চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিদেশি শিক্ষার্থীদের জন্য ট্রাম্প প্রশাসনের নতুন নীতি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:49 অপরাহ্ন 01, মে 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
প্রতীকী মার্কিন পতাকা হাতে ধরা ব্যক্তির ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিবাসনবিরোধী অভিযানের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রে শত শত বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। শিক্ষার্থীদের সঙ্গে কেন এমনটা করা হয়েছে, তা অধিকাংশ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষেরই জানা নেই। তবে বেশ প্রসারিত হচ্ছে ট্রাম্প প্রশাসনের নীতি।

বৃহস্পতিবার (১ মে) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ভিসা বাতিল হওয়া একাধিক আন্তর্জাতিক শিক্ষার্থী আইনের আশ্রয় নিয়েছে।

শিক্ষার্থীদের আইনজীবীরা বলছেন, ট্রাম্প প্রশাসনের নতুন নীতি দ্রুত নির্বাসনের বৈধতা দেয়। এছাড়া বিদেশি শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে পড়াশোনার অনুমতি বাতিল করার জন্য সরকার অনেক পদক্ষেপ নিয়েছে, তার ন্যায্যতাও প্রমাণ করে।

নতুন নিয়ম সূত্রে অ্যাসোসিয়েটেড প্রেসের একটি প্রতিবেদনে বলা হয়, যদি কোন কারণে একজন শিক্ষার্থীর ভিসা বাতিল করা হয়, তবে সে যুক্তরাষ্ট্রে পড়াশোনা বা চাকরি চালিয়ে যাওয়ার অধিকার হারাবেন। অর্থ্যাৎ যুক্তরাষ্ট্রে অবস্থান করা তার জন্য নিরাপদ নয়।

অথচ এর আগের নিয়মে বলা হয়েছিল, যদি কোন শিক্ষার্থীর ভিসা বাতিল করা হয়, তবে শিক্ষাকার্যক্রম শেষ করার জন্য যুক্তরাষ্ট্রে থাকতে পারবে। তবে দেশ ছেড়ে চলে গেলে তারা কেবল যুক্তরাষ্ট্রে পুনরায় প্রবেশ করতে পারবে না।

আদালতে করা মামলাগুলো বিচারিক কার্যক্রম
সাম্প্রতিক সপ্তাহগুলোতে হঠাৎ ভিসা বাতিল হওয়া কিছু শিক্ষার্থীর করা মামলার কার্যক্রমের সময় নতুন তথ্য উঠে এসেছে, যার কোনো আইনি ব্যাখ্যা নেই। অনেক ক্ষেত্রেই বিচারকরা প্রাথমিক রায় অর্থ্যাৎ পূর্বের নীতি অনুসরণ করে রায় দিয়েছেন। যেখানে উল্লেখ করা হয়, সরকার যথাযথ প্রক্রিয়া ছাড়াই কাজ করেছে।

এরপর সরকার আদালতকে জানিয়েছে যে তারা একজন শিক্ষার্থীর আইনি স্ট্যাটাস বাতিল করার জন্য নতুন নির্দেশিকা জারি করবে। পরে সোমবার আদালতে করা একটি ইমিগ্রেশন এবং কাস্টমস এনফোর্সমেন্ট নথিতে বলা হয়, বৈধ কারণগুলোর মধ্যে এখন যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য ব্যবহৃত শিক্ষার্থীদের ভিসা বাতিল করা অন্তর্ভুক্ত।

ইমিগ্রেশন অ্যাটর্নি ব্র্যাড ব্যানিয়াস বলেন, এটি কেবল তাদের স্টেট ডিপার্টমেন্টকে ভিসা প্রত্যাহার করতে এবং তারপরে সেই শিক্ষার্থীদের বহিষ্কার করার জন্য স্পষ্টভাবে সুযোগ দিয়েছে। এমনকি ওই শিক্ষার্থীরা যদি কোনো ভুলও না করে থাকে।

এছাড়া আটলান্টা-ভিত্তিক ইমিগ্রেশন অ্যাটর্নি চার্লস কাক বলেন, নতুন নির্দেশিকা ট্রাম্প প্রশাসনকে এমন শিক্ষার্থীদের ভিসা বাতিল করার অনুমতি দেয়, যদি তাদের নাম অপরাধী বা আঙুলের ছাপ ডাটাবেসে এমনভাবে প্রকাশিত হয়, যা অতীতে অনুমোদিত ছিল না।

Tags: বিদেশি শিক্ষার্থী
Previous Post

মাগুরায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

Next Post

কুয়েটে নতুন ভারপ্রাপ্ত উপাচার্য

Next Post
কুয়েটের নতুন ভারপ্রাপ্ত উপাচার্য ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

কুয়েটে নতুন ভারপ্রাপ্ত উপাচার্য

নির্বাচন ভবনের সামনে গাছের পাতা ও ফুলের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

সংস্কার কমিশনের যে প্রস্তাবে সম্মত নয় নির্বাচন কমিশন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT