চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ নিয়ে ‘ভুল প্রচারণা’ বন্ধে ইউরোপিয়ান পার্লামেন্ট সদস্যের আহ্বান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:55 অপরাহ্ন 12, অক্টোবর 2023
in - সেমি লিড, বাংলাদেশ
A A
ইউরোপিয়ান পার্লামেন্টে বাংলাদেশ নিয়ে আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউরোপীয় পার্লামেন্টে ‘বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া এবং মানবাধিকার সম্পর্কে বিভ্রান্তিমুলক প্রচারণা মিশন – সঠিক তথ্য জেনে নেই’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে মানবাধিকার সংস্থাগুলোকে বাংলাদেশ নিয়ে ভুল প্রচারণা বন্ধের আহবান জানানো হয়।

১১ অক্টোবর স্থানীয়সময় বুধবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ওই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে ইউরোপিয়ান পার্লামেন্টের কয়েকজন সদস্য অংশ নেন। সেমিনারে সভাপতিত্ব করেন স্টাডি সার্কেল সভাপতি সৈয়দ মোজাম্মেল আলী।

ইউরোপিয়ান পার্লামেন্টের সদস্য মাক্সিমিলিয়ান ক্রাহের আমন্ত্রণে ইউরোপিয়ান পার্লামেন্টে সেমিনারে প্রধান বক্তা ব্রিটিশ রাজনৈতিক বিশেষজ্ঞ ক্রিস ব্ল্যাকবার্ন বলেন, একটি এনজিওর ভুল তথ্য নিয়ে বাংলাদেশের অনেক গণমাধ্যমই যাচাই না করেই সংবাদ প্রকাশ করেছে।

ইউরোপিয়ান পার্লামেন্টের সদস্য ম্যাক্সিমিলিয়ান ক্রাহ এমইপি বলেন, ১০ থেকে ১২ বছর আগেও বাংলাদেশকে কটাক্ষ করে অনেক নিউজ হতো। সেই বাংলাদেশ এখন অনেক দেশের জন্য উদাহরণ। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, মানবাধিকার চর্চা, শান্তিপূর্ণ নির্বাচন, আর্মিকে ব্যারাকে রাখার মতো কাজগুলোর জন্য দক্ষিন এশিয়ার বিভিন্ন দেশের জন্য রোল মডেলে পরিণত হয়েছে।

সেমিনারের সভাপতি যুক্তরাজ্য স্টাডি সার্কেলের চেয়ারপার্সন ও যুক্তরাজ্য আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ মোজাম্মিল আলী বলেন, সাম্প্রতিক সময়ে দেখা যায় অনেক বড় গণমাধ্যম বাংলাদেশ নিয়ে ভুল তথ্য দিয়ে অনেক নেগেটিভ সংবাদ প্রকাশ ও প্রচার করছে। এর পেছনে একমাত্র কারণ হচ্ছে কিছু মানুষ বর্তমান সরকারকে পছন্দ করে না। বাংলাদেশ বর্তমানে বিশ্বের ৩৭তম বৃহত্তম অর্থনীতির দেশ, বাংলাদেশের জিডিপির বৃদ্ধি অনেক ওয়েষ্টার্ন দেশের চেয়ে দ্রুত ও বেশী। এইসব সংবাদ কিন্তু প্রকাশ করা হয় না।

তিনি বলেন, আদিলুর রহমানকে নিয়ে ইউরোপিয়ান পার্লামেন্টে কথা হয়েছে মানবাধিকার লংঘন হচ্ছে বলে। অথচ তার শাস্তি হয়েছে দেশের ভেতরে নাশকতা ছড়ানোর অভিযোগ প্রমাণিত হওয়ায়। তার দেওয়া ভুল তথ্য দিয়ে বিবিসির মতো গণমাধ্যম ভুল সংবাদ প্রকাশ করেছে। আমি যেকোন স্টেটমেন্ট দেওয়ার আগে সেই তথ্যগুলো যাচাই করে নেওয়ার জন্য ইউরোপিয়ান পার্লামেন্টকে অনুরোধ জানাচ্ছি।

সেমিনারে প্যানেলে ছিলেন এমইপি ম্যাক্সিমিলিয়ান ক্রাহ, রাজনৈতিক বিশ্লেষক ক্রিস ব্ল্যাকবার্ন, আইনজীবী এবং আন্তর্জাতিক অপরাধ আইন বিশেষজ্ঞ রশিদ রায়হান বিন এবং স্টাডি সার্কেল লন্ডনের চেয়ারম্যান সৈয়দ মোজাম্মেল আলী। এছাড়া সেমিনারে উপস্থিত ছিলেন বেলজিয়ামে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুব হাসান সালেহ।

Tags: ইইউইউরোপীয় পার্লামেন্টমানবাধিকার সংস্থা
Previous Post

‘মুজিব’ এ আমাকে স্ক্রিনে দেখে সবাই চিৎকার করেছে: জায়েদ

Next Post

আগে মা, পাকিস্তান ম্যাচের আলাপ পরে

Next Post
ভারতের ক্রিকেটার উল্লাসে ভাসছেন, মাঠে খেলা চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

আগে মা, পাকিস্তান ম্যাচের আলাপ পরে

বিএসএমএমইউতে স্পোর্টস মেডিসিন ক্লিনিকের উদ্বোধন অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএসএমএমইউতে ‘স্পোর্টস মেডিসিন ক্লিনিক’র উদ্বোধন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT