চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বরিশালের দাপুটে জয়ে চট্টগ্রাম পর্ব শুরু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:38 অপরাহ্ন 13, জানুয়ারি 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার ব্যাটিং করছে, মাঠে খেলা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম থেকে: বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) টানা দ্বিতীয় জয় পেয়েছে ফরচুন বরিশাল। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে সাকিব আল হাসানের দল ২৬ রানে হারিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে। ২০৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে হোম টিম থামে পৌনে দুইশ পেরিয়ে।

বিপিএল চট্টগ্রামে আসতেই দেখা মিলল বড় স্কোরের। টস হেরে ব্যাট করতে নেমে মেহেদী হাসান মিরাজ প্রথম ওভারে মারেন টানা তিন চার। তাতে আভাস মেলে অসাধারণ কিছুর। বরিশালের ওপেনার বেশিক্ষণ টিকে থাকতে না পারলেও ঠিকই দুইশ পেরোয় দলটি।

শুরু থেকেই আগ্রাসী খেলে বরিশাল। ৪ ওভারে ২ উইকেট হারালেও বোর্ডে তোলে ৪৬ রান। শেষ পর্যন্ত চলতি আসরের সর্বাধিক দলীয় স্কোর তোলে সাকিবের দল। ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে জমা করে ২০২ রান।

দুই ওপেনার এনামুল হক বিজয় ও মেহেদী হাসান মিরাজ ঝড় তোলেন। তাইজুল ইসলামের করা তৃতীয় ওভারের শেষ বলে জিয়াউর রহমানের হাতে ধরা পড়েন মিরাজ। ১২ বলে ৩ চার ও এক ছক্কায় ২৪ করে যান টাইগার অলরাউন্ডার। সাকিব ৩ বলে ৮ রান করেন।

বিজয় যখন আউট হন, স্কোর ৭.২ ওভারে ৩ উইকেটে ৭১ রান। লঙ্কান লেগ ব্রেক বোলার বিজয়কান্ত বিয়াস্কান্তের বলে জিয়াউরের তালুবন্দি হন। তার ব্যাটে আসে ২১ বলে ৫ চারে ৩০ রান।

উইকেট পতনের মাঝেও রানের গতি সচল রাখে চট্টগ্রাম। চতুর্থ উইকেটে ইব্রাহিম জাদরানের সঙ্গে ৪৯ রানের জুটি গড়েন মাহমুদউল্লাহ রিয়াদ। ২ চার ও ২ ছক্কায় ১৭ বলে ২৫ রান করে উন্মুক্ত চাঁদের ক্যাচ হন রিয়াদ, ভাঙে জুটি।

ফিফটির কাছে গিয়ে জাদরান আউট হন। পেসার আবু জায়েদ রাহীর বলে ম্যাক্স ও’ডাউডের ক্যাচ হন। ৩৩ বলে ৪টি চার ও ৩ ছক্কায় সাজান ৪৮ রানের ইনিংস।

১৯তম ওভারের প্রথম দুই বলে করিম জানাত ও চতুরাঙ্গা ডি সিলভাকে সাজঘরে ফিরিয়ে হ্যাটট্রিকের আশা জাগান রাহী। তৃতীয় বলে এক রান নিয়ে সেটি হতে দেননি কামরুল ইসলাম রাব্বি। শেষ তিন বলে ছক্কা হাঁকিয়ে বরিশালকে বড় স্কোরে নেন ইফতিখার আহমেদ।

মৃত্যুঞ্জয়ের করা ২০তম ওভারের তৃতীয় ও পঞ্চম বলে বাউন্ডারি মারার পর শেষ বলে ইফতিখার ছক্কা হাঁকিয়ে শেষে দুইশ রানের গণ্ডিই পার করান। ২৬ বলে ৩ চার ও ৫ ছক্কায় ২১৯.২৩ স্ট্রাইক রেটে ৫৭ রানে অপরাজিত থাকেন।

চট্টগ্রামের পক্ষে রাহী ৩ উইকেট পেলেও ব্যয়বহুল ছিলেন, খরচ করেন ৪৯ রান। একটি করে উইকেট নেন মৃত্যুঞ্জয়, বিয়াস্কান্ত, জিয়াউর ও তাইজুল।

জবাবে মাত্র ৪ উইকেট হারালেও ১৭৬ রানের বেশি তুলতে পারেনি চট্টগ্রাম। জিয়াউর রহমান ২৫ বলে ৪৭ রানের ক্যামিও ইনিংস খেলে হারের ব্যবধান কমান। দলটির ইনফর্ম ওপেনার উসমান খান ১৯ বলে ৩৬ রানের ঝড়ো ইনিংস খেলেন। আফিফ হোসেন ২১ বলে ২৮ ও ম্যাক্স ও’ডাউড ২৯ বলে ২৯ রান করে আউট হন।

সাকিব, খালেদ আহমেদ, করিম জানাত ও কামরুল ইসলাম রাব্বি একটি করে উইকেট নেন। উইকেট পেলেও খালেদ ছিলেন বেশ খরুচে। ২ ওভারে দেন ৩২ রান।

Tags: ফরচুন বরিশালবিপিএল-২০২৩লিড স্পোর্টস
Previous Post

জাতিসংঘের সদস্য দেশগুলোকে আইনের শাসন সমুন্নত রাখতে হবে: গুতেরেস

Next Post

ইউক্রেন যুদ্ধে কমান্ডার পরিবর্তন করে পুতিন কী ইঙ্গিত দিলেন?

Next Post
রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ইউক্রেন যুদ্ধের বিষয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউক্রেন যুদ্ধে কমান্ডার পরিবর্তন করে পুতিন কী ইঙ্গিত দিলেন?

গাড়িচাপা দিয়ে আহত ব্যক্তির পাশে দাঁড়ানো একজন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

নারীকে গাড়িচাপা দিয়ে টেনেহিঁচড়ে নেওয়া ঢাবির সেই সাবেক শিক্ষকের মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT