চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পিছুটান নেই, তবে যে কষ্ট জায়েদকে বেশি পীড়া দেয়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:00 অপরাহ্ন 30, জানুয়ারি 2025
in বিনোদন
A A
জায়েদ জিমে ব্যায়াম করছেন, স্বাস্থ্য সচেতনতা দেখাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আটমাস ধরে যুক্তরাষ্ট্রে জায়েদ খান। অ্যাওয়ার্ড গ্রহণ ও একাধিক স্টেজ শো-তে পারফর্ম করতে জুলাইয়ে দেশের ছাত্র-জনতার আন্দোলনের আগেই তিনি মার্কিন মুল্লুকে যান। এরপর সেখানেই রয়ে গেছেন। এই নায়ক জানান, দীর্ঘ কয়েক মাস আরাম আয়েশে থাকতে থাকতে তার ওজন বেড়েছে।

এ কারণে নিউ ইয়র্কের ‘এলএ ফিটনেস’ সেন্টারে ওজন কমাতে নিয়মিত জিমে যাচ্ছেন জায়েদ। গত দুই সপ্তাহ থেকে শরীর কমানোর মিশনে নেমেছেন উল্লেখ করে চ্যানেল আই অনলাইনকে জায়েদ বলেন, সামনে কিছু শো রয়েছে। এজন্য ওজন কমাচ্ছি। খাওয়া দাওয়া মেইনটেইন করছি। এখানে প্রচণ্ড শীত। এজন্য ঠিকমত ঘর থেকে বের হতে পারি না। তাছাড়া একটু আরাম আয়েশে থাকতে গিয়ে ওজন বেড়েছে।

জিমে ব্যায়ামরত যুবক, ক্রীড়া ও ফিটনেসের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ “কিছুদিন রসালো খাবার বেশি খাওয়া হয়েছে। ঘুমাই বেশি। এখানে তো কায়িক পরিশ্রম একদমই করা হয় না। বাংলাদেশে থাকলে দিনরাত ছোটাছুটির মধ্যে থাকতে হতো। এখানে ঠিক তার উল্টো। দুই সপ্তাহ ধরে একেবারে রুটিন মাফিক জিম করছি। আমি যেখানে জিম করি এটা লসএঞ্জেলস ভিত্তিক, হলিউডের শিল্পীরাও জিম করে। আরেকটা শাখায় ম্যানহাটনে যারা রেসলিং (ডাব্লিউডাব্লিউই) করে তারা জিম করে।”

লম্বা সময় দেশের বাইরে থেকে কী উপলব্ধি হলো? জায়েদ বলেন, কে আপন কে পর চেনা গেল। সত্যিকারের শুভাকাঙ্ক্ষী কে সেটাও বোঝা গেল। দেশ থেকে কারা ভালোবেসে আমাকে খোঁজ নেয় সেটাও বুঝলাম। শিল্পী সমিতির সেক্রেটারি থাকায় কত শিল্পীর উপকার করছি, লাশ কাঁধে নিয়েছি, করোনার মৃত্যু ঝুঁকি জেনেও ঘরে বসে থাকিনি; আসলে এত দৌড়াদৌড়ি করেছি আপন পর চিনিনি। কিন্তু এখন বুঝতে পারছি।

দলটি বরফে ঢাকা মাঠে শীতের দিন ছবি তুলছে।. Channel i News - চ্যানেল আই নিউজ তিনি বলেন, বাংলাদেশ থেকে শিল্পীরা এলে নিজে গিয়ে ওদের সঙ্গে দেখা করি। এখানে সেখানে ঘুরিয়ে দেখাই। শিল্পী হিসেবে ভালোবেসে করি। কিন্তু দেশে শিল্পীদের বিশেষ করে অভিনেত্রীদের কোথাও শো-রুম ওপেনিংয়ে গেলে বাধা দেয়া হচ্ছে, এটা দুঃখজনক। সিনেমা কমে যাওয়ায় তারা এসব কর্ম করে চলছে। তারা তো কোনো অন্যায় বা ক্রাইম করছে না। সমস্ত শিল্পীদের কাজের জায়গাটা স্মুথ করে দেয়া উচিত। কোটি মানুষের মধ্যে সবাই শিল্পী হয় অল্প কিছু মানুষ। তাই দেশে বর্তমানে যারা নেতৃত্ব দিচ্ছেন, তাদের বলবো আপনারা শিল্পীদের প্রতি সদয় হোন।

পরিবার ছেড়ে এতদিন কখনই বিদেশে থাকেননি জায়েদ। এতে করে দেশের জন্য প্রায়ই মন কাঁদে তার! জায়েদ বলেন, আসলে দেশের পরিস্থিতি কেমন সবাই জানে। সিনেমাও কমে গেছে। আমেরিকাতে টেলিকম কোম্পানি ‘রিভারটেল’-এর সঙ্গে যুক্ত হয়েছি। তাদের বিভিন্ন কাজে আগামীতে অংশ নেব। দেশে আসলে বাবা-মায়ের কবর জিয়ারত করতে না পারায় কষ্ট সবচেয়ে বেশি পীড়া দেয়। এছাড়া আর কোনো পিছুটান কাজ করে না। এখানে বিয়ে করে সংসার করবো এমন চিন্তাভাবনা মাথায় আসেনি। আল্লাহ যেদিন হুকুম করবেন সেদিন হবে বলে বিশ্বাস করি।

Tags: আমেরিকাজায়েদ খানযুক্তরাষ্ট্রলিড বিনোদনশিল্পী সমিতিসিনেমা
Previous Post

৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস, বাড়বে তাপমাত্রা

Next Post

শুক্রবার শুরু বিশ্ব ইজতেমার প্রথম পর্ব, থাকছে বাড়তি সতর্কতা

Next Post
বিশ্ব ইজতেমার প্রথম পর্বে মুসল্লিদের ভিড় ও প্রস্তুতি. Channel i News - চ্যানেল আই নিউজ

শুক্রবার শুরু বিশ্ব ইজতেমার প্রথম পর্ব, থাকছে বাড়তি সতর্কতা

বাংলাদেশের সংসদ ভবনের ছবি, বিশাল আকারের আধুনিক স্থাপনা. Channel i News - চ্যানেল আই নিউজ

র‍্যাবের নির্যাতনে মৃত্যুর অভিযোগ: মামলা গ্রহণ বিষয়ে হাইকোর্টের রায় ৬ ফেব্রুয়ারি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT