠানো একটি ইমেইল বার্তায় এমনটাই জানিয়েছে জি-ফাইভ কর্তৃপক্ষ। তারা জানায়, আগামী ১৫ জানুয়ারি থেকে বাংলাদেশে ‘জি-ফাইভ’-এর আর কোনো কনটেন্ট দেখার সুযোগ থাকছে না।

জি-ফাইভ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, বাংলাদেশে আর ‘জি-ফাইভ গ্লোবাল’ স্ট্রিমিং সার্ভিস থাকছে না। তারা বলেছেন, আমাদের উদ্যোগে নির্মিত গল্পগুলো দিয়ে আপনাদের বিনোদিত করতে পেরে আমরা আনন্দিত।

অনেক গ্রাহক আগেই বছর বা মাসব্যাপী সাবস্ক্রাইব  করে রেখেছেন। যদি ১৫ জানুয়ারি থেকে সেবা বন্ধ হয়ে যায়, তাহলে যারা অগ্রিম সাবস্ক্রিপশন কিনে রেখেছেন তাদের কী হবে? এই সমস্যার সমাধানও করছে জি-ফাইভ। সাবস্ক্রিপশন অনুযায়ী যার যার দেওয়া অতিরিক্ত অর্থ রিফান্ড করা হবে বলেও জানানো হয় ওই ইমেইল বার্তায়।

যাত্রা শুরুর পর মুঠোফোন সেবাদানকারি প্রতিষ্ঠান রবি ও এয়ারটেলের সঙ্গে অংশীদারিত্বে কাজ করছিল ‘জি-ফাইভ গ্লোবাল’। পরে বাংলাদেশে ‘জি-ফাইভ’-এর কনটেন্ট নির্মাণ ও দেখভালের কাজ করতো ‘গুড কোম্পানি’।

সেখানকার এক কর্তা জানান, বাংলাদেশে হয়তো ‘জি ফাইভ’ প্রত্যাশা অনুযায়ী সাফল্য পায়নি। এজন্য ব্যবসায়িক পলিসিতে ব্যবসা গুটিয়ে নিচ্ছে।

বাংলাদেশে যাত্রা শুরুর পর থেকে ‘জি-ফাইভ’-এ ভারতীয় কনটেন্ট-এর আধিক্য ছিল। দর্শকদের অভিযোগ ছিল, ইউটিউবে ফ্রি-তে দেখতে পাওয়া নাটকের সমমনা বাংলাদেশের দু-চারটি কনটেন্ট এতে দেখা যেত; তবে সেগুলোও ছিল নামকাওয়াস্তে!

বাংলাদেশের ছোটপর্দায় শিল্পীদের সিরিজ নাটকের পাশাপাশি ‘মাইনকার চিপায়’, ‘কনট্রাক্ট’, ‘যদি কিন্তু তবুও’, ‘ঠাণ্ডা’, ‘লেডিস অ্যান্ড জেন্টলম্যান’ এই ওয়েব কনটেন্টগুলো নির্মাণ করে কিছুটা সাড়া ফেললেও সার্বিকভাবে ব্যর্থ হয় জি-ফাইভ।

Tags: জি-ফাইভবাংলাদেশলিড বিনোদনলেডিস অ্যান্ড জেন্টলম্যানসিনেমাস্ট্রিমিং
Previous Post

তামিম নয়, খুলনার অধিনায়ক ইয়াসির

Next Post

হবিগঞ্জে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ

Next Post
সেনাবাহিনী ও স্বাস্থ্যকর্মীরা বিনামূল্যে মেডিকেল ক্যাম্প পরিচালনা করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

হবিগঞ্জে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ

আদালত প্রাঙ্গণে পুলিশ সদস্য ও সাধারণ মানুষজনের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

পুলিশ সদস্যকে ফাঁকি দিয়ে আদালত প্রাঙ্গণ থেকে পালাল আসামী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT