চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভক্তদের হৃদয় ছুঁয়ে গেল ‘রিজিক’ নিয়ে তামিম মৃধার গভীর অনুভূতি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:11 অপরাহ্ন 17, সেপ্টেম্বর 2025
in বিনোদন
A A
তামিম মৃধা কাবা শরিফের সামনে অনুভূতি প্রকাশ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন ও পুরনো ছবির কোলাজ

বেশকিছু দিন ধরেই অভিনয়ে নিয়মিত নন তিনি। ধর্মীয় অনুশীলন ও কনটেন্টে মন দিয়েছেন ইউটিউবার ও অভিনেতা হিসেবে পরিচিত তামিম মৃধা। তার বাহ্যিক রূপেও এসেছে বড় পরিবর্তন। সাম্প্রতিক সব ছবিতেই তাকে দেখা গেছে লম্বা দাড়িতে।

মঙ্গলবার বিকেলে ফেসবুকে একটি ছবি পোস্ট করেন তামিম মৃধা। যে ছবিতে তিনি দাঁড়িয়ে আছেন পবিত্র কাবাঘরের সামনে। ছবিটি পোস্ট করে এই অভিনেতা জানিয়েছেন নিজস্ব অনুভূতির কথা।

জানা গেছে, সম্প্রতি তিনি পবিত্র উমরাহ পালনে সৌদি আরব গিয়েছিলেন। সেসময়ের তোলা ছবি এটি। যার ক্যাপশনে তামিম লেখেন, “আমাকে অনেকেই জিজ্ঞেস করে, এখন আমার রিজিকের কী অবস্থা। আমি ভাবি, রিজিক নয় আসলে কি? এইযে আমি ভাবছি, ঘুমাচ্ছি, কথা বলছি, হাঁটছি, শান্তি পাচ্ছি, সন্তুষ্ট হতে পারছি— এই সবকিছুই তো আমার রিজিক!”

তিনজন পুরুষের ছবি, একজন হাসছেন, অন্যজন শান্ত, অন্যজন সানগ্লাসে।. Channel i News - চ্যানেল আই নিউজ
বর্তমানে তামিম মৃধা

পরে তিনি আরো লিখেন,“সেই রিজিক নিয়েই আমি আমার সবথেকে প্রিয় জায়গায় আল্লাহকে এবং আমার নিজেকে সন্তুষ্ট করতে পারছি, এর থেকে ভালো আর কী হতে পারে? আলহামদুলিল্লাহ! দোয়া করি আল্লাহ যেন আমাদের সবাইকেই অন্তত একবার এই জায়গাটায় আসার তৌফিক দান করেন, আমিন।”

রিজিক নিয়ে তামিম মৃধার গভীর এই অনুভূতি হৃদয় স্পর্শ করে গেছে শত শত ভক্তদের। প্রায় ৬ হাজারের মতো মন্তব্য দেখা গেছে। বেশীর ভাগই অভিনেতার এমন অনুভূতির সাথে সহমত পোষণ করছেন। সেই সাথে তার এই পরিবর্তনকেও স্বাগত জানাচ্ছেন।

চলতি বছরের শুরুতে তামিমকে ঘিরে শোনা যায়, তিনি অভিনয় ও মিডিয়া ছেড়ে দিচ্ছেন। বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা জল্পনা ছড়িয়ে পড়ে। তবে সে সময় চ্যানেল আই অনলাইনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, “আমি কোথাও বলিনি অভিনয় ছাড়বো বা মেইনস্ট্রিম মিডিয়াতে কাজ করবো না। মন মতো স্ক্রিপ্ট না আসায় অভিনয় কম করেছি। তবে ভালো প্রজেক্ট পেলে অবশ্যই কাজ করবো।”

তবে তার ভাইয়ের এক আবেগঘন ফেসবুক পোস্টকে ঘিরেই তখন ভুল বোঝাবুঝির সূত্রপাত হয় বলেও সেসময় জানান তামিম। সে প্রসঙ্গে তামিম বলেন, “আমার ভাই ইমোশনাল হয়ে পোস্ট দিয়েছে। মানুষ সেটা প্রচার করছে। কিন্তু আমি মিডিয়া ছাড়ছি— এমন কিছু বলিনি।”

পুরনো ছবিতে তামিম মৃধা

অভিনয় থেকে কিছুটা দূরে সরে গেলেও ধর্মীয় কনটেন্টে মনোযোগী হচ্ছেন তামিম। তিনি চালু করেছেন ‘দ্য মেসেজ পডকাস্ট’, যেখানে ইসলাম নিয়ে তরুণদের ভুল ধারণা ভাঙতে আলোচনা করেন।

ক্যারিয়ারের শুরুতে গান দিয়ে পরিচিতি পাওয়া তামিম পরবর্তীতে মডেলিং ও অভিনয়ে যুক্ত হন। কাজ করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ, কাজল আরেফিন অমি প্রমুখ নির্মাতার নাটকে। পাশাপাশি টিভিসি, ব্র্যান্ড এন্ডোর্সমেন্টেও ছিলেন নিয়মিত।

Tags: অভিনয়অভিনেতাইউটিউবারকাবাঘরগানতামিম মৃধাধর্মনাটকলিড বিনোদনসংগীত
Previous Post

গ্লোবাল গভর্ন্যান্স ইনিশিয়েটিভে যোগ দিতে বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে চীন

Next Post

‘সঠিক পথেই আছে রিয়াল, তিন মাসে আরও উন্নতি হবে’

Next Post
রিয়াল মাদ্রিদের খেলোয়াড়ের সাথে সাক্ষাৎ, ফুটবল ম্যাচের পর. Channel i News - চ্যানেল আই নিউজ

‘সঠিক পথেই আছে রিয়াল, তিন মাসে আরও উন্নতি হবে’

জাতীয় পার্টির নেতাদের বিরুদ্ধে মামলা নিয়ে আলোচনা করছেন একজন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

সরকারের উর্দ্ধতন মহলের জাতীয় পার্টির শীর্ষ নেতাদের বিরুদ্ধে মামলা হয়েছে বলে অভিযোগ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT