চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জুবিনের নিরাপত্তারক্ষীদের একাউন্টে কোটি টাকার লেনদেন!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:03 অপরাহ্ন 07, অক্টোবর 2025
in বিনোদন
A A
জুবিনের নিরাপত্তারক্ষীদের একাউন্টে কোটি টাকার লেনদেনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

আসামের জনপ্রিয় গায়ক জুবিন গার্গের মৃত্যু তদন্তে নতুন মোড়। তদন্তে নিয়োজিত বিশেষ তদন্ত দল (এসআইটি) নতুন এক চাঞ্চল্যকর তথ্য উদ্ঘাটন করেছে। জানা গেছে, গায়কের দুই ব্যক্তিগত নিরাপত্তারক্ষীর ব্যাংক অ্যাকাউন্টে প্রায় ১ কোটি রুপি আর্থিক লেনদেন হয়েছে।

আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এ বিষয়ে আয়কর বিভাগ ও এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে (ইডি) তদন্তের আহ্বান জানিয়েছেন। “আমি আশা করি কেন্দ্রীয় সংস্থাগুলো বিষয়টিতে নজর দেবে,” টাইমস অব ইন্ডিয়াকে বলেন মুখ্যমন্ত্রী শর্মা।

তিনি আরও জানান, “আমাদের এখন সবচেয়ে বড় উদ্বেগ- সিঙ্গাপুরে যারা ছিলেন, তারা দেশে ফিরে এসে তদন্তে সহযোগিতা করবেন কি না। তারা না এলে আমরা তদন্ত সম্পূর্ণ করতে পারব না। ইয়টে ভ্রমণের সময় তারাই ছিলেন জুবিনের সঙ্গে।”

জুবিন গার্গ ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে সমুদ্রস্নানের সময় রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন। তিনি সেখানে উত্তর-পূর্ব ভারত উৎসবের চতুর্থ সংস্করণে পারফর্ম করতে গিয়েছিলেন, যার আয়োজন করেছিলেন শ্যামকানু মহন্ত ও তার প্রতিষ্ঠান।

এই ঘটনার পর থেকে তদন্তে নানা চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে। ইতিমধ্যে গায়কের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা, সংগীতশিল্পী শেখরজ্যোতি গোস্বামী, গায়িকা অমৃতপ্রভা মহন্ত এবং উৎসবের আয়োজক শ্যামকানু মহন্তকে গ্রেপ্তার করা হয়েছে।

পুরো রাজ্যজুড়ে ৬০টিরও বেশি এফআইআর দায়ের হয় এই ঘটনার জেরে। পরে মুখ্যমন্ত্রী শর্মা নির্দেশ দেন, সব মামলা একত্র করে সিআইডিতে হস্তান্তর করতে, যাতে একটি পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত সম্ভব হয়।

এসআইটি ইতিমধ্যেই সিঙ্গাপুরে বসবাসকারী জুবিন গার্গের ঘনিষ্ঠ ১১ জনের মধ্যে ৮ জনকে তলব করেছে। তারা সবাই ছিলেন সেই ইয়াটে, যেখানে জুবিনের শেষ মুহূর্ত কেটেছিল। ৬ অক্টোবরের মধ্যে হাজির হতে বলা হলেও কেউই নির্ধারিত সময়ে উপস্থিত হননি। তবে রূপকমল কলিতা নামে একজন জানিয়েছেন যে তিনি অফিসে হাজির হবেন।

জুবিন গার্গের মৃত্যু এখনো রহস্যে ঘেরা। গায়কের দুই ব্যক্তিগত নিরাপত্তারক্ষীর একাউন্টে আর্থিক লেনদেনের সূত্রে তদন্ত আরও গভীরে প্রবেশ করছে বলে ধারণা করছে এসআইটি। লাইভমিন্ট

Tags: আসামউৎসবএসআইটিগায়কজুবিনজুবিন গার্গতদন্তনতুন মোড়মুখ্যমন্ত্রীশিল্পীসাঁতারসিঙ্গাপুরসিনেমা
Previous Post

ভারী বৃষ্টিতে থাইল্যান্ডে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২২

Next Post

শ্বশুর বাড়িতে যুবকের ঝুলন্ত মরদেহ, পরিবারের দাবি ‘হত্যা’

Next Post
শ্বশুর বাড়িতে যুবকের ঝুলন্ত মরদেহ, পরিবারের দাবি 'হত্যা'. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্বশুর বাড়িতে যুবকের ঝুলন্ত মরদেহ, পরিবারের দাবি 'হত্যা'

প্রফুল্ল প্যাটেল, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী, পোর্ট্রেট ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিনিয়োগকারীদের আস্থা রক্ষায় সুশাসনই মূল ভিত্তি: হোসেন খালেদ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT