চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘কর্মক্ষেত্রে বৈশ্বিক চাহিদা অনুযায়ী তরুণদের প্রস্তুত হতে হবে’

রংপুরে ‘আমিও জিততে চাই’ ক্যাম্পেইন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:32 অপরাহ্ন 20, নভেম্বর 2024
in কর্পোরেট নিউজ
A A
বাংলাদেশের তরুণরা কর্মক্ষেত্রে বৈশ্বিক চাহিদা অনুযায়ী প্রস্তুত হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের কর্মক্ষেত্র তো বটেই, সারা বিশ্বের চাহিদা অনুযায়ী তরুণদের প্রস্তুত হতে হবে বলে মনে করছেন রংপুরের এক নীতি আলোচনার বক্তারা। তারা বলেন, বিশ্বগ্রামের এই যুগে শুধু দেশের চাকরিক্ষেত্র নয়, সারা পৃথিবীতে কী ধরনের দক্ষতাকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, সে সম্পর্কে জ্ঞান রেখে নিজেকে উপযোগী করে গড়ে তুলতে হবে।

রোববার (১৭ নভেম্বর) সকালে রংপুরের আরডিআরএস অডিটোরিয়ামে অনুষ্ঠিত ‘যুব কর্মসংস্থান: প্রত্যাশা ও সুপারিশ’ শীর্ষক নীতি আলোচনায় বক্তারা এসব কথা বলেন।

ইউএসএআইডি’র অর্থায়নে ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের আয়োজনে ‘আমিও জিততে চাই’ ক্যাম্পেইনের আওতায় এই আলোচনা অনুষ্ঠিত হয়।

আলোচনায় রংপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ড. মাগফুর হোসেন রিপন বলেন, ইন্টারনেট ও মুঠোফোন ব্যবহার করে তরুণদেরকে কাজের উপযোগী করে বিশ্ব দরবারে উপস্থাপন করতে হবে। চাকরি এবং কর্মসংস্থানকে দেশের গন্ডিতে আটকে না রেখে, কর্মক্ষেত্রকে আরো বিস্তৃত করে নিজেকে বিশ্বগ্রামের নাগরিক হিসেবে প্রস্তুত করতে হবে।

বেকারত্ব দূর করতে কারিগরি শিক্ষার বিকল্প নেই উল্লেখ করে রংপুর মহানগর সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সভাপতি খন্দকার ফখরুল আনাম সেতু বলেন, শুধুমাত্র একাডেমিক শিক্ষার মাধ্যমে বেকারত্ব দূরীকরণ সম্ভব নয়। নিজের মেধা, আত্মবিশ্বাস এবং কারিগরী শিক্ষার মাধ্যমে বেকারত্ব দূরীকরণ সম্ভব বলে তিনি মন্তব্য করেন।

রংপুর অঞ্চলের কিছু উদ্যোক্তার উদাহরণ দিয়ে তিনি বলেন, উদ্যোক্তা হতে অনেক অর্থের প্রয়োজন নেই, প্রয়োজন ইচ্ছাশক্তির।

দেশের অন্যান্য জেলার মতো রংপুর নগরের আরডিআরএস অডিটোরিয়ামে অনুষ্ঠিত হলো ‘আমিও জিততে চাই’ ক্যাম্পেইন। রোববার সকাল ১০টায় শুরু হওয়া এই ক্যাম্পেইনে অংশ নেন রংপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের একঝাঁক তরুণ শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা।

রংপুর কারমাইকেল কলেজ বিতর্ক পরিষদের সাবেক মূখ্য সমন্বয়ক জয় লালা-এর সঞ্চালনায় এই নীতি আলোচনায় আরও বক্তব্য দেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সায়মাতুজ্জাহান মুন ও বেগম রোকেয়া ইউনিভার্সিটি ডিবেট এসোসিয়েশন (ব্রুডা) এর সভাপতি সাব্বির আহমেদ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সিনিয়র রিজিওনাল ম্যানেজার মোহাম্মদ আলী ইজাদ। তিনি ‘আমিও জিততে চাই’ ক্যাম্পেইন পরিচিতি তুলে ধরেন এবং সকল নাগরিককে তাদের দাবিদাওয়া ও মতামত ওয়েবসাইটের মাধ্যমে তুলে ধরার আহ্বান জানান।

ইউএসএইডের স্ট্রেনদেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ (এসপিএল) প্রকল্পের আওতায় ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল ‘আমিও জিততে চাই’ ক্যাম্পেইনের মাধ্যমে সারাদেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও জেলায় আলোচনা, নাট্য প্রদর্শনী, বিতর্ক প্রতিযোগিতাসহ নানা কর্মসূচি পরিচালনা করছে।

ক্যাম্পেইনটির আওতায় www.amiojittechai.com ওয়েবসাইটের মাধ্যমে গ্রহণ করা হচ্ছে নাগরিকদের দাবি ও মতামত।

নীতি আলোচনায় নারী, শিশু, যুব, এবং প্রান্তিক জনগোষ্ঠীর নাগরিক সেবা নিশ্চিত এবং স্বচ্ছতা ও জবাবদিহিতার পাশাপাশি টেকসই অবকাঠামোগত উন্নয়ন ও স্থানীয় সম্প্রীতির বিষয়গুলো তুলে ধরেন বক্তারা। এসময় অংশগ্রহণকারীরা বিভিন্ন ইস্যুতে তাদের মতামত ও সমাধান তুলে ধরেন।

নীতি আলোচনা ছাড়াও অনুষ্ঠানে ইন্টারেকটিভ থিয়েটার পারফর্ম্যন্স, কুইজ ও ভিডিও মেসেজ প্রতিযোগিতা এবং ক্যাম্পেইনের রিল প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এসময় অংশগ্রহণকারীরা তাদের নাগরিক অধিকার বিষয়ক দাবি, মতামত, প্রত্যাশা ও সমকালীন বিভিন্ন ইস্যুতে তাদের সমাধান তুলে ধরেন। অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

Tags: ক্যাম্পেইনযুব কর্মসংস্থান
Previous Post

বৃহস্পতিবার যেসব এলাকায় ১২ ঘণ্টা গ্যাস থাকবে না

Next Post

রেসলিং থেকে ট্রাম্প প্রশাসনের শিক্ষা বিভাগের দায়িত্বে লিন্ডা ম্যাকমোহন

Next Post
লিন্ডা ম্যাকমোহন রেসলিং থেকে শিক্ষা বিভাগের দায়িত্বে বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রেসলিং থেকে ট্রাম্প প্রশাসনের শিক্ষা বিভাগের দায়িত্বে লিন্ডা ম্যাকমোহন

সারজিস আলম ছাত্র-জনতার সমন্বয়ে নতুন রাজনৈতিক দলের পরিকল্পনা আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ছাত্র-জনতার সমন্বয়ে নতুন রাজনৈতিক দল আসবে: সারজিস আলম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT