চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রেমিকার বাবা-চাচার পিটুনিতে যুবক নিহত; আধাঘণ্টা পরে বাবার মৃত্যু

আবুল কাশেম হৃদয় by আবুল কাশেম হৃদয়
8:27 অপরাহ্ন 07, মে 2023
in কুমিল্লা, জনপদ
A A
Map of Comilla district in Bangladesh with Channel i Online logo. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

কুমিল্লার মাঝিগাছায় প্রেমিকার সাথে দেখা করতে এসে প্রেমিকার বাবা ও চাচার পিটুনিতে আহত হয়ে মারা গেছেন মোহাম্মদ মাহিন (২২) নামের এক যুবক। এদিকে ছেলের মৃত্যুর খবর শুনে আধাঘণ্টা পর হার্ট অ্যাটাকে মারা গেছেন মাহিনের বাবা হিরন মিয়া (৬০)।

রোববার ৭ মে দুপুরে এ ঘটনা ঘটে।

নিহতদের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুমিল্লা সদর উপজেলার মধ্য মাঝিগাছা গ্রামের মোজা মিয়ার কন্যা তন্নী আক্তারের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে স্থানীয় চা-দোকানি হিরন মিয়ার পুত্র মোহাম্মদ মাহিনের। এরই সূত্র ধরে গত বৃহস্পতিবার রাতে তন্নীর সাথে দেখা করতে তার বাড়িতে আসেন মাহিন। এসময় তন্নীর বাবা এবং চাচা জাহাঙ্গীর আলম প্রেমিক মাহিনকে ব্যাপক মারধর করেন। একপর্যায়ে তারা ইট দিয়ে মাহিনের বুক ও মাথা থেতলে দেন। পরে গুরুতর আহত অবস্থায় মাহিনকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে কিছুদিন চিকিৎসা নিয়ে রোববার বেলা ১১ টার দিকে বাড়িতে ফেরেন মাহিন। বাড়িতে ফেরার কিছুক্ষণ পর তার বুকে প্রচণ্ড ব্যথা শুরু হয়। এর কিছুক্ষণ পরে তার মৃত্যু হয়।

নিহত মাহিনের প্রেমিকা নুসরাত জাহান তন্নি বলেন, রমজান মাসের শুরুর দিকে আমি ও মাহিন আদালতের মাধ্যমে বিয়ে (কোর্ট ম্যারেজ) করি। গত বৃহস্পতিবার রাতে মাহিন আমাকে তার সাথে দেখা করতে বলে। সে প্রেক্ষিতে রাত ১১ টার দিকে সে আমাদের ঘরের সামনে আসলে আমার বাবা ও চাচা তাকে মারধর করে।পরে তারা ইট দিয়ে মাহিনের বুক ও মাথা থেতলে দেয়। ধস্তাধস্তি শুনে আমি ঘরের বাইরে এসে দেখি মাহিন রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। কিন্তু আমি যেন চিৎকার করতে না পারি, এজন্য আমার চাচি আমার মুখ চেপে ধরে। এরপর আমি অজ্ঞান হয়ে যাই, আর কিছু বলতে পারব না।

তন্নী আরও বলেন, আমি এই হত্যাকাণ্ডের বিচার চাই। যারা আমার মাহিনকে খুন করেছে তাদের ফাঁসি চাই।

স্থানীয় সাবেক ইউপি সদস্য মো. হাফিজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,  মাহিন এবং মাহিনের বাবার মৃত্যুর পর প্রেমিকার পরিবারের সদস্যরা আত্মগোপনে চলে গেছে। এ ছাড়াও সামান্য ঘটনায় দু’জনের মৃত্যুর বিষয়টি এলাকাবাসীকে ব্যথিত করেছে বলেও জানান তিনি।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কামরান হোসেন বলেন, মাহিনের মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আমরা নিহতদের স্বজন ও মাহিনের প্রেমিকার সাথে কথা বলেছি। তন্নীর ভাষ্য, রমজানের শুরুর দিকে তারা কোর্ট ম্যারেজ করেছিলেন। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।

তিনি বলেন, বৃহস্পতিবার রাতের ঘটনায় কারা জড়িত এবং কোন আঘাতে মাহিনের মৃত্যু হয়েছে পোস্টমর্টেম রিপোর্টের পর বিস্তারিত জানা যাবে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tags: কুমিল্লা
Previous Post

প্রেমিকাকে ভিডিও কলে রেখে আত্নহত্যা!

Next Post

গিলের ৯৪, মুহিতের ৪ উইকেটের কাছে হারল লক্ষ্ণৌ

Next Post
লক্ষ্ণৌ ক্রিকেট দলের দুই খেলোয়াড় মাঠে হাসিমুখে একে অপরের সাথে হাত মেলাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

গিলের ৯৪, মুহিতের ৪ উইকেটের কাছে হারল লক্ষ্ণৌ

পরীক্ষায় নকলের জন্য যুবক আটক, পুলিশ ও পরীক্ষার্থীরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

পরীক্ষায় নকল: যুবকের কারাদণ্ড, ৩ শিক্ষকের অব্যাহতি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT