চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারীকে গাড়িচাপা দিয়ে টেনেহিঁচড়ে নেওয়া ঢাবির সেই সাবেক শিক্ষকের মৃত্যু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:11 অপরাহ্ন 13, জানুয়ারি 2023
in - সেমি লিড, অপরাধ
A A
গাড়িচাপা দিয়ে আহত ব্যক্তির পাশে দাঁড়ানো একজন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এক নারীকে প্রাইভেটকার চাপা দিয়ে টেনেহিঁচড়ে নিয়ে যাওয়া সাবেক শিক্ষক জাফর শাহ কারাগারে অসুস্থ হয়ে মারা গেছেন।

রুবিনা আক্তার নামে ওই নারীর মৃত্যুর ঘটনায় আটক সেই সাবেক শিক্ষককে কারাগার থেকে আজ ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী মো. আলআমিন জানান, কারাগারে হাজতি হিসেবে বন্দী ছিলেন জাফর শাহ। সেখানে অসুস্থ হয়ে পড়লে কারাচিকিৎসকের পরামর্শে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। জাফর শাহের হাজতি নম্বর- ১১৭/২৩।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, কেন্দ্রীয় কারাগার থেকে কারারক্ষীরা অচেতন অবস্থায় সেই সাবেক শিক্ষককে হাসপাতালে নিয়ে আসেন। পরে তার মৃত্যু হয়।

জাফর শাহের গাড়িচাপায় নিহত রুবিনা আক্তারের আত্মীয় নুরুল আমিন জানান, রুবিনাদের বাসা হাজারীবাগ এলাকায়। তেজগাঁও স্বামীর বাসা থেকে রুবিনাকে নিয়ে মোটরসাইকেলযোগে হাজারীবাগ যাচ্ছিলেন। পথে শাহবাগ থানাধীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনের রাস্তায় প্রাইভেটকারটি পেছন থেকে ধাক্কা দেয়। তখন রুবিনা পড়ে গেলে প্রাইভেটকারটি তার ওপর উঠিয়ে দেয়। এতে গাড়ির বাম্পারের সঙ্গে আটকে যান তিনি। তখন তাকে টেনেহিঁচড়ে প্রায় নীলক্ষেত পর্যন্ত নিয়ে যান প্রাইভেটকারের চালক জাফর শাহ। তখন লোকজন তার পিছু নেয়। ধাওয়া দিয়ে নীলক্ষেত এলাকায় গিয়ে তার গতিরোধ করে গাড়ির নিচ থেকে ওই নারীকে বের করে। ঢাকা মেডিকেলে নিয়ে গেলেও বাঁচানো যায়নি রুবিনাকে।

তখন উত্তেজিত লোকজন ওই প্রাইভেটকার চালককে গণধোলাই দেয়। পরে পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে ভর্তি করায়।

গাড়িচাপার ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে সারাদেশে তোলপাড় সৃষ্টি হয়। পরবর্তীতে নিহত রুবিনার পরিবার মামলা করলে হাসপাতাল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। চিকিৎসা শেষে তাকে কারাগারে পাঠানো হয়।

মৃত জাফর শাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক সহযোগী অধ্যাপক ছিলেন। ২০০৭-২০০৮ সালের দিকে নৈতিক স্খলনের অভিযোগে তাকে চাকরিচ্যুত করা হয়।

Previous Post

ইউক্রেন যুদ্ধে কমান্ডার পরিবর্তন করে পুতিন কী ইঙ্গিত দিলেন?

Next Post

বিশ্বের সবচেয়ে ধনী অভিনেতার তালিকায় শাহরুখ

Next Post
শাহরুখ খান একটি আধুনিক শহরের ব্যাকগ্রাউন্ডে দাঁড়িয়ে আছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বের সবচেয়ে ধনী অভিনেতার তালিকায় শাহরুখ

বাংলাদেশ ক্রিকেটার বিজয় খেলছেন, হাসছেন, ক্যাপ ও জার্সি পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

১১ সেলাই নিয়েও খেলছেন বিজয়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT