চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মুজিব’ এ আমাকে স্ক্রিনে দেখে সবাই চিৎকার করেছে: জায়েদ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:42 অপরাহ্ন 12, অক্টোবর 2023
in বিনোদন
A A
জায়েদ মুজিবের ছবি, চ্যানেল আই অনলাইন সংবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

আগারগাঁওয়ের ফিল্ম আর্কাইভে ‘মুজিব: একটি জাতির রূপকার’ ছবির বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়ে গেল বৃহস্পতিবার সকালে। সেখানে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে উপস্থিত থেকে ঐতিহাসিক এ ছবিটি দেখেন। 

প্রধানমন্ত্রীর সাথে একই হলে বসে সিনেমা দেখার অভিজ্ঞতাকে অবর্ণনীয় ও বিশেষ আবেগের বলে মন্তব্য করেছেন ‘মুজিব’ সিনেমায় টিক্কা খানের চরিত্রে অভিনয় করা জায়েদ খান।

এ নিয়ে জায়েদ খান বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বসে ছবি দেখা এবং তিনি সম্পূর্ণ ছবিটা দেখেছেন এ অনুভূতি অবর্ণনীয়। সারাজীবন এই ছবিতে জায়েদ খান বেঁচে থাকবে, এটা আমার জীবনে বড় পাওয়া।”

প্রত্যেক শিল্পীর ন্যাচারাল অভিনয়ের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী এমনটাই জানালেন জায়েদ। তিনি বলেন, স্ক্রিনে আমার উপস্থিতি স্বল্প। কিন্তু যখনই আমার দৃশ্য পর্দায় আসে তখন সবাই চিৎকার ও তালি দেওয়া শুরু করে। এটা আমার জন্য অনেক বড় পাওয়া।

‘মুজিব: একটি জাতির রূপকার’ দেখে প্রধানমন্ত্রী কেঁদেছেন জানিয়ে জায়েদ বলেন, ছবিতে তার বাবার মৃত্যু দেখে কান্না ধরে রাখতে পারেননি। ছবি শেষে চোখ মুছতে মুছতে তিনি বের হয়েছেন। তার চোখে পানি দেখেছি। তিনি দুই ঘণ্টা আমাদের সময় দিয়েছেন। সবার সঙ্গে ছবি তুলেছেন। প্রধানমন্ত্রী বলেছেন, তিনি নিজে ছবিটি হওয়ার জন্য বিভিন্নভাবে সময় দিয়েছেন। এবার সারাবিশ্বের মানুষ ছবিটি দেখতে পারবেন।

শুক্রবার (১৩ অক্টোবর) দেশের ১৪৬টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ভারতের বিখ্যাত নির্মাতা শ্যাম বেনেগাল পরিচালিত বাংলাদেশ এবং ভারত যৌথ প্রযোজনায় নির্মিত বঙ্গবন্ধুর জীবনী নির্ভর চলচ্চিত্র ‘মুজিব: একটি জাতির রূপকার’। মুক্তির ঠিক একদিন আগে ছবির বিশেষ প্রদর্শনীতে প্রধানমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করা আরিফিন শুভ, নুসরাত ফারিয়া, জায়েদ খান, দিলারা জামানসহ অনেকে।

ছবিটি দেশবাসীকে সিনেমা দেখার আহ্ববান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ছবিটি দেখে আমার মা, দাদা-দাদির সম্পর্কে আপনারা জানতে পারবেন। এটি একটি জীবনভিত্তিক ছবি, এ ছবির মাধ্যমে ইতিহাসের অনেক অজানা তথ্য আমরা জানতে পারব। আমি আশা করি সবাই ছবিটি দেখবেন। ইতিহাসের নতুন অধ্যায় আপনারা দেখতে পারবেন।

Tags: আরিফিন শুভজায়েদজায়েদ খানটিক্কা খানদিলারা জামাননুসরাত ফারিয়াপ্রধানমন্ত্রী শেখ হাসিনাবঙ্গবন্ধুমুজিব: একটি জাতির রূপকারলিড বিনোদনসিনেমা
Previous Post

কিসের উপর নির্ভর করে কম-বেশি হয় স্বর্ণের দাম

Next Post

বাংলাদেশ নিয়ে ‘ভুল প্রচারণা’ বন্ধে ইউরোপিয়ান পার্লামেন্ট সদস্যের আহ্বান

Next Post
ইউরোপিয়ান পার্লামেন্টে বাংলাদেশ নিয়ে আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ নিয়ে 'ভুল প্রচারণা' বন্ধে ইউরোপিয়ান পার্লামেন্ট সদস্যের আহ্বান

ভারতের ক্রিকেটার উল্লাসে ভাসছেন, মাঠে খেলা চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

আগে মা, পাকিস্তান ম্যাচের আলাপ পরে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT