চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অপ্রতিমের মৃত্যু আর আমাদের সামাজিক দায়

শামীমা খানম by শামীমা খানম
5:35 অপরাহ্ন 20, সেপ্টেম্বর 2026
in মতামত
A A

“খোকন খোকন ডাক পারি
খোকন মোদের কার বাড়ি?
আয় রে খোকন ঘরে আয়
দুধ মাখা ভাত কাকে খায়।”

একসময় এই ছড়াটি ছিল মায়েদের মুখে মুখে। তখন মানুষ আজকের মতো প্রযুক্তিনির্ভর ছিল না। মায়েরা ছড়া বলে, গল্প শুনিয়ে সন্তানদের ঘুম পাড়াতেন। শিশুরা যখন ১২-১৩ বছরে পা রাখত, তখন শুরু হতো গল্প শোনার পালা। আমরাও মায়ের মুখে শুনেছি রাক্ষস-খোক্কসের গল্প, নারিকেলমতি কন্যা, কুঁচবরণ কন্যা, রাখাল বন্ধুর গল্প, ডায়িনী আর সাত পাহাড়ের গল্প- কত কী!

আমিও ভাতিজাকে গল্প বলে ঘুম পাড়াতাম। ‘ছুটি’ গল্পে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন “বার -তের বছরের মত এমন বালাই আর নাই।” গল্পের শুরুতেই, বালকদিগের সর্দার ফটিক বন্ধু বা দল নিয়ে কাঠের গুড়ি ঠেলে অন্যত্র নিয়ে যাবে, ফটিকের ছোটো ভাই মাখন কাঠের গুড়ির উপর বসে থাকে অনড়। ফটিকের নির্দেশ বালকেরা মাখনকে শুদ্ধ কাঠের গুড়ি ঠেলতে থাকে। এমন সময় ফটিকের মামা আসেন এবং এক পর্যায়ে ফটিককে কলকাতায় নিয়ে গেলে শুরু হয় ফটিকের কলকাতার জীবন।

‘ছুটি’ গল্পটি যে বা যারা পড়েছেন, গল্পের ফটিকের জন্য চোখের জল ফেলেননি এমন পাঠক হয়তো নেই। ঠিক তেমনি অপ্রতিমের মৃত্যুতে মায়াবী মুখটা দেখে নিশ্চয়ই কেউ চোখের পানি ধরে রাখতে পারেননি। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম, ১৮ সেপ্টেম্বর ২০২৬ শুক্রবার বিকেল ৩টায় মায়ের আই ফোন নিয়ে ছবি তুলতে বাসা থেকে বাইরে যান। সপ্তম শ্রেণিতে পড়ুয়া ১৩ বছরের অপ্রতিমকে ১৯ সেপ্টেম্বর (শনিবার) পাওয়া যায়, নিথর দেহ।

অপ্রতিমের বাবার ভাষ্য অনুযায়ী, জুমার নামাজ পড়ে বাবা-মায়ের কাছ থেকে ভালোভাবে বিদায় নিয়েই বাইরে গিয়েছিল সে। কে জানত, সেটিই হবে মা-বাবার সঙ্গে তার শেষ দেখা!

সব ঘটনা যে নিছক দুর্ঘটনা, তা কিন্তু নয়। কোথাও বৃদ্ধ মা-বাবা লাঞ্ছিত হচ্ছেন, কোথাও কন্যাশিশু নির্যাতনের শিকার হচ্ছে, আবার প্রতিনিয়ত নারী নিপীড়নের ঘটনাও ঘটছে। এরপর হত্যাকারী, ধর্ষক কিংবা অত্যাচারীকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর দাবি ওঠে। রাজপথে স্লোগান হয়-‘বিচার চাই, বিচার চাই।’

আইনের শাসন এতোটাই দুর্বল যে, অপরাধ করতে কোনো ভয়, সংকোচ বা কোনো পরোয়া নেই। প্রশ্ন হলো, আমাদের আইন ও সামাজিক ব্যবস্থা কি অপরাধীদের যথেষ্ট ভয় দেখাতে পারছে? অপরাধ করার আগে একজন মানুষকে থামিয়ে দেওয়ার মতো সামাজিক ও আইনি প্রতিরোধ কি আমরা তৈরি করতে পেরেছি? যদি না পারি, তাহলে শুধু অপরাধ সংঘটনের পর বিচারের দাবি জানিয়ে কি আমাদের দায়িত্ব শেষ হয়ে যায়?

অপ্রতিমের ঘটনায় কয়েকজন কিশোরকে আটক করা হয়েছে। তদন্তে তাদের সংশ্লিষ্টতা ও দায় প্রমাণিত হলে অবশ্যই আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। কিন্তু একই সঙ্গে আমাদের নিজেদের কাছেও একটি প্রশ্ন রাখতে হবে- কীভাবে একজন কিশোর অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ে? একটি শিশু বা কিশোরকে অপরাধী হয়ে ওঠার পথে ঠেলে দেওয়ার পেছনে পরিবার, শিক্ষা, পরিবেশ ও সমাজের কোনো দায় নেই?

একটি শিশু কীভাবে বেড়ে উঠছে, তার চারপাশে সে কী দেখছে, পরিবার থেকে কী শিখছে, শিক্ষাপ্রতিষ্ঠান তাকে কী মূল্যবোধ দিচ্ছে- এসব প্রশ্নও কি আমাদের ভাবা উচিত নয়? সবচেয়ে বড় কথা, শিক্ষা যদি কেবল ব্যবসায় পরিণত হয় আর মানবিক মূল্যবোধ, নৈতিকতা ও সামাজিক দায়িত্ববোধ পিছনে পড়ে যায়, তাহলে ভবিষ্যৎ প্রজন্মকে আমরা কী শেখাচ্ছি?  এগুলো এখন ভেবে দেখার সময় এসেছে। “সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে।”

 

 

(এই বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আইয়ের সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

Tags: অপ্রতিমআইফোন
Previous Post

গ্রামীণফোনের ‘১ বাংলাদেশ ১ ইন্টারনেট’, ভিডিও শুরু হবে ৫৫ মিলিসেকেন্ডে

Next Post

দেশীয় শিল্প সুরক্ষায় সরকারি ক্রয় বিধিতে পরিবর্তন, অনুমোদন মন্ত্রিসভায়

Next Post
ছবি: সংগৃহীত

দেশীয় শিল্প সুরক্ষায় সরকারি ক্রয় বিধিতে পরিবর্তন, অনুমোদন মন্ত্রিসভায়

‘মহারাজা'র সিক্যুয়েল আসছে, জানালেন বিজয়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT