চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজশাহীর বাঘায় গভীর রাতে গোলাগুলি, যুবক নিহত

শাহ আলম শাহী by শাহ আলম শাহী
2:22 অপরাহ্ন 04, জানুয়ারি 2026
in - সেমি লিড, জনপদ, রাজশাহী
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজশাহীর বাঘা উপজেলায় গভীর রাতে সশস্ত্র হামলায় সোহেল নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী সাধিনা গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।

শনিবার (৩ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার চকরাজাপুর ইউনিয়নের পলাশি ফতেপুর এলাকার ‘করালি নওশারার চর’-এ এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে সোহেল ও তার স্ত্রী নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। এ সময় কাঁকন বাহিনী নামে পরিচিত একটি সশস্ত্র দলের সদস্যরা সোহেলের বাড়িতে গিয়ে টিনের বেড়া কেটে ভেতরে ঢুকে এলোপাতাড়ি ১০ থেকে ১২ রাউন্ড গুলি ছোড়ে। এতে সোহেল ও তার স্ত্রী গুরুতরভাবে আহত হন।

গুলির শব্দে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে এলাকাবাসী আহত দুজনকে উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সোহেলকে মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবার ও স্থানীয়দের দাবি, কুষ্টিয়া জেলার একটি সশস্ত্র দলের সদস্যরা, যারা ‘কাঁকন বাহিনী’ নামে পরিচিত, এই হামলা চালিয়েছে।

পুলিশ জানায়, চর দখলকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে কাঁকন বাহিনী ও মোন্তাজ বাহিনীর মধ্যে বিরোধ চলছিল। ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্তে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Tags: যুবক নিহতরাজশাহী
Previous Post

আমরা জয়ের যোগ্য ছিলাম না: বার্সা কোচ

Next Post

মুজিবুল হক চুন্নুর মনোনয়ন বাতিল ঘোষণা

Next Post
ছবি: সংগৃহীত

মুজিবুল হক চুন্নুর মনোনয়ন বাতিল ঘোষণা

ছবি: সংগৃহীত

মালদ্বীপে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিএনপির দোয়া

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT