চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুলিশ সদস্যকে ফাঁকি দিয়ে আদালত প্রাঙ্গণ থেকে পালাল আসামী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:09 অপরাহ্ন 05, জানুয়ারি 2023
in - সেমি লিড, অপরাধ, আদালত
A A
আদালত প্রাঙ্গণে পুলিশ সদস্য ও সাধারণ মানুষজনের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

সুমন রায়, নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে পালিয়ে গেছে নজরুল ইসলাম নামে জাল টাকা মামলার এক আসামী। বৃহস্পতিবার দুপুরে যুগ্ম জেলা ও দায়রা জজ ১ম আদালতের সামনে এই পলায়নের ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশ সূত্রে এ তথ্য জানা গেছে।

পালিয়ে যাওয়া আসামী নজরুল ইসলাম গাজীপুরের কাপাসিয়া থানার চরবাঘুয়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে ও নরসিংদীর মনোহরদী থানার জালনোট মামলার চার্জশিটভুক্ত ৫ নং আসামী।

পুলিশ জানায়, ২০০৯ সালের মনোহরদী থানার জাল নোট মামলার আসামী নজরুল ইসলাম জামিনে বের হয়ে ২০১৪ সাল থেকে পলাতক ছিলেন। এরপর আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। মামলার চার্জশিটভুক্ত আসামী নজরুল বৃহস্পতিবার দুপুরে যুগ্ম জেলা ও দায়রা জজ প্রথম আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। এসময় আদালতের বিচারক নাহিদুর রহমান তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে কাঠগড়া থেকে নেমে দায়িত্বে নিয়োজিত থাকা বয়স্ক ও অসুস্থ এক পুলিশ সদস্যকে কৌশলে ফাঁকি দিয়ে পালিয়ে যায় আসামী নজরুল ইসলাম।

পলাতক আসামী নজরুল ইসলামকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আরেফিন।

Tags: জাল টাকা
Previous Post

হবিগঞ্জে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ

Next Post

বিচারকের প্রতি ‘অশালীন আচরণের’ অভিযোগ, ৩ আইনজীবীকে হাইকোর্টে তলব

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

বিচারকের প্রতি 'অশালীন আচরণের’ অভিযোগ, ৩ আইনজীবীকে হাইকোর্টে তলব

দীপিকার জন্মদিনে শাহরুখের বিশেষ বার্তা ও শুভেচ্ছা. Channel i News - চ্যানেল আই নিউজ

জন্মদিনে দীপিকাকে শাহরুখের বিশেষ বার্তা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT