চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ইয়ামাল বড় ম্যাচে ঝলক দেখায়’ -বার্সা কোচ ফ্লিক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:34 অপরাহ্ন 01, মে 2025
in ফুটবল, স্পোর্টস
A A
বার্সেলোনা ফুটবল দল চ্যাম্পিয়নশিপ জেতার পর উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বার্সেলোনার হয়ে শততম ম্যাচটি চ্যাম্পিয়ন্স লিগে খেলতে নেমেছিলেন স্প্যানিশ কিশোর লামিন ইয়ামাল। ম্যাচের আগে তাকে পাওয়া নিয়ে কিছুটা শঙ্কা ছিল। ডাক্তারদের পরামর্শের পর তাকে মাঠে নামান কোচ হ্যান্সি ফ্লিক। তিনি বলছেন, বড় ম্যাচে ঝলক দেখান লামিন ইয়ামাল।

দুর্দান্ত পারফরম্যান্সের পর ইয়ামালকে নিয়ে ফ্লিক বলেছেন, ‘সে কিছুটা অস্বস্তি অনুভব করছিল, কিন্তু সবকিছু পরীক্ষা-নিরীক্ষা করার পর সে মাঠে নেমেছিল। আমার মনে হয় প্রথমার্ধে লামিন ইয়ামাল গুরুত্বপূর্ণ ছিল, কারণ সে অনেক সুযোগ তৈরি করেছিল। এটা আমাদের জন্য ইতিবাচক এবং প্রথম গোল সে করেছিল। বড় ম্যাচে তার ঝলক দেখায়।’

‘আমার মনে হয় সে বিশেষ কিছু। জিনিয়াস। আমার আরও মনে হয় সে বড় আসরগুলো উপভোগ করে। সত্যিই খুশি যে প্রতি ৫০ বছর অন্তর আসা এ প্রতিভা বার্সেলোনার হয়ে খেলতে পারছে।’

ইন্টার মিলানের দলীয় সমন্বয় নিয়ে ফ্লিক বলেছেন, ‘জানেন, ইন্টার পাঁচ বছর ধরে একসাথে খেলছে। তারা যেভাবে দিক পরিবর্তন করে, তাদের দ্রুতগতির খেলোয়াড় আছে এবং সেটপিসগুলো দুর্দান্ত। তারা সত্যিই ভালো একটি দল।’

‘আমরা জানি ইউরোপের সেরা দলগুলোর একটি ইন্টার মিলান। দেখে থাকবেন তারা অনেক লম্বা, কিন্তু আমাদের রক্ষণ সামলাতে হবে। আগামী সপ্তাহে আমরা যাবো। আমার কাছে এটা ফাইনালের আগে ফাইনাল।’

অলিম্পিক স্টেডিয়ামে বুধবার রাতে সেমির প্রথম লেগে ইন্টারের সঙ্গে ৩-৩ গোলে ড্র করেছে বার্সেলোনা। ৩০ সেকেন্ডে ইতালিয়ান ক্লাবটিকে এগিয়ে দেন মার্কাস থুরাম, যা চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের ইতিহাসে দ্রুততম সময়ে গোলের রেকর্ড। দ্রুত আরও একটি গোল করে অতিথিরা। ২৪ মিনিটে বার্সার প্রথম গোলটি করেন লামিন ইয়ামাল। ম্যাচের ৩৮ মিনিটে ফেররান তরেসের গোলে ২-২ সমতায় টানে বার্সেলোনা। দ্বিতীয়ার্ধের ৬৪ মিনিটে ইন্টারকে আরেকদফা এগিয়ে দেন ডামফ্রিস। দুই মিনিটের মধ্যে আবারও সমতায় ফেরে বার্সা।

Tags: ইন্টার মিলানইয়ামালতরেসথুরামফ্লিকবার্সেলোনালিড স্পোর্টস
Previous Post

ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটরের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ না করায় হাইকোর্টের রুল

Next Post

মাগুরায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

Next Post
সড়ক দুর্ঘটনা সতর্কতা চিত্র, যেখানে দুটি গাড়ির মধ্যে সংঘর্ষের চিত্র দেখানো হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মাগুরায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রতীকী মার্কিন পতাকা হাতে ধরা ব্যক্তির ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিদেশি শিক্ষার্থীদের জন্য ট্রাম্প প্রশাসনের নতুন নীতি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT