চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জিনপিং-পুতিন-কিম মিলে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে: ট্রাম্প

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:02 অপরাহ্ন 03, সেপ্টেম্বর 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ট্রাম্প ও শি জিনপিং চুক্তি স্বাক্ষর, পেছনে মার্কিন ও চীনা পতাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: ২০১৭ সালে বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প এবং শি জিনপিং করমর্দন করছেন (সংগ্রহীত)

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বিরুদ্ধে অভিযোগ এনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে মিলে শি জিনপিং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন।

সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) বেইজিংয়ে চীনের ইতিহাসের সবচেয়ে বড় ‘ভিক্টরি ডে’-এর সামরিক কুচকাওয়াজে বিশ্ব নেতাদের উপস্থিতির পর ট্রাম্প এ মন্তব্য করেছেন। এদিন চীন দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আত্মসমর্পণের ৮০ বছরপূর্তি উদ্‌যাপন করে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের সময় দয়া করে ভ্লাদিমির পুতিন ও কিম জং উনকে আমার উষ্ণ শুভেচ্ছা পৌঁছে দিন। চীন আমাদের ওপরই বেশি নির্ভরশীল।

একইসঙ্গে ট্রাম্প দাবি করেছেন, চীন, রাশিয়া ও অন্য কিছু দেশের মধ্যে সম্পর্ক ঘনিষ্ঠ হওয়া যুক্তরাষ্ট্রের জন্য হুমকি নয়।

বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, না, আমি মোটেও মনে করি না তারা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কোনো জোট গড়ছে। চীনের আমাদেরকে বেশি প্রয়োজন।

তিনি আরও বলেন, প্রেসিডেন্ট শি-এর সঙ্গে আমার সম্পর্ক খুব ভালো। তবে আমরা যত না চীনের ওপর নির্ভরশীল, আমাদের চেয়ে অনেক বেশি চীন আমাদের ওপর নির্ভরশীল।

ট্রাম্প আরও স্মরণ করিয়ে দেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে যুক্তরাষ্ট্র চীনকে বিপুল সহায়তা দিয়েছিল। অনেক আমেরিকান প্রাণ হারিয়েছেন চীনের বিজয় ও গৌরবের যাত্রায়। আমি আশা করি, তাদের সাহস ও আত্মত্যাগ যথাযথভাবে সম্মান জানানো হবে।

বেইজিংয়ে আয়োজিত সামরিক কুচকাওয়াজে প্রেসিডেন্ট শির সঙ্গে ২৬টি দেশের রাষ্ট্রপ্রধান উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন কিম জং উন ও ভ্লাদিমির পুতিনও। বিশ্লেষকরা মনে করছেন, এ ধরনের উপস্থিতি পশ্চিমা দেশগুলোর প্রতি একটি বার্তা।

মঙ্গলবার একটি রেডিও সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, রাশিয়া ও চীনের মধ্যে সম্পর্কের ঘনিষ্ঠতা নিয়ে তিনি উদ্বিগ্ন নন। যুক্তরাষ্ট্রের রয়েছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী। তারা কখনও আমাদের বিরুদ্ধে সেনাবাহিনী ব্যবহার করবে না। সেটা তাদের সবচেয়ে বড় ভুল হবে।

একই সাক্ষাৎকারে ট্রাম্প জানান, গত মাসে আলাস্কায় একটি বৈঠকে ইউক্রেন যুদ্ধ নিয়ে কোনো শান্তিচুক্তি না হওয়ায় তিনি রুশ প্রেসিডেন্ট পুতিনের ওপর খুবই হতাশ।

তিনি বলেন, আমি প্রেসিডেন্ট পুতিনের ওপর খুবই হতাশ। তবে ইউক্রেনের মানুষের জন্য আমরা কিছু করব, যাতে তারা ভালোভাবে বাঁচতে পারে। তবে তিনি বিস্তারিত কিছু জানাননি।

Tags: উত্তর কোরিয়াচীনচীনের প্রেসিডেন্ট শি জিনপিংমার্কিন প্রেসিডেন্ট  ডোনাল্ড ট্রাম্পযুক্তরাষ্ট্ররাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
Previous Post

স্বর্ণ পাচারের অভিযোগে গ্রেপ্তার অভিনেত্রীকে জরিমানা ১০২ কোটি!

Next Post

‘লাভ এন্ড ওয়ার’ শুরুর আগেই মামলায় জড়িয়ে গেলেন বানসালি!

Next Post
বয়সে প্রবীণ ব্যক্তি, চশমা পরা, হালকা রঙের চুল ও দাড়ি, পটভূমিতে ধূসর ও বাদামী রঙের পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

'লাভ এন্ড ওয়ার' শুরুর আগেই মামলায় জড়িয়ে গেলেন বানসালি!

চীনের নেতারা সামরিক কুচকাওয়াজে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বযুদ্ধে জাপানের বিরুদ্ধে বিজয়ের বর্ষপূর্তি, চীনের বিশাল সামরিক কুচকাওয়াজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT