চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কিশোরগঞ্জে গৃহবধূ ধর্ষণ মামলায় যুবক গ্রেপ্তার

এস কে রাসেল by এস কে রাসেল
3:52 অপরাহ্ন 13, মে 2026
in - সেমি লিড, কিশোরগঞ্জ, জনপদ
A A
কিশোরগঞ্জে গৃহবধূ ধর্ষণ মামলায় যুবক গ্রেপ্তার, পুলিশি অভিযান. Channel i News - চ্যানেল আই নিউজ

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে জাহিদ হাসান লিটন (৩৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ মে) দিবাগত রাত ৩টার দিকে নিকলী বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বুধবার (১৩ মে) বিকেলে নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তার জাহিদ হাসান লিটন সদর ইউনিয়নের কামারহাটি এলাকার মৃত নূরুল ইসলামের ছেলে। তিনি উপজেলা বিএনপির একজন সক্রিয় কর্মী এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হেলিম তালুকদারের ফুফাতো ভাইয়ের ছেলে বলে জানা গেছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বাদী ও আসামি একই এলাকার বাসিন্দা। বাদীর স্বামী কাজের কারণে বাড়ির বাইরে থাকেন। সংসারের অভাবের কারণে ওই গৃহবধূ ছোটখাটো কাজ খুঁজতেন। এই সুযোগে লিটন তাকে কাজের আশ্বাস ও বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন।

অভিযোগে বলা হয়, গত ১২ মে কারপাশা ইউনিয়নে আসামির ফুফাতো বোনের বাড়ির একটি বসতঘরে ওই গৃহবধূর ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করা হয়। পরে ভুক্তভোগী নারী নিকলী থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ সেটিকে নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করে এবং রাতেই অভিযান চালিয়ে লিটনকে গ্রেপ্তার করে।

এদিকে, লিটনকে গ্রেপ্তারের সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হেলিম তালুকদার ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এ সংক্রান্ত একটি ভিডিও ক্লিপও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এ বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি বদরুল মোমেন মিঠু বলেন, জাহিদ হাসান লিটন উপজেলা বা ওয়ার্ড কমিটির কোনো সদস্য নয়। তবে কর্মী হিসেবে দলীয় কর্মকাণ্ডে যুক্ত ছিল। গ্রেপ্তারের সময় হেলিম তালুকদার উপস্থিত ছিলেন বলে একটি ভিডিও আমিও দেখেছি। এর বেশি কিছু জানা নেই।

নিকলী থানার ওসি মাহবুবুর রহমান বলেন, ভুক্তভোগী নারী থানায় অভিযোগ করলে প্রাথমিক সত্যতা পাওয়ায় মামলাটি রেকর্ড করা হয়। পরে অভিযুক্ত জাহিদ হাসান লিটনকে রাতেই গ্রেপ্তার করা হয়েছে।

Tags: কিশোরগঞ্জগৃহবধূ ধর্ষণযুবক গ্রেপ্তার
Previous Post

বিচ্ছেদের গুঞ্জন নিয়ে যা বললেন মৌনি

Next Post

কলিজা কাঁপানো ‘পিরিতি’!

Next Post
একটি নাটকীয় দৃশ্যে কিছু মানুষ আবেগপ্রবণ হয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কলিজা কাঁপানো ‘পিরিতি’!

ইরান বিমানবন্দরে যুদ্ধবিমান ও সরঞ্জামসমূহের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ইরান যুদ্ধের ব্যয় নিয়ে বিতর্ক: ২৯ বিলিয়ন নাকি ২০০ বিলিয়ন ডলারের বেশি?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT