চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সঠিক পথেই আছে রিয়াল, তিন মাসে আরও উন্নতি হবে’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:17 অপরাহ্ন 17, সেপ্টেম্বর 2025
in ফুটবল, স্পোর্টস
A A
রিয়াল মাদ্রিদের খেলোয়াড়ের সাথে সাক্ষাৎ, ফুটবল ম্যাচের পর. Channel i News - চ্যানেল আই নিউজ

চলতি মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে জয়ে সূচনা করেছে রিয়াল মাদ্রিদ। লস ব্লাঙ্কোসরা প্রথম ম্যাচে মার্শেইকে বার্নাব্যুতে ২-১ ব্যবধানে হারিয়েছে। দুই গোলই করেছেন কাইলিয়ান এমবাপে, দুটিই পেনাল্টিতে। এদিন চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদ ডাগআউটে হাতেখড়ি হয়েছে নতুন কোচ জাভি আলোনসোর। দল নিয়ে বেশ আশাবাদী তিনি।

প্রথম ম্যাচ শেষে জাভি বলেছেন, ‘ম্যাচে আমরা ভালো সুযোগ পেয়েছি। খেলোয়াড়রা উন্নতি করছে। ধারাবাহিকতার অভাব থাকলেও আমরা সঠিক পথে আছি। তিন মাসের মধ্যে আরও উন্নতি হবে।’

রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়রকে বেঞ্চে রাখা নিয়েও মুখ খুলেছেন স্পেনিয়ার্ড কোচ জাভি। বলেছেন, ‘চলতি বছরে যতো খেলা আছে তাতে সবাইকেই দরকার। আমাদের ভিনিসিয়াসকে যেমন প্রয়োজন তেমনি রদ্রিগোকেও। এটি গুরুত্বপূর্ণ যে সবাই নিজের গুরুত্ব অনুভব করে।’

প্রথম জয়ের পর টেবিলে রিয়ালের অবস্থান চারে। এবারের চ্যাম্পিয়ন্স লিগে পয়েন্ট টেবিলের ৩৬ দলের সেরা আট দল সরাসরি যাবে শেষ ষোলোতে। টেবিলের ৯ থেকে ২৪এ থাকা দল খেলবে প্লে-অফ রাউন্ড। যেখানে তারা পয়েন্ট টেবিলের অবস্থানের উপর ভিত্তি করে লড়বে একে অপরের বিপক্ষে।

প্রথম রাউন্ডে রিয়ালের বাকি ম্যাচগুলো হবে ম্যানসিটি, লিভারপুল, জুভেন্টাস, বেনফিকা, অলিম্পিয়াকোস, মোনাকো ও কাইরাত আলমাতির বিপক্ষে।

Tags: চ্যাম্পিয়ন্স লিগজাভি আলোন্সোমার্সেইরিয়াল মাদ্রিদ
Previous Post

ভক্তদের হৃদয় ছুঁয়ে গেল ‘রিজিক’ নিয়ে তামিম মৃধার গভীর অনুভূতি

Next Post

সরকারের উর্দ্ধতন মহলের জাতীয় পার্টির শীর্ষ নেতাদের বিরুদ্ধে মামলা হয়েছে বলে অভিযোগ

Next Post
জাতীয় পার্টির নেতাদের বিরুদ্ধে মামলা নিয়ে আলোচনা করছেন একজন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

সরকারের উর্দ্ধতন মহলের জাতীয় পার্টির শীর্ষ নেতাদের বিরুদ্ধে মামলা হয়েছে বলে অভিযোগ

একনেকের সভা যেখানে ১৩ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়. Channel i News - চ্যানেল আই নিউজ

৮ হাজার ৩৩৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন দিল একনেক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT