চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কবে ঘোষণা করা হবে বাংলাদেশের বিশ্বকাপ দল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:55 অপরাহ্ন 07, মে 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দল প্রস্তুতি নিচ্ছে, মাঠে অনুশীলন করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপের দল কবে ঘোষণা করা হবে জানতে চাইলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস জানালেন, সিরিজের পরপর। জিম্বাবুয়ের বিপক্ষে ঢাকায় সিরিজের পঞ্চম ও শেষ টি-টুয়েন্টি আগামী ১২মে। ওইদিনই ঘোষণা করা হতে পারে টাইগার স্কোয়াড। মঙ্গলবার সিরিজের তৃতীয় টি-টুয়েন্টি চট্টগ্রামে। শেষের দুটি ম্যাচ হবে মিরপুরে।

নির্বাচকরা প্রথম তিন ম্যাচের দল ঘোষণা করেছিলেন। মঙ্গলবারের ম্যাচের পর প্রকাশ করা হতে পারে সিরিজের বাকি ম্যাচগুলোর দল। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে ফিরে বিশ্রাম শেষে দুই ম্যাচের দলে ফিরছেন মোস্তাফিজুর রহমান।

আলোচনা উঠেছিল টাইগার বাঁহাতি পেসারকে হয়ত পুরো সিরিজেই বিশ্রামে রাখা হবে। তবে মেডিকেল বিভাগের সুপারিশে তাকে জাতীয় দলের জার্সিতে মাঠে নামানো হচ্ছে, জানান জালাল ইউনুস।

ঢাকা প্রিমিয়ার লিগ শেষ করা সাকিবও দলে ফেরার জন্য প্রস্তুত। শেষ দুই ম্যাচের দলটাই হতে পারে বিশ্বকাপ স্কোয়াড!

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সাংবাদিকদের জানিয়েছিলেন, দল তৈরি। চোট সমস্যার কারণে দেরি হতে পারে।

এই মুহূর্তে চোট সমস্যা আছে সৌম্য সরকারের। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানালেন, সৌম্য এখন ভালো অবস্থায় আছে। ৯মের দিকে তার একটা পরীক্ষা হতে পারে।

বাংলাদেশ দল যুক্তরাষ্ট্রে রওনা দেবে ১৬মে। সেখানে স্বাগতিকদের সঙ্গে সিরিজ খেলার পর আইসিসির অধীনে বিশ্বকাপের বলয়ে প্রবেশ করবে নাজমুল হোসেন শান্তর দল।

Tags: টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪বাংলাদেশ দলমোস্তাফিজুর রহমানলিড স্পোর্টসসাকিব আল হাসান
Previous Post

পুলিৎজার পুরস্কার জিতেছে রয়টার্স-ওয়াশিংটন পোস্ট-নিউইয়র্ক টাইমস

Next Post

হাজীদের বরণে প্রস্তুত সৌদি সরকার, ৯ মে বাংলাদেশী হাজীদের প্রথম ফ্লাইট

Next Post
হাজীদের জন্য সৌদি আরবের মক্কা মসজিদে প্রস্তুতি সম্পন্ন. Channel i News - চ্যানেল আই নিউজ

হাজীদের বরণে প্রস্তুত সৌদি সরকার, ৯ মে বাংলাদেশী হাজীদের প্রথম ফ্লাইট

ট্রাকে টিসিবি পণ্য বিক্রির জন্য প্রস্তুত করা হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

টিসিবি পণ্য বিক্রি করতে স্থায়ী দোকানের পরিকল্পনা করছে সরকার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT