চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্ব রোগী নিরাপত্তা দিবস: রোগীর নিরাপত্তায় ফার্মাকোভিজিল্যান্স কার্যক্রম জোরদারের আহ্বান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:27 অপরাহ্ন 17, সেপ্টেম্বর 2026
in স্বাস্থ্য
A A
ছবি: বিশ্ব রোগী নিরাপত্তা দিবস ২০২৬ উপলক্ষে ঔষধ প্রশাসন অধিদপ্তরের (ডিজিডিএ) ফার্মাকোভিজিল্যান্স বিভাগের উদ্যোগে আয়োজিত আলোচনা অনুষ্ঠান।

ছবি: বিশ্ব রোগী নিরাপত্তা দিবস ২০২৬ উপলক্ষে ঔষধ প্রশাসন অধিদপ্তরের (ডিজিডিএ) ফার্মাকোভিজিল্যান্স বিভাগের উদ্যোগে আয়োজিত আলোচনা অনুষ্ঠান।

ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. আলমগীর হোসেন বলেন, রোগীর নিরাপত্তা একটি মৌলিক অধিকার এবং নিরাপদ, কার্যকর ও মানসম্মত ঔষধ নিশ্চিত করা ঔষধ প্রশাসন অধিদপ্তরের অন্যতম প্রধান দায়িত্ব। বাজারজাতকরণের পর ঔষধের নিরাপত্তা পর্যবেক্ষণ, বিরূপ প্রতিক্রিয়া দ্রুত শনাক্তকরণ এবং প্রয়োজনীয় নিয়ন্ত্রক ব্যবস্থা গ্রহণে ফার্মাকোভিজিল্যান্স কার্যক্রমকে আরও জোরদার করা হবে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিশ্ব রোগী নিরাপত্তা দিবস ২০২৬ উপলক্ষে ঔষধ প্রশাসন অধিদপ্তরের (ডিজিডিএ) ফার্মাকোভিজিল্যান্স বিভাগের উদ্যোগে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। ‘সেফ কেয়ার ফর ননকমিউনিকেবল ডিজিজ” প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশে দিবসটি পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে র‍্যালি, আলোচনা সভা, ওপেন ডিসকাশন ও লাইভ কিউআর কুইজের আয়োজন করা হয়।

তিনি বলেন, হৃদরোগ, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, ক্যান্সার ও দীর্ঘস্থায়ী শ্বাসতন্ত্রের রোগের মতো অসংক্রামক ব্যাধিতে আক্রান্ত রোগীদের দীর্ঘমেয়াদি এবং অনেক ক্ষেত্রে একাধিক ঔষধ সেবন করতে হয়। ফলে ঔষধের সঠিক ব্যবহার, সম্ভাব্য পার্শ্বপ্রতিক্রিয়া ও ঔষধের পারস্পরিক ক্রিয়া পর্যবেক্ষণ রোগী নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মহাপরিচালক চিকিৎসক, ফার্মাসিস্ট, নার্স, ঔষধ শিল্পের সংশ্লিষ্ট ব্যক্তি এবং রোগীসহ সকল অংশীজনকে ঔষধের কোনো বিরূপ প্রতিক্রিয়া বা অপ্রত্যাশিত ঘটনা পরিলক্ষিত হলে তা দ্রুত রিপোর্ট করার আহ্বান জানান। তিনি নিরাপদ ঔষধ ব্যবহারের ক্ষেত্রে সঠিক রোগী, সঠিক ঔষধ, সঠিক ব্যবহার/প্রয়োগ, সঠিক মাত্রা ও সঠিক সময় নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে ঔষধ প্রশাসন অধিদপ্তরের পরিচালক (ফার্মাকোভিজিল্যান্স) ড. মো: আকতার হোসেন বলেন , কোনো পার্শ্ব বা বিরূপ প্রতিক্রিয়া (এডিআর) পরিলক্ষিত হলে দ্রুত রিপোর্টিং, তথ্য বিশ্লেষণ ও ঝুঁকি মূল্যায়নের মাধ্যমে ঔষধজনিত সম্ভাব্য ঝুঁকি শনাক্ত করা এবং রোগীর নিরাপত্তা বৃদ্ধিতে ফার্মাকোভিজিল্যান্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ কার্যক্রম আরও কার্যকর করতে ডাক্তার, নার্স, ফার্মাসিষ্ট, একাডেমিশিয়ান ও ঔষধ শিল্পের সাথে সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়। অনুষ্ঠানে আরও বক্তব্য প্রদান করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের ডীন অধ্যাপক ড. মো. সেলিম রেজা, ঔষধ প্রশাসন অধিদপ্তরের পরিচালক মো: শফিকুল ইসলাম, বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির কোষাধ্যক্ষ মো. মিজানুর রহমান। এ ছাড়াও ঢাকা স্বাস্থ্য অধিদপ্তর, নিপসম, জনস্বাস্থ্য ইনস্টিটিউট, সাহিক, আইসিডিডিআরবি ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিবৃন্দসহ সরকারি-বেসরকারি মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, চিকিৎসক, ফার্মাসিস্ট, ঔষধ উৎপাদন ও আমদানিকারক প্রতিষ্ঠানের ফার্মাকোভিজিল্যান্স ফোকাল পার্সন, মডেল ফার্মেসির ফার্মাসিস্ট এবং গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় নিরাপদ স্বাস্থ্যসেবা ও ঔষধের নিরাপদ ব্যবহার নিশ্চিত করতে সকল অংশীজনের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে এডিআর রিপোর্টিং বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশে রোগী নিরাপত্তা আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

Tags: ঔষধ প্রশাসন অধিদপ্তর
Previous Post

ব্র্যাকের উপ-নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ পেলেন অরিঞ্জয় ধর

Next Post

আইসিসিবির ‘সুপার সেল কার বাজার’: জমে উঠেছে গাড়ি-বাইকের মেলা

Next Post

আইসিসিবির ‘সুপার সেল কার বাজার’: জমে উঠেছে গাড়ি-বাইকের মেলা

গভীর রাতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, আটক ৮

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT