চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুবাই ঘুরে এসে যে পরামর্শ দিলেন জায়েদ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:10 অপরাহ্ন 24, আগস্ট 2023
in বিনোদন
A A
জায়েদ দোবারি দোবারি দোবারি দোবারি দোবারি দোবারি দোবারি দোবারি দোবারি দোবারি দোবারি দোবারি দোবারি দো. Channel i News - চ্যানেল আই নিউজ

দুবাই থেকে যাওয়ার কথা ছিলো সিঙ্গাপুর, কিন্তু জরুরি কাজ পড়ায় দু তিন দিনের জন্য বাংলাদেশে এসেছেন জায়েদ খান! বৃহস্পতিবার সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে সংবাদকর্মীদের মুখোমুখি হয়ে এমনটাই জানান এই চিত্রতারকা।

যুক্তরাষ্ট্রে প্রায় দেড় মাসের সফর শেষে গত ৩০ জুলাই দেশে ফিরেন জায়েদ। এরপর গেল ১৬ আগস্ট আবারও দুবাইয়ের উদ্দেশে দেশ ছাড়েন এই তারকা। সেখানে থেকে একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার কথা ছিলো সিঙ্গাপুর। কিন্তু বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকালে ঢাকায় ফিরতে হয় তাকে।

জানালেন, ঢাকায় জরুরি কাজ শেষ করে আমি আবার সিঙ্গাপুরে একটি অনুষ্ঠানে যোগ দেয়ার উদ্দেশে রওনা দিবো।

দুবাই ঘুরে এসে জায়েদ দাবি করেন,“ঈদে আমরা বাংলা ছবি আমেরিকায় রিলিজ করলাম। অস্ট্রেলিয়া, কানাডাতেও রিলিজ হয়েছে; কিন্তু দুবাইয়ে সেই আওয়াজটা আমি পাইনি। কিন্তু সেখানে অনেক বড় মার্কেট তৈরি হয়ে আছে।’

জায়েদ বলেন, ‘বহু বাংলাদেশি ভাইয়েরা আছেন, যারা দুবাইতে কাজ করেন। তাদের মোবাইলে এখনও বাংলা সিনেমার গান বাজে। এজন্য আমি দুবাইতে গিয়ে সেখানে যতো সাংবাদিক ভাইয়েরা আছেন, তাদের সাথে মতবিনিময় করেছি। কারণ তারাই বাংলা সিনেমা সেখানে চালানোর পথটি সুগম করতে পারেন। দুবাইতে বাংলা সিনেমা চালানোর বিষয়ে প্রেসক্লাবের সভাপতি, সেক্রেটারির প্রচণ্ড আগ্রহ।’

ব্যক্তি ক্যামেল রাইডে বসে আছেন, দুবাইয়ের মরুভূমিতে. Channel i News - চ্যানেল আই নিউজ দুবাইয়ে বাংলা সিনেমা রিলিজের পরিবেশ তৈরী করতে পারলে দেশের সিনেমার প্রযোজকরা লাভবান হবেন। এমন প্রত্যাশা রেখে জায়েদ আরও বলেন,“দুবাইয়ে বাংলা ছবির দর্শক আছে, যদি কোনোভাবে সেখানে বাংলা ছবি চালানো যায়; সেখান থেকে আমাদের প্রযোজকরা বেশ ভালো অঙ্কের টাকা উঠিয়ে আনতে পারবেন।”

‘প্রবাসী বাংলাদেশি মানুষের মধ্যে বাংলা সিনেমা নিয়ে যে জোয়ার, সেটা অতুলনীয়। আমার মনে হয় প্রবাসী বাংলাদেশি ভাই বোনরা যেভাবে বাংলা সিনেমা নিয়ে আগ্রহী হয়েছেন, অচিরেই হয়তো নবজাগরণ বা পরিবর্তন শুরু হবে।’-আমেরিকার পর দুবাই ঘুরে এসে এমন পর্যবেক্ষণই জায়েদের।

জায়েদ সঙ্গী করে পাখি ধরে রেখেছেন, মরুভূমিতে ঘুরে বেড়াচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ এসময় সাংবাদিকরা জায়েদের কাছে ‘সিনেমা না করেও আলোচনায় থাকা’র রহস্য জানতে চান। জবাবে পাল্টা প্রশ্ন ছুড়েন জায়েদ। বলেন,‘‘আমার সিনেমা নেই, আপনাকে কে বলেছে? ‘সোনার চর’ কি আপনি করেছেন? বলতে পারেন অনেক দিন ধরে আমার সিনেমা রিলিজ হয় না। ‘বাহাদুরী’ সিনেমার কাজ শেষ করেছি, ‘সোনার চর’-এর ডাবিং শেষ করলাম। এগুলো সামনে মুক্তি পাবে।’’

Tags: অভিনয়আমেরিকাজায়েদজায়েদ খানদুবাইলিড বিনোদনসিনেমা
Previous Post

হালান্ডকে অন্যরকম চ্যালেঞ্জ জার্মান মডেলের

Next Post

অটোরিকশা ও লরির সংঘর্ষে মা-মেয়ে ও অনাগত সন্তান নিহত

Next Post
অটোরিকশা ও লরির সংঘর্ষের ফলে ক্ষতিগ্রস্ত যানবাহন. Channel i News - চ্যানেল আই নিউজ

অটোরিকশা ও লরির সংঘর্ষে মা-মেয়ে ও অনাগত সন্তান নিহত

রিকি কেজের সাক্ষাৎকারে হাস্যোজ্জ্বল মুখ, পটভূমিতে বাংলা ভাষার সংবাদ শিরোনাম. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশিদের কাছে মাসুদ রানা চরিত্রটি একটি আবেগের জায়গা: রিকি কেজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT