চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গ্রামীণফোনের ‘১ বাংলাদেশ ১ ইন্টারনেট’, ভিডিও শুরু হবে ৫৫ মিলিসেকেন্ডে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:05 অপরাহ্ন 20, সেপ্টেম্বর 2026
in কর্পোরেট নিউজ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দেশজুড়ে আরও শক্তিশালী ও নির্বিঘ্ন ইন্টারনেট অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্যে ‘১ বাংলাদেশ ১ ইন্টারনেট’ চালু করেছে গ্রামীণফোন। উদ্যোগটির মাধ্যমে দেশজুড়ে মানুষকে আরও দ্রুত ইন্টারনেট ব্যবহার, কনটেন্ট দেখা ও ডিজিটাল সেবা উপভোগের সুযোগ দেওয়ার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।

গ্রামীণফোন জানিয়েছে, মানুষের ডিজিটাল জীবনে ভিডিওর ব্যবহার বাড়ছে। এ কারণে দ্রুত ও নির্বিঘ্ন ভিডিও দেখার অভিজ্ঞতা নিশ্চিত করতে তারা নেটওয়ার্ক ও প্রযুক্তিতে ধারাবাহিকভাবে বিনিয়োগ করছে। এর গুরুত্বপূর্ণ অংশ হিসেবে রয়েছে গ্রামীণফোনের লোকাল ক্যাশ ইকোসিস্টেম।

লোকাল ক্যাশিং প্রযুক্তির মাধ্যমে বহুল ব্যবহৃত কনটেন্ট ব্যবহারকারীদের কাছাকাছি রাখা হয়। ফলে প্রতিবার বৈশ্বিক ইন্টারনেট নেটওয়ার্কের দীর্ঘ পথ পাড়ি দিয়ে কনটেন্ট আনতে হয় না। ডেটার যাত্রাপথ কম হওয়ায় ভিডিও দ্রুত লোড হয় এবং প্লেব্যাক শুরু হতে কম সময় লাগে।

গ্রামীণফোনের তথ্য অনুযায়ী, তাদের নেটওয়ার্কে একটি ভিডিওর প্রথম বাইট ৫৫ মিলিসেকেন্ডের মধ্যেই লোড হওয়া শুরু করতে পারে। লাইভস্ট্রিম চালু করা, ভিডিও সামনে এগিয়ে নেওয়া কিংবা পরবর্তী এপিসোড লোড করার ক্ষেত্রেও নেটওয়ার্ক দ্রুত সাড়া দেওয়ার জন্য তৈরি করা হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

গ্রামীণফোনের নেটওয়ার্কে প্রতিদিন প্রায় ৩ লাখ ৫২ হাজার ঘণ্টা ভিডিও স্ট্রিম করা হয়। একসঙ্গে হিসাব করলে এই পরিমাণ ভিডিও প্রায় ৪০ বছর ধরে একটানা দেখার সমান।

এই সক্ষমতার সঙ্গে রয়েছে গ্রামীণফোনের বিস্তৃত নেটওয়ার্ক অবকাঠামো। প্রতিষ্ঠানটির নেটওয়ার্কে ৭০০ মেগাহার্টজ ও ২ হাজার ৬০০ মেগাহার্টজ স্পেকট্রাম এবং দেশজুড়ে ২৪ হাজারের বেশি টাওয়ার রয়েছে। নেটওয়ার্ক সক্ষমতা ও প্রযুক্তি উন্নয়নে ধারাবাহিক বিনিয়োগও করা হচ্ছে বলে জানিয়েছে গ্রামীণফোন।

প্রতিষ্ঠানটির ভাষ্য, এসব প্রযুক্তি ও অবকাঠামোগত সক্ষমতা একসঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে আরও শক্তিশালী ও সমন্বিত ইন্টারনেট অভিজ্ঞতা তৈরিতে ভূমিকা রাখছে।

Tags: গ্রামীণফোন
Previous Post

হামে আরও ৪ শিশুর মৃত্যু

Next Post

অপ্রতিমের মৃত্যু আর আমাদের সামাজিক দায়

Next Post

অপ্রতিমের মৃত্যু আর আমাদের সামাজিক দায়

ছবি: সংগৃহীত

দেশীয় শিল্প সুরক্ষায় সরকারি ক্রয় বিধিতে পরিবর্তন, অনুমোদন মন্ত্রিসভায়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT