চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কলিজা কাঁপানো ‘পিরিতি’!

‘এই গান লম্বা রেসের ঘোড়া’- প্রশংসায় সরব নেটদুনিয়া

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:58 অপরাহ্ন 13, মে 2026
in বিনোদন
A A
একটি নাটকীয় দৃশ্যে কিছু মানুষ আবেগপ্রবণ হয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অ্যানিমেটেড টিজার ও ভিডিও টিজারের পর এবার প্রকাশ পেল ঈদে মুক্তির অপেক্ষায় থাকা ‘রকস্টার’ সিনেমার প্রথম গান ‘পিরিতি’। পূর্বঘোষণা অনুযায়ী মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে গানটি প্রকাশ করা হয়।

গানটির পুরো দৃশ্য ধারণ করা হয়েছে কারাগারের ভেতরে। প্রকাশের সময় ক্যাপশনে লেখা হয়, ‘প্রেম আর বিরহের গভীর অনুভূতিতে মোড়া থাক ভালবাসার গল্পেরা…।

‘পিরিতি’ গানে শাকিব খানকে দেখা গেছে একেবারে ভিন্ন ও ভাঙাচোরা অবস্থায়। তবে কী কারণে তার চরিত্রটি জেলে গেছে, সেটি যদিও খোলাসা হয়নি! গানটি গাইতে দেখা গেছে সংগীত শিল্পী পান্থ কানাইকে।

অন্তর্জালে আসার পর পরই ইতিবাচক সাড়া পাচ্ছে গান ভিডিওটি। কেউ কেউ লিখেছেন, জনরা অনুযায়ী একদম পারফেক্ট, আবার কেউ লিখেছেন, অসাধারণ গান, সঙ্গে শাকিব খানের এক্সপ্রেশন ও অভিনয়।

আবার একজন লিখেছেন, শাকিব খান তো রীতিমতো চমকে দিচ্ছেন, পুরোদস্তর অভিনেতা। কী এক্সপরেশন! কী অভিনয়! আরেকজন লিখেছেন, পুরা কলিজা কাঁপানো গান! আহা শাকিবের কী অভিনয়! কেউ কেউ বলেন, এই গান হবে লম্বা রেসে ঘোড়া। ধীরে ধীরে ছড়াবে।

গানটি দেখে দেশের পাশাপাশি ইন্ডিয়ার বিভিন্ন সমালচকরাও মুগ্ধ হয়ে বলছেন, তাদের ইন্ডাস্ট্রিতেও এমন গান আগে কখনও শোনেনি। সুপরিচিত কয়েকজন সিনেমা সমালোচক তাদের ভিডিওতে জানান, শাকিবের এমন অনবদ্য ও নিখুঁত অভিনয় তাদের হৃদয় নাড়া দিয়েছে।

গানটির কথা লিখেছেন কবি হাসান রোবায়েত। সুর করেছেন আহমেদ হাসান সানি এবং সংগীত পরিচালনা করেছেন জাহিদ নিরব। গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি পর্দায়ও দেখা গেছে পান্থ কানাইকে।

আজমান রুশো পরিচালিত ‘রকস্টার’ সিনেমায় এবার কোনো গ্যাংস্টার বা অ্যাকশন হিরো নয়, একজন পেশাদার সংগীতশিল্পীর চরিত্রে অভিনয় করছেন শাকিব খান। চরিত্রের জন্য তিনি নিজের লুকেও এনেছেন বড় পরিবর্তন। এমনকি কমিয়েছেন ওজনও।

গত ৫ মে সিনেমাটির প্রথম টিজার প্রকাশের পর থেকেই নতুন এই লুকে দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়। দেশের পাশাপাশি বিদেশের বিভিন্ন প্ল্যাটফর্মেও টিজারটি আলোচনায় আসে।

সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন নুসরাত মাটি। সংলাপ লিখেছেন আয়মান আসিব ও সামিউল ভূঁইয়া। সান মোশন পিকচার্সের ব্যানারে নির্মিত রকস্টার প্রযোজনা করেছেন অঞ্জন চৌধুরী পিন্টু, এক্সজিকিউটিভ প্রযোজক অজয় কুণ্ডু। আসছে ঈদুল আজহায় মুক্তির কথা রয়েছে সিনেমাটির।

Tags: গাননতুন গানপান্থ কানাইরকস্টারলিড বিনোদনশাকিব খানসিনেমা
Previous Post

কিশোরগঞ্জে গৃহবধূ ধর্ষণ মামলায় যুবক গ্রেপ্তার

Next Post

ইরান যুদ্ধের ব্যয় নিয়ে বিতর্ক: ২৯ বিলিয়ন নাকি ২০০ বিলিয়ন ডলারের বেশি?

Next Post
ইরান বিমানবন্দরে যুদ্ধবিমান ও সরঞ্জামসমূহের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ইরান যুদ্ধের ব্যয় নিয়ে বিতর্ক: ২৯ বিলিয়ন নাকি ২০০ বিলিয়ন ডলারের বেশি?

পাহাড়তলী থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, ছবি ভাইরাল. Channel i News - চ্যানেল আই নিউজ

পাহাড়তলী থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT