চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্ব হাতি দিবস: টিকে থাকার হুমকির মুখে বাংলাদেশের বন্য হাতি

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
9:09 পূর্বাহ্ন 12, আগস্ট 2025
in - সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
জলাশয়ে হাতি জল ছিটাচ্ছে, বাংলাদেশের বন্য হাতির ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

আজ বিশ্ব হাতি দিবস। এবারের প্রতিপাদ্য—‘মাতৃপতি এবং স্মৃতি’। তবে দিবসটি পালন হলেও বাংলাদেশে বন্য হাতির টিকে থাকা আজ চরম হুমকির মুখে। বনভূমি ধ্বংস, করিডোর বন্ধ, খাদ্য সংকট এবং মানুষ-হাতি দ্বন্দ্বের কারণে এশীয় হাতিদের জন্য দিনটি হয়ে উঠেছে এক বেদনার স্মারক।

আজ (১২ আগস্ট) মঙ্গলবার সারা বিশ্বের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে বিশ্ব হাতি দিবস বা ওয়ার্ল্ড এলিফ্যান্ট ডে। কক্সবাজার বন বিভাগের তথ্য অনুযায়ী, বর্তমানে জেলায় প্রায় ২০০টি বন্য হাতি রয়েছে। অথচ ১০ বছর আগেও এই সংখ্যা ছিল ৩০০-এর বেশি। গত এক দশকে কেবল কক্সবাজার জেলাতেই হাতির আক্রমণে প্রাণ হারিয়েছেন ৬২ জন মানুষ, আর বিদ্যুৎস্পৃষ্টসহ নানা কারণে মারা গেছে অন্তত ৩৩টি হাতি।

হাতিদের করিডোর বন্ধ, খাদ্যের খোঁজে মানুষের গ্রামে

হাতি চলাচলের করিডোরগুলো বন্ধ হয়ে যাওয়ায় খাদ্যের সন্ধানে প্রায়ই গ্রামে ঢুকে পড়ছে হাতির পাল। স্থানীয় কৃষক রহিম উল্লাহ বলেন, প্রতিদিনই আমাদের গ্রামে হাতি আসে। ফসলের ক্ষতি করছে, ঘরবাড়ি ভাঙছে। আমরা বন বিভাগে খবর দিলে তারা এসে হাতিগুলোকে ফেরত পাঠায়।

রোহিঙ্গা ক্যাম্প স্থাপন এবং দোহাজারী-কক্সবাজার রেল প্রকল্পের কারণে উখিয়া ও টেকনাফ অঞ্চলের বহু পাহাড় কেটে বসতি গড়ে উঠেছে। এতে বন্ধ হয়ে গেছে একাধিক প্রাকৃতিক করিডোর। কক্সবাজার নাগরিক ফোরামের সভাপতি আ ন ম হেলাল উদ্দিন বলেন, হাতির জন্য নিরাপদ আশ্রয় নিশ্চিত না করলে তারা বাংলাদেশ ছেড়ে পার্শ্ববর্তী ভারত ও মিয়ানমারে চলে যাচ্ছে।

প্রাকৃতিক খাদ্য সংকটে ক্ষুধার্ত হাতিরা

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ নুরুল ইসলাম জানান, গভীর বনে বাঁশ, ঘাস, বুনো ফল ও জলাশয়ের অভাবে হাতিরা আজ ভিন দেশে চলে যেতে বাধ্য হচ্ছে। করিডোর ও প্রাকৃতিক আশ্রয়হীনতার কারণে টিকে থাকাও কঠিন হয়ে উঠেছে।

দ্বন্দ্ব নিরসনে কাজ চলছে, কিন্তু প্রয়োজন দীর্ঘমেয়াদি পদক্ষেপ

হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে কাজ করছে বন বিভাগ। কক্সবাজার উত্তর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মেহরাজ উদ্দিন জানান, বনে হাতির খাদ্য হিসেবে বাঁশ, কলাগাছ, ঘাসসহ বিভিন্ন গাছ রোপণ করা হচ্ছে। এছাড়াও, রেসপন্স টিম গঠন করা হয়েছে, যারা হাতি আসার খবর পেলেই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হাতিগুলোকে বনে ফিরিয়ে দেয়।

তবে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয় বলে মনে করেন কক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদের সভাপতি দীপক শর্মা দীপু। তিনি বলেন, “কক্সবাজারে একসময় ১২টি হাতি করিডোর ছিল, যার অর্ধেক এখন কার্যত বন্ধ। দ্রুত এগুলো পুনরুদ্ধার ও বনভূমি রক্ষা না করা গেলে আগামী ২০ বছরের মধ্যে এই অঞ্চলে বন্য হাতির বিলুপ্তির আশঙ্কা রয়েছে।”

হাতি শুধু বন্যপ্রাণী নয়, প্রকৃতির ‘প্রকৌশলী’

বিশ্বব্যাপী বিপন্ন প্রজাতির তালিকায় থাকা এশীয় হাতি শুধু বন রক্ষায় নয়, পুরো পরিবেশের ভারসাম্য বজায় রাখার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পরিবেশ সাংবাদিক এম আর মাহমুদ বলেন, হাতি শুধু ক্ষতিকর প্রাণী নয়—এরা প্রকৃতির প্রকৌশলী। কিন্তু করিডোর হারিয়ে তারা পথভ্রষ্ট হয়ে পড়ছে, আর সংঘর্ষে ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষ ও প্রাণী উভয়েই।

সচেতনতা জরুরি

বন বিভাগ জানায়, হাতির আক্রমণে প্রাণহানির ঘটনায় ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে সরকারিভাবে। তবে দীর্ঘমেয়াদি সমাধানের জন্য স্থানীয় জনগণের সচেতনতা বৃদ্ধিও অত্যন্ত জরুরি। বিভাগীয় বন কর্মকর্তা মারুফ হোসেন বলেন, হাতি রক্ষা, করিডোর পুনরুদ্ধার এবং স্থানীয় জনগণকে সহনশীল করার লক্ষ্যে আমরা ধারাবাহিকভাবে কাজ করছি।

হাতির মতো বৃহৎ ও গুরুত্বপূর্ণ প্রাণী যদি বেঁচে না থাকে, তবে শুধু প্রাকৃতিক ভারসাম্যই নয়, দেশের পরিবেশ ব্যবস্থাও চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে—এমন আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

Tags: বিশ্ব হাতি দিবস
Previous Post

আজ থেকে বাজারে পাওয়া যাবে নতুন ১০০ টাকার নোট

Next Post

‘জয় বাংলা’ শ্লোগান দিয়ে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা, আহত ২৫

Next Post
জামায়াত-শিবিরের নেতাকর্মীরা বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

'জয় বাংলা' শ্লোগান দিয়ে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা, আহত ২৫

সোহাগ হত্যার ঘটনায় সন্দেহভাজনদের ছবি, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

সোহাগ হ/ত্যা মামলায় কেন এই কচ্ছপ গতি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT