চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

র‍্যাবের নির্যাতনে মৃত্যুর অভিযোগ: মামলা গ্রহণ বিষয়ে হাইকোর্টের রায় ৬ ফেব্রুয়ারি

২০১৪ সালে এ ঘটনা ঘটেছিল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:13 অপরাহ্ন 30, জানুয়ারি 2025
in - সেমি লিড, আদালত
A A
বাংলাদেশের সংসদ ভবনের ছবি, বিশাল আকারের আধুনিক স্থাপনা. Channel i News - চ্যানেল আই নিউজ

শাহনূর আলম নামে ব্রাহ্মণবাড়িয়ার এক ব্যবসায়ীকে নির্যাতন করে হত্যার অভিযোগকে মামলা হিসেবে গ্রহণের নির্দেশ সংশোধন করে জেলা ও দায়রা জজ আদালতের দেয়া আদেশ বাতিল প্রশ্নে জারি করা রুলের শুনানি শেষ হয়েছে।

১০ বছর পর বৃহস্পতিবার এই রুলের শুনানি শেষে বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান ও বিচারপতি সগীর হোসেন লিয়নের হাইকোর্ট বেঞ্চ এবিষয়ে রায়ের জন্য আগামী ৬ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আশরাফ রহমান। এই আইনজীবী বলেন, ‘দীর্ঘ ১০ বছর এই রুলটি শুনানি হয়নি। জুলাই অভ্যুত্থানের পর আমরা বিষয়টি শুনানির জন্য হাইকোর্টে উপস্থাপন করি। আজ হাইকোর্ট রুল শুনানি শেষে রায়ের দিন ধার্য করেছেন। হাইকোর্ট যদি রুলটি অ্যাবসোলুট করে রায় দেন সেক্ষেত্রে শাহনূর আলম হত্যার অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করে ও সিআইডিকে তদন্ত করতে ম্যাজিস্ট্রেট আদালতের দেয়া আদেশটি বহাল হবে।’

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১৪-এর ৯ জন সদস্যের বিরুদ্ধে ব্রাক্ষ্মণবাড়িয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ২০১৪ সালের ১ জুন একটি নালিশি আবেদন করেন শাহনুরের ভাই মেহেদি হাসান। সে অভিযোগে বলা হয়, ২০১৪ সালের ২৯ এপ্রিল শাহনুরকে র‌্যাব-১৪-এর সদস্যরা বাড়ি থেকে তুলে নিয়ে নির্যাতন করেন। পরে ৬ মে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে শাহনুর মারা যান। শাহনুরের ভাইয়ের অভিযোগে বলা হয়, র‌্যাবের নির্যাতনে শাহনুরের মৃত্যু হয়েছে। পরবর্তীতে ব্রাক্ষ্মণবাড়িয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত নির্যাতনে শাহনুরের মৃত্যুর অভিযোগের আবেদনটি মামলা হিসেবে গ্রহণ করে সিআইডিকে তদন্তের নির্দেশ দেন। কিন্তু এই আদেশের বিরুদ্ধে ব্রাক্ষ্মণবাড়িয়া জেলা ও দায়রা জজ আদালতে রিভিশন আবেদন করেন অভিযুক্ত এক র‍্যাব সদস্য। সে আবেদনের শুনানি নিয়ে ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ বাতিল করে নবীনগর থানার ওসিকে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন জেলা ও দায়রা জজ আদালত। তবে এই আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন শাহনুরের ভাই মেহেদি হাসান। ২০১৪ সালের ১৬ জুলাই বিচারপতি শওকত হোসেন ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের হাইকোর্ট বেঞ্চ ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ সংশোধন করে জেলা দায়রা জজ আদালতের দেওয়া আদেশ কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন।

Tags: র‌্যাবহাইকোর্ট
Previous Post

শুক্রবার শুরু বিশ্ব ইজতেমার প্রথম পর্ব, থাকছে বাড়তি সতর্কতা

Next Post

যমুনার তীরে বিশাল অর্থনৈতিক কর্মযজ্ঞ, ১০ লাখ কর্মসংস্থানের সম্ভাবনা

Next Post
বিশাল জনসমাগম যমুনার তীরে অর্থনৈতিক কর্মযজ্ঞের জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

যমুনার তীরে বিশাল অর্থনৈতিক কর্মযজ্ঞ, ১০ লাখ কর্মসংস্থানের সম্ভাবনা

বৃদ্ধ ব্যক্তি হাতে লাঠি ধরে দৃষ্টিপাত করছে, আশেপাশে অন্য মানুষজন. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের সবচেয়ে দরিদ্র জেলা মাদারীপুর, ধনী নোয়াখালী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT