চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বযুদ্ধে জাপানের বিরুদ্ধে বিজয়ের বর্ষপূর্তি, চীনের বিশাল সামরিক কুচকাওয়াজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:17 অপরাহ্ন 03, সেপ্টেম্বর 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
চীনের নেতারা সামরিক কুচকাওয়াজে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: চীনের বিশাল সামরিক কুচকাওয়াজে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন (সংগ্রহীত)

দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের বিরুদ্ধে বিজয়ের ৮০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক বিশাল সামরিক কুচকাওয়াজে ২৬টি দেশের রাষ্ট্রপ্রধানের মধ্যে উপস্থিত ছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন।

সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

সামরিক এই কুচকাওয়াজে নতুন ধরনের লেজার অস্ত্র, পারমাণবিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং বিশাল আকারের পানির নিচে চালিত ড্রোনসহ একাধিক আধুনিক অস্ত্র উন্মোচন করেছে চীন।

দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং অনুষ্ঠানের আগে দেওয়া বক্তব্যে বলেন, চীনকে কেউ থামাতে পারবে না এবং চীন কখনোই কোনো রকম হুমকির কাছে মাথা নত করবে না।

উল্লেখযোগ্যভাবে, এই প্রথমবারের মতো একসঙ্গে সাক্ষাৎ করলেন শি, পুতিন ও কিম।

বিশ্লেষকদের মতে, এই কুচকাওয়াজে শি জিনপিং-এর আক্রমণাত্মক উচ্চাভিলাষ স্পষ্টভাবে প্রকাশ পেয়েছে। বিশেষ করে, গণতান্ত্রিক দ্বীপ তাইওয়ান নিয়ে চীনের সম্ভাব্য সামরিক পরিকল্পনার আভাস পাওয়া গেছে এই আয়োজনে।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনুষ্ঠানে উপস্থিত না থাকলেও ট্রুথ সোশ্যালে এক পোস্টে শি, কিম ও পুতিনকে মার্কিনবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত বলে অভিযোগ করেন।

বিশেষজ্ঞদের মতে, এই কুচকাওয়াজের অন্যতম মূল বার্তা হলো চীন এখন দ্রুত ও বৈচিত্র্যপূর্ণ সামরিক প্রযুক্তি তৈরি করতে পারছে।

নানইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ও বিশ্লেষক মাইকেল রাসকা বলেন, ১০ বছর আগেও চীনের সামরিক প্রযুক্তি ছিল মূলত যুক্তরাষ্ট্রের উন্নত সরঞ্জামের সাধারণ নকল। কিন্তু আজকের কুচকাওয়াজে যে ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রদর্শিত হয়েছে, তা অনেক বেশি উদ্ভাবনী ও আধুনিক।

তিনি আরও বলেন, চীনের শীর্ষ-নির্ভর গঠন ও বিশাল সম্পদ তাদেরকে ব্যাপক হারে নতুন অস্ত্র উৎপাদনে সক্ষম করেছে, যা পশ্চিমা দেশগুলোর তুলনায় অনেক দ্রুত।

তবে তিনি সতর্ক করে বলেন, প্রশ্ন হলো, এই বিপুল অস্ত্রভাণ্ডার চীনের সামরিক বাহিনী কতটা কার্যকরভাবে ব্যবহার করতে পারবে? কাগজে-কলমে শক্তিশালী হলেও চীনের সামরিক বাহিনীর অভাব রয়েছে বাস্তব যুদ্ধক্ষেত্রে অভিজ্ঞতার।

 

Tags: ৮০ বছর পূর্তিউত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনচীনদ্বিতীয় বিশ্বযুদ্ধরাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনশি জিনপিং
Previous Post

‘লাভ এন্ড ওয়ার’ শুরুর আগেই মামলায় জড়িয়ে গেলেন বানসালি!

Next Post

বন্ধ হয়ে যাচ্ছে শিল্পা শেঠির সেই বিলাসবহুল রেস্তোরাঁ

Next Post
বেশি আলোয় ভরা বিলাসবহুল রেস্তোরাঁর অভ্যন্তর, আধুনিক ও আরামদায়ক পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

বন্ধ হয়ে যাচ্ছে শিল্পা শেঠির সেই বিলাসবহুল রেস্তোরাঁ

বিশ্ববিদ্যালয় ছাত্রের ছবি, বাংলায় সংবাদ প্রচার. Channel i News - চ্যানেল আই নিউজ

ডাকসুর নারী প্রার্থীকে গণধর্ষণের হুমকি, অভিযুক্ত শিক্ষার্থী বহিষ্কার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT