চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আজ থেকে বাজারে পাওয়া যাবে নতুন ১০০ টাকার নোট

নতুন নোটে থাকছে যাট গম্বুজ মসজিদ ও সুন্দরবনের প্রতিচ্ছবি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:50 পূর্বাহ্ন 12, আগস্ট 2025
in - সেমি লিড, অর্থনীতি
A A
বাংলাদেশের নতুন ১০০ টাকার নোটের ছবি, আধুনিক ডিজাইন ও নিরাপত্তা বৈশিষ্ট্যসহ. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন নকশায় মুদ্রিত ১০০ টাকার নোট বাজারে ছাড়ছে বাংলাদেশ ব্যাংক। প্রাথমিকভাবে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে এই নোট ইস্যু করা হবে, পর্যায়ক্রমে দেশের অন্যান্য অফিস থেকেও নোটটি সরবরাহ করা হবে বলে জানানো হয়েছে।

আজ (১২ আগস্ট) মঙ্গলবার থেকে এই নোট বাজারে পাওয়া যাবে জানিয়ে রোববার (১০ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের কমিউনিকেশনস অ্যান্ড পাবলিকেশন্স বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের ঐতিহাসিক, প্রত্নতাত্ত্বিক এবং প্রাকৃতিক সৌন্দর্যকে তুলে ধরতে কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন মূল্যমানের নোটে নতুন ডিজাইন ও নিরাপত্তা বৈশিষ্ট্য যুক্ত করে মুদ্রণের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় এবার বাজারে আসছে ১০০ টাকার নতুন নোট, যার ওপর স্বাক্ষর রয়েছে সদ্য দায়িত্বপ্রাপ্ত গভর্নর আহসান এইচ মনসুরের।

নতুন ১০০ টাকার নোটে বেশ কিছু উন্নত নিরাপত্তা বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে। নোটটির সামনের ডান পাশে রয়েছে রঙ পরিবর্তনশীল ‘১০০’, সংখ্যাটি, যা নাড়াচাড়া করলে সোনালি থেকে সবুজ রঙে রূপ নেয়। বাম পাশে আছে উজ্জ্বল লাল ও রুপালি নিরাপত্তা সুতা, যা আলোর প্রতিফলনে লাল থেকে সবুজ রঙে পরিবর্তিত হয়।

এছাড়া, তিনটি ছোট বৃত্ত রয়েছে যেগুলো স্পর্শ করলে খসখসে বা উঁচু অনুভব হবে।গভর্নরের স্বাক্ষরের পাশে আছে অদৃশ্য ‘১০০’ লেখা, যা শুধুমাত্র আলোর বিপরীতে ধরলে দৃশ্যমান হবে। নোটটির নকশাতেও এসেছে পরিবর্তন। সামনের অংশে রয়েছে বাগেরহাটের ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদের চিত্র এবং পেছনের অংশে বাংলাদেশের অন্যতম প্রাকৃতিক নিদর্শন সুন্দরবনের ছবি। নীল রঙের এই নোটে শাপলার প্রতিচ্ছবিও স্থান পেয়েছে, যা দেশের জাতীয় প্রতীককে তুলে ধরে।

বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে নতুন ডিজাইনের ছয়টি নোট প্রকাশ করেছে, যার মধ্যে রয়েছে ৫০০, ২০০, ১০০ ও ১০ টাকা মূল্যমানের ব্যাংক নোট এবং ৫ ও ২ টাকার কারেন্সি নোট। প্রতিটি নোটে তুলে ধরা হয়েছে দেশের ঐতিহাসিক, প্রাকৃতিক ও সাংস্কৃতিক গুরুত্বসম্পন্ন নিদর্শন।

নতুন নোট চালুর পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, পুরোনো ১০০ টাকার নোটও আগের মতোই বৈধ থাকবে এবং লেনদেনযোগ্য থাকবে। এর আগে গত জুনে গভর্নর আহসান এইচ মনসুরের স্বাক্ষরসহ নতুন নকশার ১০০০, ৫০ ও ২০ টাকার নোট সীমিত আকারে বাজারে ছাড়ে বাংলাদেশ ব্যাংক। সেগুলোরও ইতোমধ্যে গ্রাহকদের মধ্যে লেনদেন শুরু হয়েছে।

Tags: বাংলাদেশ ব্যাংক
Previous Post

আনোয়ার ইব্রাহিমের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক

Next Post

বিশ্ব হাতি দিবস: টিকে থাকার হুমকির মুখে বাংলাদেশের বন্য হাতি

Next Post
জলাশয়ে হাতি জল ছিটাচ্ছে, বাংলাদেশের বন্য হাতির ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্ব হাতি দিবস: টিকে থাকার হুমকির মুখে বাংলাদেশের বন্য হাতি

জামায়াত-শিবিরের নেতাকর্মীরা বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

'জয় বাংলা' শ্লোগান দিয়ে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা, আহত ২৫

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT