চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্বশুর বাড়িতে যুবকের ঝুলন্ত মরদেহ, পরিবারের দাবি ‘হত্যা’

মহিউদ্দিন মুরাদ by মহিউদ্দিন মুরাদ
8:10 অপরাহ্ন 07, অক্টোবর 2025
in অপরাধ, জনপদ, লক্ষ্মীপুর
A A
শ্বশুর বাড়িতে যুবকের ঝুলন্ত মরদেহ, পরিবারের দাবি 'হত্যা'. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্বশুর বাড়িতে যুবকের ঝুলন্ত মরদেহ, পরিবারের দাবি 'হত্যা'

লক্ষ্মীপুরে বিয়ের ৮ মাসের মাথায় শ্বশুর বাড়ি থেকে মো. রুবেল (২৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের পশ্চিম চরমনসা গ্রামের মহব্বত আলী মুন্সিবাড়ি থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

ধারণা করা হচ্ছে, এর আগে সোমবার রাতের কোন একসময় ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

নিহতের বোন নয়ন আক্তারের দাবি, রুবেলকে তার স্ত্রীর পছন্দ হয়নি। এতে বিয়ের পর থেকেই তাদের বিরোধ চলে আসছিল। সোমবার রাতে মোবাইলফোনের মাধ্যমে ডেকে নিয়ে তাকে পরিবকল্পিতভাবে হত্যার পর মরদেহ ঝুলিয়ে রেখেছে শ্বশুর বাড়ির লোকজন। তিনি এ হত্যার বিচার চেয়েছেন।

তবে নিহতের স্ত্রী রিয়া আক্তার বলেন, আমার সঙ্গে রুবেলের কোন ঝগড়া হয়নি। তিনি আমাদের ঘরেও আসেননি। আমাদেরকে ফাঁসাতেই বাড়ির সামনে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

নিহত রুবেল ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামের আশার বাড়ির বেল্লাল মিয়ার ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, গত ফেব্রুয়ারি মাসে রুবেল ও রিয়ার পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকেই দুইজনের মধ্যে ঝামেলা চলছিল। ঘটনার রাতে রুবেলে তার বাড়িতেই ছিল। শ্বশুর বাড়িতে থেকে ফোন আসে, তখন সে তার স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটি করে মোবাইলফোনে। একপর্যায়ে রুবেল শ্বশুর বাড়িতে চলে যায়। মঙ্গলবার ভোরে ওই বাড়ির লোকজন গাছে তার ঝুলন্ত মরদেহ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। তবে নিহতের শ্বাশুড়ি পারভিন বেগমসহ শ্বশুর বাড়ির লোকজন পলাতক রয়েছেন।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোন্নাফ বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। তদন্ত করে এই ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tags: ময়নাতদন্তশ্বশুর বাড়িসদর মডেল থানা
Previous Post

জুবিনের নিরাপত্তারক্ষীদের একাউন্টে কোটি টাকার লেনদেন!

Next Post

বিনিয়োগকারীদের আস্থা রক্ষায় সুশাসনই মূল ভিত্তি: হোসেন খালেদ

Next Post
প্রফুল্ল প্যাটেল, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী, পোর্ট্রেট ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিনিয়োগকারীদের আস্থা রক্ষায় সুশাসনই মূল ভিত্তি: হোসেন খালেদ

অভিনেতা রণবীর সিং 'কানতারা ২' সিনেমার দৃশ্যে উত্তেজিত ও রাগান্বিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বক্স অফিসে ‘কানতারা ২’ এর রাজত্ব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT