চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গভীর রাতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, আটক ৮

মোঃ শফি উল্লাহ রিপন by মোঃ শফি উল্লাহ রিপন
5:48 অপরাহ্ন 17, সেপ্টেম্বর 2026
in - সেমি লিড, জনপদ, ফেনী
A A

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

ফেনীতে গভীর রাতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেওয়ার অভিযোগে আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। একই রাতে পৃথক অভিযানে মাদক ও বিভিন্ন পরোয়ানার আরও ১২ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

অভিযানকালে শহরের সালাহউদ্দিন মোড় এলাকা থেকে মিছিলে নেতৃত্ব দেওয়ার অভিযোগে আটজনকে গ্রেপ্তার করা হয়।

তারা হলেন-নোয়াখালীর সেনবাগ উপজেলার ফখরুল ইসলাম (২৩), ইমাম হোসেন (২৪), শহিদুল ইসলাম স্বাধীন (২৩), রোহান পাটোয়ারী (২৩), ফখর (২২), মো. তানিম (২২), গোলাম রাব্বি (২৩) ও নুর ইসলাম (২২)।

এ ঘটনায় ফেনী মডেল থানার এসআই মো. মোতাহের হোসেন বাদী হয়ে একটি মামলা করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাত দেড়টার দিকে ফেনী পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের মধ্যম চাড়িপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন হাজারী রোডে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। খবর পেয়ে ফেনী মডেল থানা পুলিশ শহরের বিভিন্ন এলাকায় অভিযান শুরু করে।

অন্যদিকে, একই রাতে পুলিশের বিশেষ অভিযানে শহরের বিভিন্ন স্থান থেকে মাদক কারবার, মাদকসেবন ও বিভিন্ন মামলায় পরোয়ানাভুক্ত আরও ১২ জনকে গ্রেপ্তার করা হয়। সব মিলিয়ে এক রাতের অভিযানে ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক ও অস্থিতিশীলতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tags: অভিযানগ্রেপ্তার
Previous Post

আইসিসিবির ‘সুপার সেল কার বাজার’: জমে উঠেছে গাড়ি-বাইকের মেলা

Next Post

পলাতক ফ্যাসিবাদীরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: ভারতীয় হাইকমিশনারকে মাহদী আমিন

Next Post
ছবি: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিনের সঙ্গে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

পলাতক ফ্যাসিবাদীরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: ভারতীয় হাইকমিশনারকে মাহদী আমিন

‘সম্পর্ক টিকিয়ে রাখতে সবসময় অর্থই সবচেয়ে বড় বিষয় নয়’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT