চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গিলের ৯৪, মুহিতের ৪ উইকেটের কাছে হারল লক্ষ্ণৌ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:31 অপরাহ্ন 07, মে 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
লক্ষ্ণৌ ক্রিকেট দলের দুই খেলোয়াড় মাঠে হাসিমুখে একে অপরের সাথে হাত মেলাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে আহমেদাবাদে ব্যাট হাতে ঝড় তুলেছিলেন গুজরাট ওপেনার শুভমন গিল ও ঋদ্ধিমান সাহা। দুই ব্যাটারই করেছেন ফিফটির বেশি রান। নব্বইয়ের ঘর স্পর্শ করে গিল শতক থেকে ছিলেন মাত্র ৬ রান দূরে, ছিলেন অপরাজিত। কাছাকাছি রান করেছিলেন ঋদ্ধিমানও। পরে বল হাতে চমক দেখিয়েছেন মুহিত শর্মা। বিধ্বস্ত করেছেন লক্ষ্ণৌ ব্যাটিং লাইনআপ। ৪ উইকেট নিয়ে গুজরাটকে জিতিয়েছেন ৫৬ রানে।

টস জিতে গুজরাটকে ব্যাটে পাঠায় লক্ষ্ণৌ। দুই ওপেনারের অনবদ্য জুটিতে ভর করে নির্ধারিত ওভার শেষে দুই উইকেটে ২২৭ রান সংগ্রহ করে গুজরাট। জবাবে ব্যাটে নেমে ৭ উইকেটে ১৭১ রানে থামে সুপার জায়ান্টসদের ইনিংস। ১১ ম্যাচে ৮ জয়ে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে নিজেদের অবস্থান মজবুত করলো গুজরাট। ১১ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে তিনে থাকল লক্ষ্ণৌ।

আগে ব্যাটে নেমে শুভমন গিল ও ঋদ্ধিমান সাহার নৈপুণ্যে উড়ন্ত শুরু পায় লক্ষ্ণৌ। প্রথম উইকেট জুটিতে আসে ১৪২ রান। ১২.১ ওভারে ৪৩ বলে ৮১ রান করে আভেশ খানের শিকার হন ঋদ্ধিমান। ১৬তম ওভারের শেষ বলে দলীয় ১৮৪ রানে ফেরেন হার্দিক পান্ডিয়া। ১৫ বলে ২৫ রান করেন গুজরাট অধিনায়ক।

এরপর ডেভিড মিলারকে সঙ্গে নিয়ে দলের সংগ্রহ ২ উইকেটে ২২৭ রানে পৌঁছান শুভমন গিল। ৫১ বলে ৯৪ রান করে অপরাজিত ছিলেন গিল, মিলার ১২ বলে ২১ রানে।

লক্ষ্ণৌর হয়ে একটি করে উইকেট নেন আভেশ খান ও মহসিন খান।

জবাবে ব্যাটে নেমে লক্ষ্ণৌর শুরুটাও হয় দুর্দান্ত। প্রথম উইকেট জুটিতে আসে ৮৮ রান। ৮.২ ওভারে ৩২ বলে ৪৮ রান করে মোহিত শর্মার শিকার হন কাইল মেয়ার্স। ১২.২ ওভারে দলীয় ১১৪ রানে ফেরেন দীপক হুদা। ১১ বলে ১১ রান করে। দলীয় ১৩০ রানে ফেরেন মার্কাস স্টয়নিস। ব্যাট হাতে করেছেন ৯ বলে মাত্র ৪ রান।

১৬তম ওভারের শেষ বলে ১৪০ রানে চতুর্থ উইকেট হারায় লক্ষ্ণৌ। ৪১ বলে ৭০ করে রশিদ খানের শিকার হন একপ্রান্ত আগলে রাখা কুইন্টন ডি কক। এরপর গুজরাট বোলারদের সামনে দাঁড়াতে পারেননি অন্যরা। একমাত আয়ূষ বাদোনি ছাড়া কেউ স্পর্শ করতে পারেননি দুই অঙ্কের ঘর। ১১ বলে ২১ করেন আয়ূষ। শেষ অবধি ৭ উইকেটে ১৭১ রানে থামে ইনিংস।

গুজরাটের হয়ে চার উইকেট নিয়েছেন মুহিত শর্মা। একটি করে নিয়েছেন মোহাম্মদ শামি, রশিদ খান ও নুর আহমেদ।

Tags: আইপিএল-২০২৩ঋদ্ধিমানগিলগুজরাটমুহিতলক্ষ্ণৌলিড স্পোর্টস
Previous Post

প্রেমিকার বাবা-চাচার পিটুনিতে যুবক নিহত; আধাঘণ্টা পরে বাবার মৃত্যু

Next Post

পরীক্ষায় নকল: যুবকের কারাদণ্ড, ৩ শিক্ষকের অব্যাহতি

Next Post
পরীক্ষায় নকলের জন্য যুবক আটক, পুলিশ ও পরীক্ষার্থীরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

পরীক্ষায় নকল: যুবকের কারাদণ্ড, ৩ শিক্ষকের অব্যাহতি

নির্বাচনকালীন পরিস্থিতি নিয়ে বিএনপি নেতার বক্তব্য. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি নির্বাচনে আসার আগ্রহ দেখালে ছাড় দিতে সমস্যা নাই

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT