চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশের এক নম্বর মোবাইল হ্যান্ডসেট ব্র্যান্ডের স্বীকৃতি শাওমি’র

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:48 পূর্বাহ্ন 23, ডিসেম্বর 2025
in তথ্যপ্রযুক্তি
A A
শ্রেষ্ঠ ব্র্যান্ড অ্যাওয়ার্ড ২০২৩, পুরস্কার গ্রহণ করছেন অতিথিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

টানা দ্বিতীয়বারের মতো দেশের নাম্বার ওয়ান মোবাইল হ্যান্ডসেট ব্র্যান্ডের স্বীকৃতি পেল শাওমি।

সম্প্রতি বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত ১৭তম ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড ২০২৫’ অনুষ্ঠানে মোবাইল হ্যান্ডসেট ক্যাটাগরিতে শাওমিকে টানা দ্বিতীয়বারের মতো এ স্বীকৃতি দেওয়া হয়।

জমকালো অনুষ্ঠানে শাওমির পক্ষে পুরস্কার গ্রহণ করেন প্রতিষ্ঠানের ডেপুটি কান্ট্রি ম্যানেজার লিউ চাং এবং মার্কেটিং ডিরেক্টর মো: আসাদুজ্জামান।

এ বিষয়ে শাওমি বাংলাদেশের মার্কেটিং ডিরেক্টর মো: আসাদুজ্জামান বলেন, ‘পরপর দুইবার এই স্বীকৃতি পাওয়া আমাদের জন্য অত্যন্ত গর্বের ও সম্মানের। বাংলাদেশের শাওমি ফ্যানদের আস্থা ও ভালোবাসাই এ অর্জনের মূল শক্তি। শুধু স্মার্টফোন ব্র্যান্ড হিসেবে নয়, পূর্নাঙ্গ টেকনোলোজি ব্র্যান্ড হিসেবে সামনের দিনগুলোতে বাংলাদেশের শাওমি ফ্যানরা যেন আইওটি প্রযুক্তির আরও উদ্ভাবনী পণ্য ব্যবহার করতে পারেন, সে লক্ষ্যেই কাজ করছি আমরা। ব্র্যান্ড ফোরামের এ স্বীকৃতি এ পথচলাকে আরও অনুপ্রাণিত করবে’।

বাংলাদেশে যাত্রা শুরুর পর থেকেই যথাযথ মূল্যে আধুনিক ফিচারসমৃদ্ধ স্মার্টফোন উন্মোচন, অফিসিয়াল রিটেইল নেটওয়ার্ক সম্প্রসারণ এবং নির্ভরযোগ্য আফটার-সেলস সেবা প্রদানের মাধ্যমে সারাদেশে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে শাওমি। দেশের মানুষের কাছে অত্যাধুনিক প্রযুক্তি পৌঁছে দিতে এবং উদ্ভাবনকে আরও অন্তর্ভুক্তিমূলক ও সাশ্রয়ী করে তুলতে ব্র্যান্ডটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।

বাংলাদেশে প্রচলিত দেশি ও আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোকে অনুপ্রাণিত ও সম্মানিত করার উদ্দেশ্যে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের হাত ধরে শুরু হয় বেষ্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ডের যাত্রা। বছরের সেরা ব্র্যান্ড বাছাই করতে ‘এনসার্চ লিমিটেড’ বাংলাদেশের সব বিভাগীয় শহর ও গ্রামাঞ্চল জুড়ে একটি জরিপ পরিচালনা করে। ১২ হাজার ৪০০ নারী-পুরুষের অংশ্রগ্রহণে এ জরিপে ব্র্যান্ডের পরিচিতি, পছন্দ, সুপারিশ ও উদ্ভাবনের মতো বিষয়গুলো বিবেচনা করা হয়। এ বিবেচনার ভিত্তিতেই বিজয়ী নির্বাচিত করা হয়।

শাওমির এ সাফল্যের পেছনে রেডমি নোট সিরিজের তুমুল জনপ্রিয়তা একটি মূল কারণ হিসেবে কাজ করেছে। আর তাই খুব শীঘ্রই বাংলাদেশে নতুন প্রজন্মের নোট সিরিজ উন্মোচনের পরিকল্পনা করেছে কোম্পানিটি।

Tags: বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ডশাওমি
Previous Post

তারেক রহমানের দেশে ফেরায় রাজনীতিতে ইতিবাচক পরিবর্তনের আশা

Next Post

সরকারি চাকরিতে প্রবেশের বয়স সংক্রান্ত সংশোধিত অধ্যাদেশের গেজেট প্রকাশ

Next Post
বাংলাদেশ সরকারের লোগো, সবুজ ও লাল রঙে, জাতীয় পরিচয় বোঝায়. Channel i News - চ্যানেল আই নিউজ

সরকারি চাকরিতে প্রবেশের বয়স সংক্রান্ত সংশোধিত অধ্যাদেশের গেজেট প্রকাশ

অস্ট্রেলিয়ার ক্রিকেটার কামিন্স ও লায়ন মাঠে হাসিমুখে দেখা যাচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

বক্সিং ডে টেস্টে আবারও ছিটকে গেলেন কামিন্স-লায়ন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT