চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আষাঢ়ের বৃষ্টি হার মানল সংগীতের কাছে!

শিল্পকলায় দুই দিনব্যাপী বিশ্ব সংগীত দিবসের আয়োজন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:16 পূর্বাহ্ন 22, জুন 2026
in বিনোদন
A A
বিভিন্ন বয়সের শিল্পীরা সংগীত পরিবেশন করছেন, মঞ্চে আলো ও বাদ্যযন্ত্রের সঙ্গে. Channel i News - চ্যানেল আই নিউজ

আষাঢ়ের বৃষ্টিকে উপেক্ষা করে ঢাক-ঢোল বাদন ও শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হলো বিশ্ব সংগীত দিবস উদযাপন। ২১ জুন বিশ্ব সংগীত দিবস উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে দুই দিনব্যাপী অনুষ্ঠানমালার প্রথম দিন ছিলো রবিবার।

দিবসটি উপলক্ষে এদিন বিকেলে সংগীত ও নৃত্যকলা প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের হয়ে জাতীয় নাট্যশালা প্রাঙ্গণে শেষ হয়। এরপর জাতীয় নাট্যশালা মিলনায়তনের প্রবেশমুখে বেলুন উড়ানোর মাধ্যমে উৎসবের শুভ সূচনা করা হয়। এরপর জাতীয় নাট্যশালা মিলনায়তনের লবিতে পিয়ানো বাদনের মাধ্যমে ‘আগুনের পরশমনি’, ‘বাগিচায় বুলবুলি তুই’, ‘আকাশে আজ ছড়িয়ে দিলাম প্রিয়’ সংগীত পরিবেশিত হয়।

চ্যানেল আই অনলাইন অনুষ্ঠানে চারজন অতিথি বসে আলোচনা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ সন্ধ্যায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর আহ্বায়ক হেলাল খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্কৃতি মন্ত্রণালয়ের কানিজ মওলা। স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক এবং কবি শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন)। ধন্যবাদ জ্ঞাপন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব মোহাম্মদ জাকির হোসেন।

বাংলাদেশি সংগীতশিল্পী সংগীত পরিবেশন করছেন, লাল শাড়ি পরা. Channel i News - চ্যানেল আই নিউজ মঞ্চে পর্দা ওঠার সঙ্গে সঙ্গে অর্কেস্ট্রা পরিবেশিত (তুমি নির্মল করো, মিলন হবে কত দিনে, লাম্বাডা) হয়। পরিবেশনায় ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির যন্ত্রশিল্পীবৃন্দ। যন্ত্রসংগীত পরিচালনায় ছিলেন পার্থ মজুমদার। সংগীত সন্ধ্যা’র পরিবেশনার শুরতেই দেশ বরেণ্য কণ্ঠশিল্পী আগুন, মেহরীন, ফাহমিদা নবী, আলিফ আলাউদ্দিন, পলাশ নূর, সাব্বির জামান, রমা, মিতা খন্দকার, পিয়াল হাসান, অনিমেষ ও অংকুর কুমার ‘ধনধান্য পুষ্প ভরা’, এবং ‘We are the world (Michael Jackson)’ গান দুটি পরিবেশন করেন।

বিভিন্ন শিল্পীরা সংগীত পরিবেশনা করছেন, মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ এরপর একক সংগীত করেন বিশিষ্ট কণ্ঠশিল্পী পিয়াল হাসান, ফাহমিদা নবী, খান আসিফুর রহমান আগুন, অনিমা রায়, মনির খান, আলিফ আলাউদ্দিন, নাসির, শফি মন্ডল ও ইয়াসমিন মুস্তারি। বাংলাদেশ শিল্পকলা একাডেমি দুটি দ্বৈত এবং বিভিন্ন জাতিগোষ্ঠীর কণ্ঠশিল্পীবৃন্দ সমবেত সংগীত পরিবেশন করেন।

এরপর চীন ও জাপান দূতাবাস থেকে আমন্ত্রিত শিল্পীবৃন্দ সংগীত পরিবেশন করেন। সবশেষে ব্যান্ডসংগীত পরিবেশন করেন ইথুন বাবু এন্ড ফ্রেন্ডস, অনিমেষ এন্ড ফ্রেন্ডস এবং অংকন কুমার।

ব্যান্ড পারফর্মার সংগীত পরিবেশন করছেন, ব্যাকগ্রাউন্ডে সংগীত উৎসবের ব্যানার. Channel i News - চ্যানেল আই নিউজ সোমবার (২২ জুন) বিকেল ৫টা ৩০ মিনিটে জাতীয় নাট্যশালা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প মন্ত্রণালয় সংক্রান্ত উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মো. রুহুল কবির রিজভী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক এমরান সালেহ প্রিন্স। অতিথি হিসেবে আরো উপস্থিত থাকবেন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর সদস্য সচিব জাকির হোসেন রোকন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা। স্বাগত বক্তব্য প্রদান করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক এবং কবি শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন)।

Tags: ঢাকনাট্যশালালিড বিনোদনশিল্পকলাসংস্কৃতি
Previous Post

‘ককটেল ২ এর আয় ২ দিনে ৫০ কোটি

Next Post

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনায় অগ্রগতি, ৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রূপরেখা

Next Post
শান্তি আলোচনা শীর্ষ সম্মেলনে বিশ্ব নেতারা আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনায় অগ্রগতি, ৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রূপরেখা

শ্রীমঙ্গলে নৃ-গোষ্ঠীর হারমনি উৎসবের সাংস্কৃতিক পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রীমঙ্গ‌লে ২৭ টি নৃ-গোষ্ঠী‌র 'হার‌মো‌নি ফেস্টিভ্যাল' শেষ হ‌লো

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT