চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মালদ্বীপে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিএনপির দোয়া

মোহাম্মদ মাহামুদুল by মোহাম্মদ মাহামুদুল
2:38 অপরাহ্ন 04, জানুয়ারি 2026
in প্রবাস সংবাদ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মালদ্বীপ বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় মালদ্বীপের রাজধানী মালের একটি রেস্টুরেন্টে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করা হয়।

দোয়া মাহফিলে মালদ্বীপ বিএনপির সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

আলোচনায় বক্তারা মরহুমা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম, গণতন্ত্র পুনরুদ্ধারে তার অবদান এবং আপসহীন নেতৃত্বের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

সভাপতির বক্তব্যে খলিলুর রহমান বলেন, দেশ ও জাতির জন্য সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ত্যাগ ও ভূমিকা ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি প্রবাসেও তার আদর্শ ও রাজনৈতিক চেতনা ধারণ করে ঐক্যবদ্ধভাবে সংগঠিত থাকার আহ্বান জানান।

মিলাদ ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন মালদ্বীপ বিএনপির ধর্ম সম্পাদক মাসুম বিল্লাহ। মোনাজাতে মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি দেশের গণতন্ত্র, শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।

দোয়া মাহফিলে মালদ্বীপ বিএনপির সিনিয়র সহ সভাপতি নেহে মিয়া রানা,সহ সভাপতি বাবুল হোসেন, সহ সভাপতি ফারুক হোসেন ফেনী,যুগ্ম সাধারণ সম্পাদক, শরিফুল ইসলাম, রবিউল আলম, সাংগঠনিক সম্পাদক, রফিকুল ইসলাম, প্রচার সম্পাদক খলিলুর রহমান শাহাজী, সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।

Tags: খালেদা জিয়াদোয়া মাহফিলবিএনপিবেগম খালেদা জিয়ামালদ্বীপ
Previous Post

মুজিবুল হক চুন্নুর মনোনয়ন বাতিল ঘোষণা

Next Post

কুড়িগ্রামে শীতে জনজীবনে ভোগান্তি

Next Post
ছবি: সংগৃহীত

কুড়িগ্রামে শীতে জনজীবনে ভোগান্তি

ছবি: সংগৃহীত

ডিসেম্বর মাসের সড়ক দুর্ঘটনায় নিহত ৫০৩

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT