চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনায় অগ্রগতি, ৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রূপরেখা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:19 পূর্বাহ্ন 22, জুন 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
শান্তি আলোচনা শীর্ষ সম্মেলনে বিশ্ব নেতারা আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাতের অবসান ঘটাতে শুরু হওয়া প্রথম দফার আলোচনা অগ্রগতি অর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে বলে জানিয়েছে মধ্যস্থতাকারী দেশ কাতার ও পাকিস্তান। দুই পক্ষ ৬০ দিনের মধ্যে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে একটি রূপরেখা তৈরিতে সম্মত হয়েছে।

আজ (২২ জুন) সোমবার প্রকাশিত একটি প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, সুইজারল্যান্ডে অনুষ্ঠিত এই আলোচনা স্থানীয় সময় রোববার শুরু হয়। এর আগে গত সপ্তাহে দুই দেশের মধ্যে একটি প্রাথমিক সমঝোতা হয়েছিল, যার ভিত্তিতেই নতুন দফার আলোচনা শুরু হয়। একটি উচ্চপর্যায়ের কমিটি ৬০ দিনের মধ্যে চূড়ান্ত সমঝোতায় পৌঁছানোর জন্য একটি কর্মপরিকল্পনা গ্রহণ করেছে।

কাতার ও পাকিস্তানের যৌথ বিবৃতিতে জানানো হয়, এই লক্ষ্যে সপ্তাহজুড়ে কারিগরি পর্যায়ের আলোচনা চলবে। হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করা এবং লেবাননে যুদ্ধবিরতি কার্যকর করার বিষয়ে ইরানের অবস্থান নিয়ে যে বিভ্রান্তি রয়েছে, তা দূর করাই ছিল আলোচনার অন্যতম প্রধান লক্ষ্য। যৌথ বিবৃতিতে আরও বলা হয়, বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে এবং ভুল বোঝাবুঝি এড়াতে হরমুজ প্রণালি বিষয়ে একটি সরাসরি যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার সিদ্ধান্ত হয়েছে।

যৌথ বিবৃতিতে জানানো হয়, লেবাননে সামরিক তৎপরতা বন্ধের শর্ত বাস্তবায়ন নিশ্চিত করতে সংশ্লিষ্ট পক্ষ, লেবাননের সরকার এবং মধ্যস্থতাকারীদের সমন্বয়ে একটি বিশেষ সমন্বয়ক সেল গঠন করা হবে।

Tags: ইরানযুক্তরাষ্ট্র
Previous Post

আষাঢ়ের বৃষ্টি হার মানল সংগীতের কাছে!

Next Post

শ্রীমঙ্গ‌লে ২৭ টি নৃ-গোষ্ঠী‌র ‘হার‌মো‌নি ফেস্টিভ্যাল’ শেষ হ‌লো

Next Post
শ্রীমঙ্গলে নৃ-গোষ্ঠীর হারমনি উৎসবের সাংস্কৃতিক পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রীমঙ্গ‌লে ২৭ টি নৃ-গোষ্ঠী‌র 'হার‌মো‌নি ফেস্টিভ্যাল' শেষ হ‌লো

কানাডার ক্যালগেরি বাংলা স্কুলের গ্র্যাজুয়েশন অনুষ্ঠান, শিক্ষার্থীদের সনদ প্রদান।. Channel i News - চ্যানেল আই নিউজ

কানাডায় ক্যালগেরি বাংলা স্কুলের গ্র্যাজুয়েশন সম্পন্ন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT