চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপি পাকিস্তানের প্রেতাত্মা ও ইসরাইলের এজেন্ট: এস এম কামাল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:32 অপরাহ্ন 31, অক্টোবর 2023
in - সেমি লিড, রাজনীতি
A A
এস এম কামাল speaking at a political rally with supporters in the background. Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেছেন: হাসপাতাল ও মুক্তিযুদ্ধ জাদুঘরে হামলা করে বিএনপি প্রমাণ করেছে যে তারা পাকিস্তানের প্রেতাত্মা ও ইসরাইলের এজেন্ট।

মঙ্গলবার খুলনার চুকনগরে বিএনপির অবরোধের প্রতিবাদে পথসভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন: বিএনপি একটি সন্ত্রাসীদের দল, একটি ভোট চোরের দল, ভোট ডাকাতের দল, জঙ্গিবাদের দল, খুনিদের দল বিএনপি যে গণতন্ত্র বিশ্বাস করে না এটা গত ২৮ তারিখ আবার তারা প্রমাণ করেছে।

এস এম কামাল হোসেন বলেন: বিএনপি জামায়াত পাকিস্তানের এজেন্ট, তারা বাংলাদেশে গণতন্ত্র চায় না, তারা বাংলাদেশের উন্নয়ন চায় না, বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনায় এগিয়ে যাক সেটা তারা চায় না। অনেকেই বলছেন যে বিএনপি তো শান্তি সমাবেশ করছে। কিন্তু চোরে শোনে না ধর্মের কাহিনী। এ পর্যন্ত যতগুলো আন্দোলন সংগ্রাম হয়েছে কখনোই কোন আন্দোলনকারীরা প্রধান বিচারপতির বাসভবনে হামলা করেনি, কোনদিন কোন আন্দোলনকারীরা হাসপাতাল ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়নি, কোনদিন কোন আন্দোলনকারীরা অ্যাম্বুলেন্স জ্বালিয়ে দেয়নি, কোনদিন কোন আন্দোলনকারীরা পুলিশকে পিটিয়ে নির্মম ভাবে হত্যা করেনি, কোনদিন কোন আন্দোলনকারীরা সাংবাদিকদের উপরেও হামলা করেননি।

‘‘কিন্তু বিএনপি ২৮ তারিখ সুপরিকল্পিতভাবে জনসম্মুখে তাদের চরিত্র জনগণের সামনে তুলে ধরেছে। ২৮ তারিখ তাদের অপকর্মের মধ্যে দিয়ে প্রমাণ হয় যে তারা শুধু পাকিস্তানের হানাদার বাহিনীর এজেন্ট নয় তারা ইসরাইলের এজেন্ট। কারণ ইসরাইল প্যালেস্টাইনে হাসপাতালে হামলা করেছে আর বিএনপি এখানে হাসপাতালে হামলা চালিয়েছে।’’

তিনি আরও বলেন: মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান হানাদার বাহিনীর লক্ষ্য ছিল রাজারবাগ পুলিশ লাইন, আর তাদের এজেন্ট বিএনপির লক্ষ্য ছিল রাজারবাগ পুলিশ লাইনের মুক্তিযুদ্ধ জাদুঘর। তারা মুক্তিযুদ্ধ জাদুঘরে হামলা করেছে। যারা মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত মুক্তিযুদ্ধ জাদুঘর হামলা করে তারা কখনোই বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, উন্নয়ন কামনা করে না। এই হচ্ছে বিএনপি।

Tags: আওয়ামী লীগএস এম কামাল হোসেনবিএনপি
Previous Post

মডেলদের আল্টিমেট ফ্যাশন ডেসটিনেশন প্যারিসে মাশিয়াত!

Next Post

বিশ্ব পর্যটন দিবসের ফটো কনটেস্টের বিজয়ী হলেন যারা

Next Post
বিশ্ব পর্যটন দিবসের ফটো কনটেস্টের বিজয়ীদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্ব পর্যটন দিবসের ফটো কনটেস্টের বিজয়ী হলেন যারা

মেঘঅপস ক্লাউড সিকিউরিটি লোগো, সাইবার নিরাপত্তা উন্নত করার প্রতিশ্রুতি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বজুড়ে সাইবার নিরাপত্তা উন্নত করতে কাজ করছে ‘মেঘঅপস’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT