বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে স্মার্টফোন ফটোগ্রাফি গ্রুপ ফোনগ্রাফি’র সহযোগিতায় ২১ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ফটো কনটেস্টের আয়োজন করা হয়। সম্প্রতি এই প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করা হয়।
অনবদ্য মোবাইল ফটোগ্রাফি দক্ষতা, সৃজনশীলতা এবং ব্যবহারকারীদের প্রতিক্রিয়ার ভিত্তিতে বিজয়ী নির্বাচন করা হয়। এ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন মুহাম্মদ সাইদুল ইসলাম। তিনি তার ছবির মাধ্যমে কঠোর পরিশ্রম ও সহিষ্ণু মনোভাবের গুরুত্ব ফুটিয়ে তুলেছেন।
অন্যান্য বিজয়ীরা হলেন – মাহাত হাসান, মোহাম্মদ রুবেল, মিথাইল আফ্রিজ চৌধুরী, সৌরভ রায়, তানভীর আহমেদ, আরিফ হাসান, এবি রশিদ, আমিনুল ইসলাম এবং আশরাফুল ইসলাম শিমুল। সকল বিজয়ীর ছবিতে আমাদের চারপাশ ও জীবনের বিভিন্ন দিক ফুটে উঠেছে। বিজয়ীরা পুরস্কার হিসেবে পাবেন ব্যাকপ্যাক, টি-শার্ট, সার্টিফিকেট সহ আরও অনেক কিছু।
এই প্রতিযোগিতার বিচারক হিসেবে ছিলেন বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের ফটোগ্রাফার এবং বাংলাদেশ ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশনের (বিপিএ) প্রতিষ্ঠাতা অ্যাডমিন রাকিবুল আলম খান। প্রতিযোগিতার আয়োজন করে রিয়েলমি বাংলাদেশ।









